যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

অবগত আছেন, তারা এ প্রশ্ন একেবারেই করেন না । তারা বৈজ্ঞানিক কিংবা অবৈজ্ঞানিক কোনো ধরনেরই কারণ দর্শান না। কারণ বিষয়টা মানবীয় মাপকাঠিতে মাপার মতো বিষয়ই নয়। এ ধরনের মোজেযাগুলোকে আল্লাহর অসীম ক্ষমতার প্রতীক হিসেবে বিবেচনা না করা মৌলিকভাবে একটা ভ্রান্ত নীতি । কেননা আল্লাহর কাজকে মানবীয় মাপকাঠিতে মাপা এবং তাদের সীমিত জ্ঞান ও বিদ্যার আলোকে যাচাই করা অসম্ভব । আমাদের দায়িত্ব হচ্ছে শুধু এতেটুকু বিশ্বাস করা যে, ব্যাপারটা সংঘটিত হয়েছে। কেননা সে ব্যাপারটার সৃষ্টা ওটাকে সংঘটিত করতে সক্ষম ৷ তবে আল্লাহ তায়ালা আগুনকে কিভাবে তৈরী করলেন যে, তা ইবরাহীম (আ.)-এর জন্যে শান্তি ও নিরাপত্তার প্রতীকে পরিণত হয়ে গেলো? তিনি কিভাবে ইবরাহীম (আ.)-কে তৈরী করেছিলেন, যে আগুন তাকে পোড়াতে পারলো না? এ প্রশ্নে কোরআন নীরব । কেননা মানুষের সীমিত বুদ্ধি দ্বারা সেটা বুঝা সম্ভব নয়। অপরদিকে কোরআনের উক্তি ছাড়া আমাদের হাতে এর কোনো প্রমাণও নেই । আগুনকে ইবরাহীম (আ.)-এর জন্যে ঠান্ডা করে দেয়া ও নিরাপদ করে দেয়ার ঘটনাটা ছিলো এমন একটা দৃষ্টান্ত, যার নযীর বিভিন্ন ক্ষেত্রে ঘটতে দেখা যায়। কিন্তু সেসব ঘটনা এ শটনার মতো আলোড়ন সৃষ্টি করে না। বিভিন্ন ব্যক্তি ও দলের ওপর অনেক সময় এমন বিপর্যয় নেমে আসে, যা সে ব্যক্তি বা দলকে একেবারেই ধ্বংস ও নিশ্চিহ্ন করে দিতে পারতো, কিন্তু কার্যত তা একটা ক্ষুদ্ব আলোড়ন সৃষ্টি করে মাত্র । এমনকি তা সে ব্যক্তি বা দলকে ধ্বংস করার পরিবর্তে ক্ষেত্র বিশেষে আরো জীবস্ত ও উদ্দীপিত করে দিয়ে যায় । ভয়ংকর ঝুঁকিপূর্ণ ঘটনা হওয়া সত্তেও তা তার প্রভূত কল্যাণ সাধন করে। বস্তুত ‘হে আগুন ইবরাহীমের জন্যে শীতল ও নিরাপদ হয়ে যাও’ কথাটা বিভিন্ন ব্যক্তি ও দলের জীবনে এবং আকীদা বিশ্বাস, মতবাদ ও দাওয়াতের জীবনে বারবার এসে থাকে । সে ক্ষেত্রে এ কথাটা আসলে সর্বশক্তিমান আল্লাহর সেই চূড়ান্ত দিক নির্দেশক বাণীরই প্রতীক হয়ে থাকে, যে বাণী অন্য সকল বাণীকে এবং সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেয় কেননা সে বাণীই সর্বোচ্চ । তাকে কেউ অকার্যকর বা বাতিল করতে পারে না । পরবর্তী আয়াতের বক্তব্য, ‘আর তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র পাকালো, ফলে আমি তাদেরকে সর্বাধিক ব্যর্থ ও বিফল করে দিলাম ৷’ বর্ণিত আছে যে, হযরত ইবরাহীম (আ.)-এর সম-সাময়িক সম্রাট নমরূদ উপাধিতে ভূষিত ছিলো। ছিলো ইরাকের আরামীয় জাতির রাজা । আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া আযাবে সে তার দলবলসহ ধ্বংস হয়ে গিয়েছিলো । এই আযাবের বিস্তারিত বিবরণ নিয়ে মতভেদ রয়েছে, যার কোনোটা সম্পর্কেই কোনো নির্ভরযোগ্য প্রমাণ আমাদের কাছে নেই । কেবল এতোটুকু জেনে রাখাই আমাদের জন্যে যথেষ্ট যে, আল্লাহ তায়ালা হযরত ইবরাহীম (আ.)-কে ষড়যন্ত্র থেকে রক্ষা এবং ষড়যন্ত্রকারীদেরকে এমন বিপর্যয়ের কবলে ফেলেছিলেন, যার চেয়ে বড়ো কোনো বিপর্যয় থাকতে পারে না। সেই বিপর্যয়টা কি ধরনের ছিলো, তা সুনির্দিষ্টভাবে বলা হয়নি, অনির্দিষ্টভাবে রেখে দেয়া হয়েছে, এরপরের আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘আর আমি তাকে ও লুতকে রক্ষা করলাম এবং সেই দেশে পাঠালাম যার ওপর আমি জগতবাসীর জন্যে কল্যাণ অবতীর্ণ করেছি ।' এটা হচ্ছে সিরিয়া । এখানে হযরত ইবরাহীম (আ.) ও তার ভ্রাতুষ্পুত্র হযরত লূত হিজরত করে চলে গেলেন। ওই দেশটা দীর্ঘকাল ওহী অবতরণের স্থান হিসেবে বহাল ছিলো এবং হযরত www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।