যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

সর্বশেষ উক্তিটা তাদেরই বিপক্ষের যুক্তি । মূর্তিগুলো কথা বলতে না পারার চেয়ে বলিষ্ঠ প্রমাণ হযরত ইবরাহীম (আ.)-এর বক্তব্যের পক্ষে আর কী হতে পারে। এ কারণেই অতীব সহনশীল ও বিনম্র স্বভাবের মানুষ হয়েও হযরত ইবরাহীম (আ.) এরূপ বিরক্তিসূচক ও কঠোর মন্তব্য করলেন। কেননা এখানে যে হীনতা ও গোয়ার্তুমি প্রকাশ করা হয়েছে, তা ধৈর্যশীল ব্যক্তির ধৈর্য ও সহনশীলতাকেও হার মানিয়েছে। ইবরাহীম বললো, তবে কি যা তোমাদের কোনোই লাভ বা ক্ষতি করতে পারে না। তার উপাসনা তোমরা করবেই আল্লাহকে বাদ দিয়ে? তোমাদের প্রতি এবং আল্লাহকে ছেড়ে তোমরা যেগুলোর উপাসনা করছো তার প্রতি ধিক্কার । তবুও কি তোমরা বুঝবে না?' এ কথাটার ভেতর দিয়ে মাত্রাতিরিক্ত হীনতা ও গোয়াতৃর্মির প্রতি বিরক্তি, ঘৃণা এবং বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করা হয়েছে। অস্নিক্ুগু যখ্খন শাস্তির নিবালে পর্থিণত হয্ম হঠকারী স্বভাবের স্বেচ্ছাচারী একনায়ক যেমন যুক্তি প্রমাণ হাতছাড়া হয়ে গেলে দিশেহারা ও বেশামাল হয়ে পড়ে এবং তার আত্মাভিমান তাকে পাপ কাজে প্ররোচিত করে, ঠিক তেমনি তারাও আত্মাভিমানী হয়ে উঠলো । ফলে তারা আগ্রাসী ক্ষমতার দাপট দেখাতে ও নিপীড়ণমূলক কর্মকান্ড করতে উদ্যত হলো, ‘তারা বললো, ওকে জ্বালিয়ে দাও এবং তোমাদের দেবতাকে সাহায্য করো, যদি যথার্থই কিছু করতে চাও ।' কী বিশ্বয়কর এই মোশরেকদের মাবুদ যে, তারা তাদের বান্দাদেরই সাহায্য করতে যাবেনা । নিজেদের ও তাদের উপাসকদের সাহায্য করা দূরে থাক, নিজেদের সামান্যতম লাভক্ষতিও তারা করতে পারেনা। তারা আদেশ দিলো বঢটে, ‘ওকে ভ্রালিয়ে দাও ৷’ কিন্তু অপরদিক থেকে আরেকটা আদেশ দেয়া হলো, যা অন্য সকল আদেশ ও সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে পারে। কেননা সেটাই সর্বোচ্চ ও সবচেয়ে বলিষ্ঠ আদেশ যাকে অকার্যকর বা বাতিল করার ক্ষমতা কারো নেই । সেই আদেশটা হলো, ‘আমি আদেশ দিলাম, হে আগুন, ইবরাহীমের প্রতি তুমি শীতল ও শান্তিময় হয়ে যাও ৷ যথার্থই তা ইবরাহীম (আ.)-এর প্রতি শীতল ও শান্তিময় হয়ে গেলো। কিভাবে আগুন শীতল হলো? শুধু আগুন নিয়েইবা এ প্রশ্ব কেন? আসলে ‘হয়ে যাও’ এই শব্দটাই এমন যে, আল্লাহ তায়ালা এটা উচ্চারণ করা মাত্রই বিশাল বিশাল জগত সৃষ্টি হয়ে যায় । কাজেই আমাদের এ প্রশ্ন করা চাই না যে, আগুন কেন ইবরাহীম (আ.)-কে পোড়ালো না, অথচ এটা চাক্ষুস সত্য ও সর্বজনবিদিত সত্য যে, আগুন জীব দেহকে পুড়িয়ে ভস্ম করে দেয়, বস্তুত যিনি আগুনকে পোড়াতে আদেশ দিয়েছিলেন, তিনিই আগুনকে শীতল ও শান্তিময় হতে আদেশ দিয়েছেন। একই কথা, যা বলার পর কোথাও মানুষ যা দেখতে অভ্যস্ত তাই হয়, আবার কোথাও যেটা দেখতে তারা অভ্যস্ত নয় সেইটে হয়। যারা আল্লাহর কাজকে মানুষের কাজের সমতুল্য ভাবে, তারা জিজ্ঞেস করে এটা কেমন করে হলো? ওটা কিভাবে সম্ভব হলো? যারা এই দুই কাজের প্রকৃতি এবং দুই কাজের উপকরণ সম্পর্কে www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।