যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

‘সে ভাবলো আল্লাহ তার জন্যে সুযোগ সংকীর্ণ করবেন না’ কথাটার অর্থ এটাই ৷ অর্থাৎ তার দাওয়াতের জায়গার অভাব হবে না। ক্রুদ্ধ ও বিরক্ত হয়ে তিনি সমুদ্রের কিনারে চলে গেলেন। সেখানে একটা যাত্রী বোঝাই জাহাজ পেয়ে তাতে চড়ে বসলেন জাহাজটা গভীর সমুদ্রে গেলে চালকের মনে হলো জাহাজে একজন যাত্রী অতিরিক্ত বহন করা হয়েছে। তাই সে বললো, জাহাজ থেকে কমের পক্ষে একজন যাত্রীকে সাগরে ফেলে দেয়া অনিবার্য হয়ে উঠেছে। একমাত্র এভাবেই বাদবাকী যাত্রীদেরকে সাগরে নিমজ্জিত হওয়া থেকে রক্ষা করা যাবে। তখন লটারি করা হলো। লটারিটা উঠ্ঠলো হযরত ইউনুসের নামে । অগত্যা তাকে সাগরে ফেলে দেয়া হলো। ফেলে দেয়া মাত্রই তাকে একটা বড়ো মাছে গিলে খেয়ে ফেললো । এবার তিনি পড়লেন জীবনের কঠিনতম ংকটে । একে তো মাছের পেটের ভেতরের অন্ধকার, তদুপরি সাগরের অন্ধকার এবং রাতের অন্ধকার এই তিন অন্ধকারে আচ্ছন্ন হয়ে তিনি বলে উঠলেন, ‘হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয়ই আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি ৷” আল্লাহ তায়ালা তার দোয়া কবুল করলেন এবং তাকে তার সংকট থেকে উদ্ধার করলেন। মাছটা তাকে সমুদ্রের কিনারে উগরে ফেলে দিল । এর পরের অবস্থাটা সূরা সাফফাতে সবিস্তারে বর্ণনা করা হয়েছে। এখানে আমাদের জন্যে এটুকুই যথেষ্ট । হযরত ইউনুসের কাহিনীর যে অংশটুকু এখানে আলোচিত হয়েছে, তা অত্যন্ত তাৎপর্যবহ ও শিক্ষাপূর্ণ । হযরত ইউনুস (আ.) রেসালাতের দায়িত্ব পালনে ধৈর্য ও দৃঢ়তা দেখাননি, যারা তার দাওয়াত প্রত্যাখ্যান করেছিলো, তাদের ওপর তিনি ক্ষুব্ধ ও বিরক্ত হয়ে দাওয়াতের দায়িত্বের বোঝা ঘাড়ের ওপর থেকে নামিয়ে রাখলেন, অতপর ক্রুদ্ধ ও বিরক্ত হয়ে তাদেরকে ছেড়ে চলে গেলেন । আল্লাহ তায়ালা তাকে এমন বিরক্তিকর ও কষ্টকর অবস্থার মধ্যে নিক্ষেপ করলেন, যার তুলনায় তাকে প্রত্যাখ্যানকারীদের সৃষ্টি করা পরিস্থিতি ছিলো অনেক সহজ । তিনি যদি আল্লাহর কাছে আশ্রয় না চাইতেন, তার নিজের ওপর যে যুলুম করেছেন, তার দায়িত্ব ও দাওয়াতের কাজের প্রতি যে অবিচার করেছেন, তা যদি স্বীকার না করতেন, তাহলে আল্লাহ তায়ালা তাকে তার মুসিবত থেকে উদ্ধার করতেন না । তার বিনীত স্বীকৃতি ও দোয়ার পরিপ্রেক্ষিতে সর্বশক্তিমান আল্লাহ তায়ালা শেষ পর্যন্ত তাকে তার কষ্টকর ও উদ্বেগজনক অবস্থা থেকে উদ্ধার করলেন। দাওয়াত ও তাবলীগের কাজে নিয়োজিত লোকদেরকে এই ময়দানের যাবতীয় দুঃখ কষ্ট, বাধা বিপত্তি ও সমস্যা সংকট সহ্য করতেই হয় এবং প্রত্যাখ্যান ও অস্বীকার করা জনিত পরিস্থিতিতে ধৈর্যধারণ করতেই হয়। একজন নিরেট সত্যবাদী প্রচারকের দাওয়াতকে অগ্রাহ্য ও প্রত্যাখ্যান করলে এবং তাকে মিথ্যুক সাব্যস্ত করলে সেটা সহ্য করা খুবই কঠিন মনে হয়। তবে এটা রসূল সুলভ দায়িত্বেরই অংশ । যারা দাওয়াতের দায়িত্বে নিয়োজিত থাকে তাদের ধৈর্যধারণ না করে উপায় থাকে না । সর্বাবস্থায় তাদের দৃঢ় থাকতে ও মনোবল অটুট রাখতে হয়, দাওয়াত প্রত্যাখ্যাত হলেও তা অব্যাহত রাখতে হয় ও পুনঃ পুনঃ দাওয়াত দিয়ে যেতে হয়। মানুষের সংশোধন ও দাওয়াত গ্রহণের সম্ভাবনা সম্পর্কে হতাশ হতে নেই- চাই যতোই প্রত্যাখ্যান, অস্বীকার ও বিরুদ্ধাচরণ করুক না কেন । একশো বার দাওয়াত দিয়েও যেখানে কাজ হয় না, সেখানে একশো একবার বা এক হাজার একবার দিয়ে সুফল পাওয়া যেতে পারে এবং দাওয়াত গৃহীত হতে পারে। তাই ধৈর্যধারণ করে এবং হতাশ না হয়ে দাওয়াত অব্যাহত রাখলে একদিন শ্রোতার মনের দরজা খুলেও যেতে পারে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।