যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

এটা এমন অস্থিরমতি লোকদের জিজ্ঞাসা, যারা নিজেদের ধারণা বিশ্বাস নিয়ে সংশয়াপনন থাকে। কেননা তা নিয়ে তারা চিন্তাগবেষণা করেনি এবং কোন ধারণা সঠিক, সে ব্যাপারে নিশ্চিত হয়নি । তবে ভিত্তিহীন অলীক ধ্যান ধারণা ও পুরুষানুক্রমিক এতিহ্যের প্রভাবে তার বিবেকবুদ্ধি ও চিন্তা চেতনাও নিক্রিয় হয়ে যায়। কেননা কোন কথা সঠিক তা সে জানে না। আর এবাদত উপাসনা শুধুমাত্র নিশ্চিত বিশ্বাসের ভিত্তিতেই করা সম্ভব, যুক্তি প্রমাণহীন নড়বড়ে ধ্যান ধারণার ভিত্তিতে নয়। এ কারণেই যারা আপন বিবেক বৃদ্ধির কাছে সন্দেহাতীতভাবে সঠিক ও স্বচ্ছ তাওহীদ বিশ্বাসের অনুসারী নয়, তারা এক কুলকিনারাহীন মরীচীকার মধ্যে উদত্রান্ত হয়ে ঘুরে বেড়ায় । হযরত ইবরাহীম (আ.) ছিলেন এর বিপরীত ৷ তিনি আল্লাহকে চিনতেন এবং তাঁর প্রতি তার বিশ্বাস ছিলো অবিচল ও সন্দেহাতীত। সে বিশ্বাস প্রতিফলিত হতো তার চিন্তায় চেতনায় ও বক্তব্যে । তাই তার মতো নিশ্চিত ঈমানধারী মোমনদের পক্ষে যে বলা স্বাভাবিক, তিনিও তাই বলেছিলেন। ‘ইবরাহীম বললো, আসলে তোমাদের প্রভুতো তিনিই যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা ও প্রভু । এ ব্যাপারে আমি একজন সাক্ষী ৷' অর্থাৎ আকাশ, পৃথিবী ও মানুষের প্রভু ভিন্ন ভিননবজন নয় বরং একই জন । তার প্রভুত্বের কারণ শুধু এই যে, তিনি এ সবের সৃষ্টিকর্তা । বস্তুত আকাশ, পৃথিবী ও মানুষের প্রভু ও সৃষ্টিকর্তা-এই দুটো বৈশিষ্ট্য অবিচ্ছেদ্য। এ সংক্রান্ত বিশ্বাসটাও খ্রুব সত্য ও বিশুদ্ধ । অথচ মোশরেকরা বিশ্বাস করে যে, তাদের সেসব দেবতারা ও মূর্তিগুলোই তাদের প্রভু ও বিধাতা । অথচ তারা এটাও জানে ও বিশ্বাস করে যে, দেবতারা বা মূর্তিগুলো কিছুই সৃষ্টি করে না এবং করতেও পারে না, বরং সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তায়ালা । এটা জানা সত্তেও তারা সেসব অক্ষম দেব-দেবী ও বিগ্রহের পূজা করে। এই সত্যের ব্যাপারে হযরত ইবরাহীম (আ.)-এর প্রত্যয় ছিলো একটা সন্দেহাতীত বাস্তব ঘটনার চাক্ষুস দর্শকের মতো । তাই তিনি বললেন, ‘এ ব্যাপারে আমি একজন সাক্ষী ৷' এ কথা সত্য যে, ইবরাহীম (আ.) আকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং তার নিজের ও তার জাতির সৃষ্টির ঘটনাটা স্বচক্ষে দেখেননি ৷ কিন্তু ঘটনাটা এতো স্পষ্ট ও এমন ধ্রুবসত্য যে, এর প্রতি বিশ্বাসীরা বলিষ্ঠভাবে সাক্ষ্য দিতে পারে। বিশ্ব চরাচরের যেখানে যা কিছু আছে, তা সমগ্র বিশ্ব জগতের স্রষ্টা ও পরিচালকের একত্বের সাক্ষ্য দেয় । অনুরূপভাবে, মানব সত্ববার অভ্যন্তরে যেখানে যা কিছুই আছে তাও তাকে বিশ্বের স্রষ্টা ও বিধাতার একত্ব মেনে নিতে অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করে। এমনকি যে প্রাকৃতিক নিয়ম বিশ্ব জগতকে পরিচালনা করে তাকেও এক ও অভিন্ন বলে স্বীকৃতি দিতে প্রেরণা যোগায় । এরপর ইবরাহীম (আ.) তার সাথে ঝগড়ায় লিপ্ত স্বজাতীয়দেরকে জানিয়ে দিলেন যে, তিনি তাদের মূর্তিগুলোর ব্যাপারে এমন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, যা আর কখনো প্রত্যাহার করা হবে না, ‘আল্লাহর কসম, তোমরা এখান থেকে সরে গেলে আমি তোমাদের মুর্তিগুলের বিরুদ্ধে চক্রান্ত করবোই ৷' এ সময় হযরত ইবরাহীম (আ.) মূর্তিগুলোর বিরুদ্ধে কী চক্রান্ত করবেন তা স্পষ্টভাবে জানাননি । আর এই হুমকির কী জবাব তার জাতি দিয়েছিলো, কোরআন তারও উল্লেখ করেনি। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।