যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

ইবরাহীম (আ.)-এর বংশোদ্ভূত নবী ও রসূলদের আবাসভূমি ছিলো। ওখানেই পবিত্র ভূমি ও দ্বিতীয় কেবলা অবস্থিত । প্রজন্মের পর প্রজন্ম ধরে ওহী ও নবুওতের বরকত ছাড়াও জীবিকার প্রাচূর্য ও ভূমির উর্বরতার দিক দিয়েও দেশটা বিশিষ্ট স্থান অধিকার করে রেখেছিলো । হযরত ইবরাহীম (আ.) নিজ পরিবার, জাতি ও মাতৃভূমি ত্যাগ করে গিয়েছিলেন। আল্লাহ তায়ালা তাকে বিনিময়ে তার মাতৃভূমির চেয়েও কল্যাণময় দেশ দান করেন, তার পরিবারের চেয়েও উত্তম পরিবার তথা ইসহাক (আ.)-এর ন্যায় সন্তান ও ইয়াকুব (আ.)-এর ন্যায় পৌত্র দান করেন। তার বংশধর থেকে তিনি এমন এক বিশাল জাতির সৃষ্টি করেন, যা তার পূর্বতন জাতির চেয়েও উত্তম ছিলো। তার বংশে আল্লাহ তায়ালা এমন এক দল মহা মানব সৃষ্টি করেন, যারা আল্লাহর আদেশ অনুসারে মানুষকে সুপথে চালাতেন, তাদের ওপর সব রকমের সৎ কাজের নির্দেশ সম্বলিত ওহী পাঠাতেন, নামায কায়েম করতে ও যাকাত দিতে আদেশ দিতেন এবং তারা সবাই ছিলো আল্লাহর অনুগত বান্দা । এটা কতো সুন্দর বিনিময় এবং কতো সুন্দর প্রতিদান ছিলো! আল্লাহ তায়ালা হযরত ইবরাহীম (আ.)-কে জীবনের প্রথম ভাগে নানা বিপদ আপদে ফেলে পরীক্ষা করেন। ধৈর্যধারনের মাধ্যমে তিনি সে সব পরীক্ষায় উত্তীর্ণ হন । তাই শেষ জীবনে আল্লাহ তায়ালা তাকে তার ধৈর্যের প্রতিদান হিসেবে সর্বদিক দিয়েই সুখ শান্তি দান করেন। ‘আর আমি লূতকে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান এবং তাকে ঘৃণ্য কার্যকলাপে লিপ্ত লোকদের ৷" (আয়াত ৭৪-৭৫) ইতিপূর্বে হযরত লূতের কাহিনী বিশদভাবে আলোচিত হয়েছে। এখানে কেবল সে কাহিনীর প্রতি ইংগিত করেই ক্ষান্ত থাকা হয়েছে । তিনি তার চাচা হযরত ইবরাহীম (আ.)-এর সাথে ইরাক থেকে সিরিয়া যান। অতপর সদোম নগরীতে বসবাস করতে থাকেন। সেখানে জঘন্য নোংরা কাজের প্রচলন ছিলো সেখানকার লোকেরা পুরুষে পূরুষে প্রকাশ্যে নির্দ্িধায় ও নিসংকোচে সমকামে অভ্যস্ত ছিলো ৷ আল্লাহ তায়ালা ওই নগরী ও তার অধিবাসীদেরকে ধ্বংস করে দিলেন। |' তারা দুষ্কৃতকারী ফাসেক জাতি ছিলো ।' আল্লাহ তায়ালা লূতকে ও তার পরিবারকে উদ্ধার করেন। কিন্তু তার স্ত্রীকে উদ্ধার করেননি । ‘তাকে আমার রহমতের ভেতরে প্রবেশ করিয়েছিলাম। সে সৎকর্মশীল ছিলো।' আল্লাহর রহমত হলো নিরাপদ আশ্রয় । আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা করেন এই আশ্রয়ে প্রবেশ করান। যে এখানে আশ্রয় পায় সে হয়ে যায় নিরাপদ ৷ হযরত নূহ (আ.) সম্পর্কেও সংক্ষিপ্ত ইংগিত দেয়া হয়েছে, ‘নূহের কথা স্মরণ করো, যখন সে ইতিপূর্বে আহ্বান জানালো, আমি তার দোয়া গ্রহণ র ' (আয়াত ৭৬-৭৭) এখানেও কোনো বিশদ বিবরণ নেই ৷ শুধু তার দোয়া কবুল করা হয়েছিলো এই বিষয়টা তুলে ধরার জন্যেই এটুকু ইংগিত দেয়া হয়েছে। তিনি হযরত ইবরাহীম ও লৃত (আ.)-এর পূর্ববর্তী । তাকেও আল্লাহ তায়ালা তার পরিবারসহ রক্ষা করেছেন। তবে তীর ছেলেকে রক্ষা করেননি । তার জাতিকে প্নাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। সূরা হুদে এর বিস্তারিত বিবরণ রয়েছে। সল্ৰৌহ্‌শিল্পের জনক সুকুন্ঠি নবী হয়রত দাউদ (আ.) এরপর হযরত দাউদ ও সোলায়মানের কাহিনীর কিছু অংশ তুলে ধরা হয়েছে, ‘আয়াত ৭৮, ৭৯, ৮০, ৮১ ও ৮২) কৃষি খামার সংক্রান্ত যে ঘটনায় হযরত দাউদ ও সোলায়মান বিচারক হিসেবে ভূমিকা পালন করেছিলেন, সে সম্পর্কে এমন কিছু শ্রুতিকথা পাওয়া যায় যে, www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।