ভ্বননিদেরকে হযরত সোলায়মানের বশীভূত করার ব্যাপারটাও তদ্রুপ । তারা সমুদ্রের তলদেশে ও স্থলভাগের মাটির নিম্নভাগে ডুবুরির ভূমিকা পালন করতো এবং হযরত সোলায়মানকে সমুদ্্ তলদেশের ও ভূগর্ভের রত্নুরাজি কুড়িয়ে এনে দিতো অথবা অন্য নানাবিধ কাজ করে দিতো । আভিধানিক অর্থে যে কোনো গোপন জিনিসই ‘ভ্বিন’। তবে কোরআনে দ্বর্থহীন ভাষায় বলা হয়েছে যে, জ্বিন নামক এক ধরনের সৃষ্টিজীব রয়েছে, যারা আমাদের দৃষ্টির আড়ালে থাকে। তাদের মধ্য থেকেই একটা গোষ্ঠীকে আল্লাহ তায়ালা ডুবুরি হিসাবে এবং অন্যান্য পর্যায়ে কাজ করার জন্যে হযরত সোলায়মানের অনুগত করে দিয়েছিলেন। সেই সাথে তাদের কাজ ছেড়ে পলায়ন, অবাধ্যতা প্রদর্শন ও অরাজকতা বিস্তারের পথও বন্ধ করে দিয়েছিলেন। বস্তুত আল্লাহ্ তায়ালা তীর বান্দাদের ওপর সর্বময় ক্ষমতার অধিকারী, যখন যাকে বশীভূত করতে চান যেভাবে করতে চান, করতে পারেন ও করেন। কোরআনের সুস্পষ্ট বক্তব্যের এই নিরাপদ সীমার মধ্যেই আমি আমার বিচরণ সীমিত রাখতে চাই- ইহুদীদের জনশ্রুতি নির্ভর কিংবদস্তীসমূহের মধ্যে গা ভাসিয়ে দিতে চাই না। আল্লাহ তায়ালা হযরত দাউদ ও সোলায়মান (আ.)-কে সুখ ও সমৃদ্ধি দিয়ে পরীক্ষা করেছিলেন। উভয়কে দুটো নেয়ামত দিয়ে পরীক্ষা করেছিলেন। দাউদ (আ.)-কে পরীক্ষা করেছিলেন বিচারকের পদে অধিষ্ঠিত করে। আর সোলায়মান (আ.) উৎকৃষ্ট ঘোড়া দিয়ে । সূরা ‘সাদ’ এ প্রসংগটা এসেছে । কাজেই যথাস্থানেই এই পরীক্ষার বিষয়ে আলোচনা করা হবে। এখানে শুধু সে পরীক্ষার ফল কী হয়েছিলো সংক্ষেপে তাই তুলে ধরা হলো । ক্ষমা চাওয়ার মাধ্যমে ব্ৰিতকর পরিস্থিতিতে উদ্ধার পাওয়ার পর অঢেল সুখ ও এঁশ্বর্য লাভের পরীক্ষায় হযরত দাউদ ও সোলায়মান (আ.) ধৈর্যধারনের মাধ্যমে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এতে তারা আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী রূপে পরিগণিত হন। বধৈৰ্বের পরাক্াষ্ঠা প্রদর্শনে হযরত আইয়ুব (আ.) এবার আমরা হযরত আইয়ূবের বিপদ মুসিবতের পরীক্ষার কাহিনী প্রসংগে আসছি আল্লাহ তায়ালা বলেন, ‘আইয়ূব যখন তার প্রতিপালককে বললো, আমাকে কষ্টকর একটা মুসিবতে ধরেছে। তুমি তো শ্ৰেষ্ঠতম দয়ালু । তখন আমি তার আহ্বানে সাড়া দিলাম, তার মুসিবত দূর করে দিলাম ৷’ কোরআনে এর বিশদ বিবরণ না দিয়ে সংক্ষেপে আলোচনা করেছে। এখানে হযরত আইয়ুবের দোয়া ও তা আল্লাহর পক্ষ থেকে কবুল হওয়ার কথা তুলে ধরা হয়েছে। কেননা এখানে যে ধারাবাহিক আলোচনা চলে আসছে তা নবীদের প্রতি আল্লাহর অনুখহ ও তাদের পরীক্ষায় আল্লাহর সাহায্য সংক্রান্ত । এসব পরীক্ষা কখনো স্বজাতির প্রত্যাখ্যান ও কষ্টদায়ক আচরণের আকারে হয়েছে, যেমন হযরত ইবরাহীম, লূত ও নূহের ক্ষেত্রে । কখনো হয়েছে সুখ ও প্রাচূর্যের আকারে, যেমন হযরত দাউদ ও সোলায়মানের ক্ষেত্রে । আবার কখনো হয়েছে প্রচন্ড ক্ষয়ক্ষতির আকারে, যেমন হযরত আইয়ূবের ক্ষেত্রে । এখানে আইয়ুব (আ.) তার দোয়ায় নিজের দুর্দশার বিবরণ শুধু এতোটুকুই দিয়েছেন যে, ‘আমাকে বিপদ-মুসিবতে আক্রান্ত করেছে’ আর আল্লাহর গুণ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এই বলে যিলাশ >৩তসম ২৩ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।