দাওয়াতের পথ সহজ ও কুসুমাত্তীর্ণ নয় এবং মানুষের হৃদয়ের কাছে দাওয়াত গ্রহণযোগ্য হওয়াও মোটেই সহজসাধ্য নয়। কেননা বাতিল ও বিভ্রান্তিপূর্ণ ধ্যান ধারণা, আদত অভ্যাস, এতিহ্য ও প্রথা মানুষের মনের ভেতর স্তবপীকৃত হয়ে দাওয়াতের প্রবেশের পথ আগলে রাখে । এইসব স্তূপ সরানো অপরিহার্য । যে কোনো পন্থায় মনকে ভ্রান্তির বেড়াজাল থেকে মুক্ত করা জরুরী । সব ক’টা স্পর্শকাতর কেন্দ্রকে নাড়া দেয়া এবং মন মগজের সব ক'টা গিরা খুলে দেয়া প্রয়োজন । আর এর প্রতিটা পর্যায়ে ধৈর্য সহকারে, অধ্যবসায় সহকারে ও আশাবাদী মন নিয়ে কাজ করতে হয়। এর কোনো একপর্যায়ে একটা নাড়া বা ধাক্কা দিতেই এক মুহূর্তের ভেতরেই মানুষের সমগ্র মনমগয পুরোপুরিভাবে পাল্টে যেতে পারে- যদি নাড়াটা সঠিক জায়গায় পড়ে। মানুষ হাজারবার চেষ্টা করেও যেখানে ব্যর্থ হয়েছে। সেখানে একটা সঠিক চেষ্টার সাফল্য দেখে তাকে অনেক সময় বিস্ময়ে অভিভূত হতে হয়। এর সবচেয়ে সহজ উদাহরণ হলো বেতার যন্ত্র । বেতার যন্তে যখন প্রেরণ কেন্দ্র অনুসন্ধান করা হয়, তখন বহুবার একই সংকেত বিন্দুর ওপর দিয়ে নির্দেশক কাটা নিয়ে যাওয়া ও নিয়ে আসা সত্তেও ষ্টেশন ধরা পড়ে না। অথচ এভাবে নাড়া চাড়া করতে করতে হঠাৎ এক সময় এক নাড়াতেই ষ্টেশন ধরা পড়ে । আর তখন সঠিক তরংগের সাথে সংযোগ স্থাপিত হয় এবং প্রচারিত প্রোগ্রাম শোনা যায় ।0১) মানুষের মন অনেকটা বেতার যন্ত্রের মতোই । দাওয়াতের কাজে নিয়োজিত লোকদের উচিত অনবরত নির্দেশক কাটা ঘোরাতে থাকা, যাতে শ্রোতার মনের নাগাল পাওয়া যায় ৷ হাজার বার নাড়া দেয়ার পর ব্যর্থ হলেও তার পরে হঠাৎ একবারেই ষ্টেশন ধরা সম্ভব হতে পারে। মানুষ দাওয়াত গ্রহণ করছে না এই ওজুহাত দেখিয়ে রেগে গিয়ে দাওয়াত ছেড়ে দেয়া ও প্রত্যাখ্যানকারীদের সংশ্রব বর্জন করে দূরে সরে যাওয়া খুবই সহজ ও আরামদায়ক কাজ । এতে কিছুক্ষণ পর ক্রোধ প্রশমিত হবে এবং উত্তপ্ত স্নায়ুগুলো ঠান্ডা হবে। কিন্তু দাওয়াতের কী হবে? বিরোধী প্রত্যাখ্যানকারীদেরকে ত্যাগ করে চলে যাওয়ায় ফায়দাটা কী হবে? মনে রাখতে হবে দাওয়াতের কাজটা চালু থাকাই আসল ও জরুরী বিষয়, দাওয়াত দাতার ভালো লাগা-মন্দ লাগা কোনো বিবেচ্য বিষয় নয়। তার বিরক্ত লাগে লাগুক, রাগ হয় হোক । রাগকে হযম করে ফেলতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। ধৈর্য ধারণই তার জন্যে কল্যাণকর । ধৈর্যধারনের অভ্যাস করলে যে যাই বলুক, তাতে বিরক্তি লাগবে না। দাওয়াতদানকারী আল্লাহর হাতিয়ার । আল্লাহ তায়ালা তার দাওয়াতের শ্রেষ্ঠ তদারককারী ও তত্বাবধায়ক । দাওয়াতদানকারীর কর্তব্য হলো সর্বাবস্থায় ও সকল পরিবেশে দাওয়াত চালিয়ে যাওয়া । বাকী যেটুকু, তা আল্লাহর হাতে সমর্পিত । হেদায়াতের দায়িত্ব আল্লাহর । হযরত ইউনুসের ঘটনায় দাওয়াতের কাজে নিয়োজিত ব্যক্তিদের জন্যে যে গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে, তা বিবেচনা করা দরকার । তার আল্লাহর কাছে প্রত্যাবর্তন ও ভুল স্বীকার করায়ও শিক্ষা রয়েছে, সেটাও অনুধাবন করা প্রয়োজন । অনুরূপভাবে, মহাসংকটে নিপতিত হযরত ইউনুসের ওপর আল্লাহর রহমত নাযিল হওয়া ও তার সকাতর দোয়া কবুল হওয়ার ভেতরেও মোমেনদের জন্যে সুসংবাদ রয়েছে । আল্লাহ তায়ালা নিজেই বলেছেন, ‘এভাবে আমি মোমেনদেরকে রক্ষা করে থাকি ৷' (১) স্বরণ রাখা দরকার যে, এই তাফসীর আজ থেকে প্রায় ৪০ বসর আগের লেখা, তখন বেতার যন্তরই ছিলো বিজ্ঞানের আধুনিকতম আবিষ্কার ।-সম্পাদক www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।