‘তারা বললো! তাহলে তাকে জনগণের সামনে হাযির করো হয়তো বা তারা সাক্ষ্য দেবে!” (আয়াত ৬১) এ বক্তব্য দ্বারা আসলে ইবরাহীম ও তার কাজটা সম্পর্কে জনগণের মধ্যে ব্যাপকভাবে প্রচার করার ইচ্ছা ব্যক্ত করা হয়েছিলো। ‘তারা বললো, হে ইবরাহীম, আমাদের দেবতাদের সাথে এই কান্ডটা কি তুমি করেছো? মূর্তিগুলো টুকরো টুকরো হয়ে পড়ে থাকা সত্তেও তারা ওগুলোকে দেব-দেবী হিসেবে মানা অব্যাহত রাখলো । অথচ ইবরাহীম (আ.) তাদের প্রতি কটাক্ষ করতে ও উপহাস করতে লাগলেন ৷ তিনি একা আর ওরা সংখ্যায় বহু জন । তবু তিনি কিছুমাত্র দমলেন না। কারণ তিনি মুক্ত বুদ্ধি ও অকুণ্ঠ বিবেক দ্বারাই ব্যাপারটা দেখছিলেন। তাই তিনি তাদের প্রতি বিদ্রপ ও উপহাস না করে থাকতেই পারছিলেন না । আর তাদের এই নিম্নমানের বুদ্ধির সাথে সংগতি রেখেই তাদের প্রশ্বের জবাব দিলেন, হুবরাহীম বললো, বরঞ্চ ওদের মধ্যকার সে বড়োটাই এ কান্ড ঘটিয়েছে! কাজেই ওদেরকেই জিজ্ঞেস করো যদি তারা কথা বলতে পারে।' এই বিদ্পাত্মক জবাবে সুস্পষ্ট কটাক্ষপাত ছিলো। কাজেই এ উক্তিটাকে হযরত ইবরাহীম (আ.)-এর মিথ্যা উক্তির্ূপে চিহ্নিত করা ও নানারকমের যুক্তি দিয়ে তার কারণ দর্শানোর কোনো প্রয়োজন নেই ৷ ব্যাপারটা এর চেয়ে অনেক সহজ । তিনি তাদেরকে যা বলতে চেয়েছেন তা হলো, এই মূর্তিগুলো জানেই না ওদেরকে কে ধ্বংস করেছে, আমি না সে বড়ো মূর্তিটা, যে কিনা নড়তে চড়তেই পারে না। ওগুলো তো একেবারেই জড় পদার্থ, যার আদৌ কোনো অনুভূতি ও বোধশক্তি নেই । তোমরাও তো ওই জড় মূর্তিগুলোর মতো বোধশক্তি হারিয়ে বসেছো। ফলে ন্যায় অন্যায় অবৈধ ও বৈধের বাছ-বিচার করো না ফলে মূর্তিগুলো আমি ধ্বংস করেছি, না এই বৃহৎ মূর্তিটা ধ্বংস করেছে তা তোমরা জানোই না। ‘কাজেই ওরা যদি কথা বলতে সক্ষম হয়ে থাকে, তবে ওদেরকেই জিজ্ঞেস করো।' মনে হয়, হযরত ইবরাহীম (আ.)-এর এই বিদ্রপাত্মক কটাক্ষ তাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিলো । পরের আয়াত থেকেই এটা মনে হয়। | ‘অগত্যা তারা চিন্তা-ভাবনা করে বললো, তোমরাই যুলুমবাজ ।' তাদের এই উক্তিটা ছিলো একটা শুভলক্ষণ। এ দ্বারা ধারণা হচ্ছিলো যে, তারা তাদের কার্যকলাপের ভ্রান্তি বুঝতে পারবে এবং মূর্তিপূজো যে কতো বড়ো অন্যায় ও যুলুম, তা উপলব্ধি করতে পারবে। কিন্তু না। ওটা ছিলো এক মুহূর্তের একটা আলোর ঝলকানি । এরপরই তাদেরকে আবার অন্ধকারে আচ্ছন্ন করে ফেললো এবং এক মুহূর্তের জাগরণের পর তাদের বিবেক আবার গভীর ঘুমে অচেতন হয়ে পড়লো । ‘অতপর তারা মাথা নুইয়ে ফেললো এবং বললো, ‘হে ইবরাহীম, তুমি তো জানো যে, এসব মূর্তি কথা বলতে অক্ষম ৷’ সত্যিই তাদের প্রথম প্রতিক্রিয়া ছিলো জাগরণ সূচক এবং দ্বিতীয়টা ছিলো সাবেক মতে প্রত্যাবর্তন সূচক । কোরআনের অপরূপ বাচনভংগী এর খুবই চমকপ্রদ বর্ণনা দিয়েছে। প্রথমটা ছিলো মনোজগতে চিন্তাভাবনার উদ্রেককারী একটা আলোড়ন । আর দ্বিতীয়টা ছিলো মস্তিষ্কের একটা পাল্টা বিপ্লব, যা সমস্ত চিন্তাভাবনা ও বুদ্ধি চর্চার পথ রুদ্ধ করে দেয়। নচেৎ তাদের এই www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।