‘একদিন হঠাৎ দুই ব্যক্তি হযরত দাউদ (আ.)-এর কাছে উপস্থিত হলো । তাদের একজন ছিলো একটা কৃষি খামারের মালিক । মতান্তরে সে ছিলো একটা আংগুর বাগানের মালিক । অপরজন এক পাল মেষের মালিক । খামার মালিক মেষের মালিককে দেখিয়ে বললো, এই ব্যক্তির মেষপাল রাতের বেলা আমার ক্ষেতে ঢুকেছে এবং ক্ষেতের সমস্ত ফসল খেয়ে শেষ করেছে। হযরত দাউদ ক্ষেত মালিকের পক্ষে এই মর্মে রায় দিলেন যে, সে তার নষ্ট হওয়া ফসলের বিনিময়ে অভিযুক্তের মেষগুলো নিয়ে যেতে পারে। মেষমালিক চলে যাওয়ার সময় হযরত সোলায়মানের সাথে তার দেখা হলো। সে তাকে হযরত দাউদ (আ.)-এর ফয়সালার কথা জানালো হযরত সোলায়মান পিতার কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনি যে ফয়সালা করেছেন তা সঠিক হয়নি । তিনি বললেন, তাহলে কিভাবে ফয়সালা করলে সঠিক হবে? হযরত সোলায়মান বললেন, মেষপালকে খামার মালিকের হাতে সাময়িকভাবে দিয়ে দিন সে তা দ্বারা উপকৃত হতে থাকুক । আর খামারটা মেষ মালিকের হাতে অর্পণ করুন, সে ওটা পরিচালনা করতে থাকুক । যতোক্ষণ না তা সাবেক অবস্থায় ফিরে যায় । তারপর উভয়ে তার জিনিস সাবেক মালিককে ফিরিয়ে দেবে। খামারের মালিক খামার এবং মেষ মালিক মেষ ফেরত পাবে। হযরত দাউদ (আ.) বললেন, তোমার ফয়সালাই সঠিক । অতপর সোলায়মানের রায়টাকেই কার্যকরী করলেন। হযরত দাউদ ও সোলায়মান উভয়ের ফয়সালাই ছিলো তাদের ইজতেহাদ তথা নিজস্ব চিন্তা | গবেষণার ফল । আল্লাহ তায়ালা উভয়ের রায় দানের সময় উপস্থিত ছিলেন। তিনি সোলায়মানকে অধিকতর প্রজ্ঞাময় ও অধিকতর নির্ভুল রায় কী হবে তা জানিয়ে ও বুঝিয়ে দিলেন। হযরত দাউদ (আ.) তার রায়ে খামার মালিককে একটা ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করেই ক্ষান্ত থেকেছিলেন। এতে শুধু ন্যায় বিচারের দাবীই পূর্ণ হয়েছিলো। কিন্তু হযরত সোলায়মান যে রায় দিলেন, তাতে ন্যায় বিচারের সাথে সাথে গঠনমূলক ব্যবস্থাও যুক্ত ছিলো। ন্যায়বিচারকে গঠন ও উন্নয়নের দিকে পরিচালিত করলেন। এটা ছিলো ইতিবাচক, গঠনমূলক ও জীবন্ত রায়। এটা আল্লাহর পক্ষ থেকে এসেছিলো এবং আল্লাহ্ তায়ালা যাকে ইচ্ছা করেন এভাবে সঠিক ফয়সালা |. বুঝিয়ে দেন। হযরত দাউদ ও সোলায়মান উভয়কেই জ্ঞান ও প্রজ্ঞা দান করা হয়েছিলো। হযরত দাউদের বিচারে কোনো ভুল ছিলো না । কিন্তু সোলায়মানের বিচার ছিলো বিশুদ্ধতর ৷ কেননা তা এসেছিলো আল্লাহর পক্ষ থেকে ইলহামের (সুপ্ত ওহী) আকারে । এরপর উভয়ের বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে, প্রথমে পিতার বৈশিষ্ট্য ‘আমি পাহাড়াগুলোকে ও পাখিকুলকে দাউদের অনুগত করে দিয়েছিলাম, তারা সবাই আল্লাহর গুণগান করতো এসব আমিই করেছিলাম । আর তাকে তোমাদের জন্যে বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম, যাতে তা যুদ্ধ থেকে তোমাদেরকে রক্ষা করে । তাহলে তোমরা কি শোকর করবে?’ দাউদ (আ.) তার সুমধুর সূরের জন্যে খ্যাত হয়ে আছেন। তিনি মধুর সূরে আল্লাহর মহিমা বর্ণনা করতেন, তার চারপাশের প্রকৃতিতে তা প্রতিধ্বনি তুলতো এবং পাহাড় ও পাখিরা তার সাথে সমস্বরে মুখরিত হতো । যখন কোনো বান্দার অন্তর আল্লাহর সাথে মিলিত হয়, তখন সে নিজেকে গোটা সৃষ্টি জগতের সাথেই যুক্ত বলে অনুভব করে। তাই গোটা সৃষ্টি জগতের হৃদয় তার সাথে সাথে স্পন্দিত হয় । বিভিন্ন জাত ও প্রকারের সৃষ্টির মাঝে বিরাজমান পার্থক্য, ভেদাভেদ, প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।