সম্ভবত তারা ইবরাহীম (আ.)-কে কিছুই বলেনি । কারণ তারা নিশ্চিত ছিলো যে, তিনি তাদের মূর্তিগুলোর কোনোই ক্ষতি সাধন করতে পারবেন না । ‘অতপর সে মূর্তিগুলোকে চুরমার করে দিলো তাদের বড়োটা ছাড়া, যাতে তারা তার কাছে (জিজ্ঞাসার জন্যে) ফিরে আসে ৷’ (আয়াত ৫৮) যেসব মূর্তি এতো দিন দেবতা হিসেবে পূজো উপাসনা পেয়ে আসছিলো, তারা কতকগুলো ছিন্নভিন্ন পাথর ও কাঠের টুকরোয় পরিণত হলো । কেবল বড়ো মূর্তিটাকে হযরত ইবরাহীম (আ.) |. অক্ষত রেখে দিলেন। ‘যাতে জনগণ তার কাছে ফিরে আসে’ অতপর তাকে জিজ্ঞেস করে যে, এমন একটা দুর্ঘটনা কিভাবে ঘটলো এবং সে উপস্থিত থেকেও কেন ছোটো খাটো মূর্তিগুলোকে রক্ষা করলো না? তিনি ভেবেছিলেন যে, ওকে যখন ওরা জিজ্ঞেস করবে, তখনই পুরো ব্যাপারটা নিয়ে তারা ভাববার অবকাশ পাবে, প্রকৃত সত্যের সন্ধান পাবে এবং বুঝবে যে, এই সব মূর্তির পূজা করাটা নিতান্তই বোকামি ও ফালতু কাজ । যথাসময়ে তারা ফিরে এসে দেখতে পেলো তাদের বড়ো মূর্তিটা ছাড়া আর সবগুলো টুকরো টুকরো হয়ে পড়ে আছে । কিন্তু তারা বড়ো মূর্তিটার কাছেও জিজ্ঞেস করলো না । নিজেরাও ভেবে দেখলো না যে, এরা যদি দেবতা হয়ে থাকে, তাহলে তাদের ওপর এমন সর্বনাশা আঘাত নেমে এলো কি করে এবং তারা সে আঘাত থেকে আত্মরক্ষা করতে পারলো না কেন? বড়ো দেবতাটাই বা কি করে নিজেকে ও অন্যদেরকে রক্ষা না করে বসে থাকলো? এ প্রশৃটা তাদের মাথায় |- আসেনি । কেননা কুসংস্কার তাদের বিবেক বুদ্ধির চিন্তা করার শক্তিকে নিক্রিয় করে দিয়েছিলো । পূর্ব পুরুষের অন্ধ অনুকরণ তাদের মনমগয থেকে চিন্তা ভাবনা করার ক্ষমতা ছিনিয়ে নিয়েছিলো । তবুও প্রশ্নটা স্বভাবতই না উঠে পারেনি । যে ব্যক্তি তাদের দেবতাদেরকে ধ্বংস করেছে তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণের মনোভাব নিয়েই তারা প্রশ্ব তুললো, ‘তারা বললো, আমাদের দেবতাদের সাথে এমন আচরণ কে করলো? সে নিশ্চয়ই একজন যুলুমবাজ ।' অনেকে ইতিপূর্বে শুনেছিলো যে, ইবরাহীম (আ.) তার বাবা ও তার বাবার ঘনিষ্ঠজনদের মূর্তিপূজোয় আপত্তি তুলেছে এবং হুমকিও দিয়েছে যে, তারা যখন মূর্তিগুলোর কাছ থেকে অন্য কোথাও চলে যাবে, তখন সে মূর্তিগুলোর ক্ষতি সাধন করবে যারা এ খবর শুনেছিলো তাদের এবার মনে পড়ে গেলো। ‘তারা বললো, আমরা ইবরাহীম নামক এক যুবকের কথা শুনেছি। সে নাকি এদের সম্পর্কে নানা কথা বলে৷’ এ আয়াত থেকে বুঝা যায়, ইবরাহীম (আ.) এ সময় একজন তরুণ ছিলেন। কিন্তু আল্লাহ্ তায়ালা তাকে সত্যের জ্ঞান দান করেছিলেন। তাই তিনি মূর্তিপূজা অপছন্দ করতেন এবং মূর্তিগুলোকে এভাবে ধ্বংস করেন। এখন প্রশ্ব এই যে, তিনি কি ওই সময়ে ওহী ও নবুওত লাভ করেছিলেন? নাকি নবুওতের পূর্বেই তিনি এই আল্লাহ তায়ালা প্রদত্ত এই সত্যজ্ঞান লাভ করেন, সেই দিকেই তিনি তার পিতাকে দাওয়াত দেন এবং এরই ভিত্তিতে তিনি তার জাতির অনুসৃত পৌত্তলিকতার সমালোচনা করেন? শেষোক্ত ধারণাটা অগ্রগণ্য । এমনও হতে পারে যে, ‘আমরা ইবরাহীম নামক এক যুবকের নাম শুনেছি’- এই কথাটা দ্বারা হযরত ইবরাহীম (আ.)-কে গুরুত্বহীন ও অবিপজ্জনক বলে বুঝানো হয়েছে। এটা অসম্ভব নয় । কিন্তু এই ধারণাটাই অগ্রগণ্য মনে হয় যে, তিনি ওই সময় একজন অল্পবয়সী তরুণ ছিলেন। যিলাল >ততম ২২ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।