আজকের বিশ্বে মানব জাতির স্নায়ুমন্ডলী যে উদ্বেগ ও উৎকষ্ঠায় ভারাক্রান্ত, তার প্রধান কারণ হলো ঘন ঘন সামাজিক ও বৈজ্ঞানিক পরিবর্তনের হিড়িক, যা মানুষের শাস্তি ও স্থীতি কেড়ে নিয়েছে এবং তার জন্যে নতুন পরিবেশ ও পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার সুযোগ রাখেনি ৷ ক্ৎবদপস্তি নবী হযরত সোলায়মান (আ.) এতো গেলো হযরত দাউদের অবস্থা । হযরত সোলায়মান (আ.)-এর অবস্থা এর চেয়েও উন্নত । আল্লাহ তায়ালা বলেন, ‘আর সোলায়মানের জন্যে অনুগত করে দিয়েছি বাতাসকে, যা তার আদেশ দ্রুতগতিতে কল্যাণময় ভূখন্ডের দিকে ধাবিত হয়। আমি সব কিছু সম্পর্কে অবহিত ।.....' (আয়াত ৮১-৮২) হযরত সোলায়মানকে ঘিরে বহু কেসসা কাহিনী প্রচলিত আছে । যার অধিকাংশই ইসরাইলী বর্ণনা থেকে উৎসারিত । তবে আমরা এ সবের আলোচনায় যাবো না। আমরা শুধু কোরআনের বর্ণনার মধ্যে সীমিত থাকবো । এর বাইরে হযরত সোলায়মান সম্পর্কে প্রামাণ্য কিছুই নেই । এখানে কোরআনের আয়াতে হযরত সোলায়মানের জন্যে প্রবল বাতাসকে অনুগত ও বশীভূত করার বিষয়টা আলোচিত হয়েছে। এই বাতাস তার আদেশে ‘কল্যাণময় ভূখন্ডের’ দিকে ধাবিত হতো । এই ‘কল্যাণময় ভূখন্ড' দ্বারা বুঝানো হয়েছে সিরিয়াকে । কেননা ইতিপূর্বে হযরত ইবরাহীম (আ.)-এর কাহিনী বর্ণনা করার সময় এই শব্দ দ্বারা সিরিয়াকেই বুঝানো হয়েছিলো। এখন প্রশ্ব হলো, বাতাসকে বশীভূত করার প্রক্রিয়াটা কেমন ছিলো? এ প্রসংগে বাতাসের ওপর দিয়ে চলাচলকারী বিছানার কাহিনী বর্ণনা করা হয়ে থাকে। বলা হয় যে, হযরত সোলায়মান তার পাইক পেয়াদাসহ সে বিছানায় চড়ে বসে থাকতেন । অতপর অতি অল্পসময়ে সে বিছানা তাদেরকে সিরিয়ায় নিয়ে যেতো ও নিয়ে আসতো ৷ অথচ তখন উটের পিঠে চড়ে সিরিয়া যেতে এক মাস লাগতো । এ কাহিনীর প্রমাণ হিসেবে সূরা সাবার নিম্নোক্ত আয়াতের উল্লেখ করা হয়ে থাকে, ‘আর সোলায়মানের জন্যে বাতাসকে অনুগত করে দিয়েছিলাম, যার যাওয়ার পথও এক মাসের, আসার পথও এক মাসের !' কিন্তু কোরআন বাতাসের ওপর দিয়ে চলাচলকারী বিছানার কোনো উল্লেখ করেনি । আর এটা কোনো প্রামাণ্য হাদীসেও নেই ৷ সুতরাং বিছানার ব্যাপারটা প্রমাণ করার জন্যে আমাদের কাছে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই । কাজেই বাতাসকে বশীভূত করার ব্যাখ্যা হিসেবে যে কথা সংশয়মুক্তভাবে বলা যায় তা এই যে, আল্লাহ বাতাসকে নিজ আদেশের মাধ্যমে কল্যাণময় ভূখন্ড সিরিয়ার দিকে সফরে পাঠাতেন এবং সে সফরে যাওয়া ও আসায় একমাস ব্যয় হতো । এটা কিভাবে হতো? আমি আগেই বলেছি যে, আল্লাহর শক্তি সীমাহীন। কাজেই আল্লাহর কোনো কাজ সম্পর্কে এ প্রশ্ন করার অবকাশ নেই যে, কিভাবে হলো? প্রাকৃতিক নিয়ম ও উপাদানগুলোকে সৃষ্টি করা ও আদেশ দিয়ে কাজে নিয়োজিত করা আল্লাহর সেই সীমাহীন শক্তিরই ফলশ্রুতি ও বৈশিষ্ট্য । আল্লাহর এই প্রাকৃতিক নিয়ম ও উপাদানগুলোর খুব সামান্য অংশই মানুষ এ যাবত জানতে পেরেছে। মানুষের অজানা এমন বনু প্রাকৃতিক উপাদান থাকতে পারে, যা অজান্তে ও অলক্ষ্যে সক্রিয় থাকে এবং যখন SE = লা তত অত গা গেবহ তর গত ত হয়। ‘আমি সব কিছুই জানি ৷’ অর্থাৎ আমার জ্ঞান সীমাহীন, মানুষের জ্ঞানের মতো সীমাবদ্ধ নয়। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।