যে, ‘তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু ৷’ তিনি মুসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্যে দোয়া করেননি । কেননা তিনি ধৈর্যধারণ করতে চান । তিনি আল্লাহর কাছে কোনো অনুরোধও করেননি । কেননা তিনি সেটাকে আল্লাহর সাথে বে-য়াদবী ও অবমাননা বলে গণ্য করেন। এভাবে তিনি ধৈর্যশীল বান্দার নমুনা ও আদর্শ হিসেবে পরিগণিত হন । কঠিন বিপদেও তিনি দিশেহারা হননি এবং ক্ষয়ক্ষতিতে তার মনোবল ক্ষুণ্ণ হয়নি । অথচ তার এই মুসিবত ও ক্ষয়ক্ষতি এতো মারাত্মক ছিলো যে, তা সকল যুগের মানব সমাজে একটা কিংবদন্তীর রূপ ধারণ করেছে। (১) বরং মুসবিত থেকে তাকে উদ্ধার করা হোক আল্লাহর কাছে এই দোয়া করতেও তিনি সংকোচ বোধ করেন। তিনি বিষয়টা আল্লাহর বিবেচনার ওপরই ছেড়ে দেন। কেননা তিনি নিশ্চিত ছিলেন যে, তার অবস্থা আল্লাহর জানাই আছে এবং তার কোনো কিছু চাওয়ার দরকার নেই । আর যে মুহূর্তে হযরত আইয়ূব তার প্রতিপালকের কাছে এমন নিশ্চিত বিশ্বাস ও আদব সহকারে উপস্থিত হলেন, সেই মুহূর্তেই আল্লাহ তায়ালা তার প্রতি সাড়া দিলেন, সদয় হলেন এবং তার মুসিবতের অবসান ঘটলো । তার দেহের কষ্ট দূর করা হলো । ফলে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন, তার পরিবার সংক্রান্ত মুসিবতও দূর করা হলো । ফলে তিনি পরিবারের হারানো সদস্যদের বিনিময়ে নতুন কিছু লোক পেয়ে গেলেন এবং আল্লাহ তায়ালা তাদের মতোই আরো কিছু লোক তাদেরকে দিলেন। কারো কারো মতে এর অর্থ এই যে, আল্লাহ তায়ালা তার পুত্রদেরকে যেমন ফেরত দিলেন, তেমনি তাকে আরো সমসংখ্যক পুত্র সন্তান দিলেন, অথবা তাকে পুত্র ও পৌত্র দান করলেন। ‘আমার পক্ষ থেকে অনুগ্রহস্বরূপ ৷’ বস্তুত প্রত্যেক দানই আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ ও রহমত । ‘এবাদাতকারীদের জন্যে সরণীকা’ কেননা তা আল্লাহর কথা, তার পরীক্ষা বা বিপদ-মুসিবতের কথা, বিপদ মুসিবতে ও বিপদ মুসিবতের পরে তার অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেয় বস্তুত আইয়ুব (আ.)-এর মুসিবতে সমগ্র মানব জাতির জন্যে শিক্ষণীয় রয়েছে, আইয়ুব: (আ.) ধৈর্য ও সমগ্র মানব জাতির জন্যে আদর্শস্বরূপ ৷ ধৈর্য, আদব ও উত্তম পরিণতির দিক দিয়ে তিনি উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত যে, সকলের দৃষ্টি তার দিকে উদ্বিত না হয়ে পারে না। পরীক্ষা ও মুসিবতের প্রসংগে ‘এবাদাতকারীদের’ শব্দটার উল্লেখ তাৎপর্যবহ ‘এবাদাতকারীরা' বিপদ মুসিবত ও পরীক্ষার সম্মুখীন হতে বাধ্য এটাই এর তাৎপর্য । এবাদাত, ঈমান ও প্রত্যয়ের দৃঢ়তার এ পরীক্ষা অনিবার্য । কেননা ঈমান কোনো খেলার বিষয় নয়, বরং একটা গুরুতর দায়িত্ব । ঈমান একটা আমানত, যা একমাত্র সেইসব বিশ্বস্ত লোককেই দেয়া হয়, যারা এটা সংরক্ষণের ক্ষমতা রাখে এবং প্রয়োজনীয় প্রস্তুতিও নেয়। শুধু মুখের কথা ধর্তব্য নয়। এবাদাতকারীদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্যে ধৈর্য অপরিহার্য । (১) হযরত আইয়ূব (আ.) কে আক্রান্তকারী মুসিবত কী ছিল তা নিয়ে অনেক মতভেদ ঘটেছে এবং অনেকে অতিরা ত কাহিনীও ফেঁদেছে। যেমন কেউ কেউ বলেছে যে, তিনি এমন ঘৃণ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন যে লোকেরা তার কাছ থেকে দূরে সরে যেত এবং তাকে শহরের বাইরে ফেলে রেখেছিল । অথচ এই উক্তির সপক্ষে কোন প্রমাণ নেই । একজন রসূল এমন ঘৃণ্য রোগে আক্রান্ত হতেই পারেন না। কোরআন থেকে শুধু এতটুকুই জানা যায় যে, তিনি নিজের ও নিজের পরিবারকে নিয়ে বিরাট মুসিবত ও ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। পরীক্ষা হিসেবে এতটুকু বলাই যথেষ্ট । ইসরাইলী রেওয়াতের ওপর ভিত্তি করে খামাখা এসব গল্প কাহিনীর পেছনে পড়া উচিৎ না ৷-সম্পাদক www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।