যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

থেকে দূরত্ব ও প্রভেদ সৃষ্টি হয়, তা নিমিষেই দূরীভূত হয়ে যায়। আর ঠিক সেই মুহুর্তে সকল সৃষ্টি মহাবিশ্বের বিশাল প্রান্তরে একই সমতলে সমবেত হয়ে একদেহে ও এক আত্মায় পরিণত হয়ে যায়। আত্মা যখন এশী জ্যোতিতে জ্যোতির্ময় হয়ে যায়, তখন তা নিজেকে সমগ্র সৃষ্টির সাথে একাত্ম ও সমগ্র সৃষ্টির মধ্যে নিজেকে বিলীন বলে অনুভব করে। তখন সে কোনো জিনিসকেই নিজের বাইরে এবং নিজেকে পারিপার্শিক কোনো জিনিস থেকে বিছিন্ন করে না । সম্থ পরিবেশ ও পারিপাশ্বিকতা তার মধ্যে এবং সমগ্র পরিবেশ পারিপাশ্বিকতায় সে বিলীন হয়ে যায় । পবিত্র কোরআনের আয়াত থেকে আমরা হযরত দাউদের এমন এক চিত্র কল্পনা করতে পারি, যেন তিনি সমধুর সুরে এশী কেতাব তেলাওয়াত করছেন, তেলাওয়াত করতে গিয়ে তিনি নিজের স্বতন্ত্র সত্বাকে ভুলে বসে আছেন এবং তার আত্মা সমগ্র বিশ্বের প্রাণী ও বস্তুসমূহের সাথে মিলে মিশে মহান আল্লাহর অনুগ্রহ সিক্ত ছায়াতলে সর্বত্র বিচরণ করে বেড়াচ্ছে। এর ফলে সমগ্র সৃষ্টিজগত তার কঠ্ঠে কণ্ঠ মেলাচ্ছে, তার সূরে মুখরিত হচ্ছে এবং আল্লাহর মহিমা বর্ণনা, গুণগান ও প্রশংসা করছে । আল্লাহ তায়ালা সূরা বনী ইসরাঈলে বলেছেন, ‘এমন কোনো জিনিস নেই, যা আল্লাহর প্রশংসা সহকারে মহিমা বর্ণনা করে না। তবে তোমরা তাদের মহিমা বর্ণনা বুঝতে পার বস্তুত জড় জীবন ও উদ্ভিদ নির্বিশেষে সমগ্র সৃষ্টিজগত আল্লাহর যে প্রশংসা ও গুণবর্ণনা করে, তা শুধু সেই ব্যক্তিই বুঝতে পারে, যে নিজেকে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন রাখে না এবং মহান আল্লাহর একান্ত অনুগত সৃষ্টিজগতের সাথে একাত্ম হয়ে যায় । ‘দাউদের জন্যে অনুগত করে দিয়েছি পাহাড় পর্বত ও পাখিকূলকে ৷ তারা সকলেই আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করে। এ সব কিছু আমিই করেছি ।' অর্থাৎ আল্লাহর শক্তির সামনে দম্ভ প্রকাশ করতে পারে কিংবা তার ইচ্ছা পূরণ করতে অস্বীকার করতে পারে এমন কোনো জিনিস কোথাও নেই,- মানুষের পরিচিত বা অপরিচিত কিছুই নয় । ‘আর আমি তাকে তোমাদের জন্যে বর্ম বানানো শিখিয়েছি, যাতে তা তোমাদেরকে যুদ্ধ-বিখ্রহ থেকে নিরাপদে রাখে । তবে কি তোমরা কৃতজ্ঞ হবে?’ এ হচ্ছে পরস্পরে আবদ্ধ রিং দ্বারা তৈরী লৌহ বর্মের শিল্প। এ বর্ম ইতিপূর্বেকার ঢালাও লোহার পাত দিয়ে তৈরী লৌহ বর্মের চেয়ে সহজে ও অনায়াসে ব্যবহারযোগ্য ও ঢিলা ঢালা । সম্ভবত হযরত দাউদ (আ.) সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত নির্দেশিকার আলোকে এই উন্নৃতমানের বর্ম তৈরী করেছিলেন। মানুষকে যুদ্ধের দৈহিক ক্ষতি থেকে বাঁচার জন্যে হযরত দাউদ (আ.)-কে আল্লাহ তায়ালা এই বর্ম বানানো শিখিয়ে সমগ্র মানব জাতির উপকার সাধন করেন, ‘যাতে তা তোমাদেরকে যুদ্ধ বিগ্রহ থেকে নিরাপদে রাখে ।' অ্রধর ডযুছকরগের-ডংগাচত হর করেন, ‘তবে কি তোমরা কৃতজ্ঞ হবে?’ মানব সভ্যতা রকমারি আবিষ্কার উদ্ভাবনের পথে ধাবিত হয়েছে। পর্যায়ক্রমে ও ধীরে ধীরে রাতারাতি নয়! কেননা পৃথিবীর খেলাফত তথা শাসন পরিচালনার দায়িত্বটা মানুষের জন্যেই রেখে দেয়া হয়েছে। আর এ জন্যে আল্লাহ তায়ালা তাকে উপযুক্ত মেধা ও যোগ্যতাও দিয়েছেন, যাতে সে জীবনকে প্রচলিত ধারার সাথে সমন্বিত করতে প্রতিদিন কিছু না কিছু সামনে অগ্রসর হতে পারে। নতুন বিধি ব্যবস্থা অনুসারে জীবনকে সমন্বিত করা ও সাজানো মানুষের পক্ষে সহজ কাজ নয়। এ কাজ করতে গিয়ে তাকে নিজের ভেতরে বিরাট আলোড়ন সৃষ্টি করতে ও প্রচুর পরিবর্তন আনতে হয়, আদত অভ্যাস পাল্টাতে হয় এবং দীর্ঘসময় পাড়ি দিয়ে সে উৎপাদন ও অগ্রগতির উপযোগী শাস্তি, একাগ্রতা ও স্থীতিশীলতা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এ জন্যেই প্রতিবারই সভ্যতার সমন্বয় সাধনের পর একটা স্থীতিশীলতার যুগ আসুক এটাই আল্লাহর প্রজ্ঞা ও কর্মকুশলতার দাবী হয়ে থাকে, চাই সে যুগ ক্ষুদ্র হোক বা দীর্ঘ হোক । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।