এরপর হযরত ইসমাঈল, ইদ্রীস ও যুলকেফল (আ.) এর বিষয়ও সংক্ষেপে উল্লেখ করা হয়েছে । আল্লাহ বলেন, ইসমাঈল, ইদ্রীস, যুলকিফল এরা সবাই ধৈর্যশীল । আমি এদের সবাইকে আমার রহমতে প্রবেশ করিয়েছি। তারা সবাই সৎকর্মশীল ৷” এই নবীদেরও প্রধান বৈশিষ্ট্য ধৈর্য, যা তাদের ঘটনা বর্ণনা করতে গিয়ে উল্লেখ করা হয়েছে। হযরত ইসমাঈলকে আল্লাহ তায়ালা পরীক্ষা করেন আপন ছেলেকে যবাই করার নির্দেশ দিয়ে ৷ তিনি এ পরীক্ষায় ধৈর্যের সাহায্যে উত্তীর্ণ হন এবং তার ছেলে নবী ইসমাইল (আ.)ও এই বলে আত্মসমর্পণ করেন যে, ‘হে পিতা, আপনাকে যা নির্দেশ দেয়া হয়েছে তা করুন । আপনি আমাকে ধৈর্যশীল দেখতে পারেন ।' হযরত ইদ্রীস (আ.) সম্পর্কে আগেই বলেছি যে, তীর স্থান ও কাল অজ্ঞাত ৷ কারো কারো মতে তিনি হচ্ছেন ওযোরিস, যাকে মিশরীয়রা তার মৃত্যুর পর পূজা করতো এবং তাকে নিয়ে বহু কিংবদন্তী রচনা করেছিলো, কেউ কেউ তাকে মানব জাতির প্রথম শিক্ষক বলে আখ্যায়িত করেছে, যিনি তাদেরকে কৃষ্টি ও শিল্পের শিক্ষা দেন। তবে এ সম্পর্কে আমরা কোনো প্রমাণ পাইনি। সুতরাং আমাদেরএতোটুকু জেনে নিতে হবে যে, তিনি এমন এক পর্যায়ের ধৈর্যশীল ছিলেন, যা আল্লাহর চিরস্থায়ী গ্রন্থে নিবন্ধিত হবার যোগ্যতা রাখে। হযরত যুলকিফলেরও আবির্ভাবের স্থান ও কাল অজ্ঞাত । তবে খুব সম্ভবত তিনি ছিলেন বনী ইসরাঈলের একজন নবী ৷ আবার কারো কারো মতে তিনি বনী ইসরাঈলের একজন পুণ্যবান লোক । বনী ইসরাঈলের জনৈক নবীর ইন্তেকালের সময় সমাগত হলে তিনি তাদের জন্যে এমন এক ব্যক্তিকে তার স্থলাভিষিক্ত করতে চান, যার মধ্যে তিনটি গুণ থাকবে, সে সারা রাত জেগে নামায পড়ে, প্রতি দিন রোযা রাখে ও মানুষের বিবাদ মীমাংসা করার সময় রাগান্বিত হয় না। হযরত যুলকিফল এই তিনটি গুণের অধিকারী প্রমাণিত হন এবং এজন্যেই তাকে যুলকিফল বলে৷ তবে এটাও একটা প্রমাণহীন বক্তব্য । এখানে কোরআনের এ সার্টিফিকেটই যথেষ্ট যে, যুলফিকল ধৈর্যশীল ছিলেন। ‘তাদের সবাইকে আমার রহমতের ভেতরে প্রবেশ করিয়েছিলোম ৷' প্রকৃতপক্ষে এখানে তাদের উল্লেখের এটাই প্রধান উদ্দেশ্য । হডনুস (আ.)-এর শখটনা খেকে দ্বীনের দায়ীদের জ্ঞন্্যে শিক্ষণীয় এরপর আসছে হযরত ইউনুসের কেসসা । তার উপাধি হচ্ছে ‘যুননুন' বা মাছওয়ালা । মাসওয়ালার কথা স্মরণ করো, যখন সে রাগান্বিত হয়ে চলে গেলো ৷’ (আয়াত ৮৭) আলোচনার ধারাবাহিকতার সাথে সমন্বয় রক্ষার জন্যে হযরত ইউনুসের কাহিনী এতো ক্ষেপে আলোচিত হয়েছে। সূরা সাফফাতে বিশদ বিবরণ হয়েছে। এখানে কিছুটা বিশদ বিবরণ |' দরকার ৷ হযরত ইউনুসকে “‘যুননুন’ বা মাসওয়ালা উপাধিতে ভূষিত করা হয়েছে। কারণ তাকে মাছে গিলে খেয়েছিলো এবং পরে আবার উপরে ফেলে দিয়েছিলো ঘটনা এই যে, তাকে এক শহরে পাঠানো হয়েছিলো। তিনি সেখানে গিয়ে আল্লাহর দিকে জনগণকে আহ্বান জানালেন । কিন্তু তারা সবাই তার দাওয়াত অমান্য করলো। তিনি ভীষণ বিরক্ত হলেন এবং ক্রুদ্ধ হয়ে তাদের ত্যাগ করে চলে গেলেন তিনি দাওয়াতের দুঃখ কষ্ট সহ্য করলেন না । ভাবলেন, আল্লাহ তায়ালা তার জন্যে দুনিয়াকে সংকীর্ণ করবেন না । দুনিয়া তো সুপ্রশস্ত । আরো বহু শহর ও জনপদ রয়েছে। এরা দাওয়াত অস্বীকার করলে ক্ষতি নেই । আল্লাহ তায়ালা তাকে অন্য জাতির কাছে পাঠাবেন । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।