যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

আয়াতগুলোতেও তাকে এভাবেই পেশ করা হয়েছে যে, তিনি মূর্তিপূজা অপছন্দ করেন এবং মূর্তিকে ভাংতেও দ্বিধা করেন না। এখানে কাহিনীটা যে নবুওত ও রেসালাত সংক্রান্ত তা বলার অপেক্ষা রাখে না। এই কাহিনী কয়েকটা ধারাবাহিক দৃশ্যপটে বিভক্ত, যার মাঝে মাঝে সামান্য কিছু' ঘটনা উহ্য রয়েছে। এই কাহিনীর সূচনায় উল্লেখ করা হয়েছে যে, হযরত ইবরাহীম (আ.)-কে আগেই সত্যের অর্থাৎ তাওহীদের সন্ধান দেয়া হয়েছিলো। বস্তুত এটাই সবচেয়ে বড়ো সত্য, যাকে এখানে ‘রুশদ’ শব্দটা দিয়ে ব্যক্ত করা হয়েছে। ‘আমি ইতিপূৰ্বে ইবরাহীমকে সত্যের সন্ধান দিয়েছিলোম এবং তার সম্পর্কে আমি অবগত ছিলাম ৷’ অর্থাৎ তার অবস্থা জানতাম এবং নবী ও রসূলদের যে দায়িত্ব বহন করতে হয়, সেই দায়িত্ব বহনে তার যোগ্যতা সম্পর্কে অবহিত ছিলাম । ‘যখন সে তার পিতাকে ও জনগণকে বললো, এই মূর্তিগুলো কী যে তোমরা এগুলোর বন্দনায় পড়ে রয়েছে?’ ইবরাহীম (আ.)-এর এই উক্তিটাই প্রমাণ করেছিলো যে, তিনি সত্যের সন্ধান পেয়েছেন। পাথর ও কাঠের তৈরী মূর্তিগুলোকে তিনি দেবতা নামে আখ্যায়িত না করে মূর্তি বলে অভিহিত করেছেন এবং তার বন্দনার প্রতি কটাক্ষ করছেন। ‘আকেফুন’ শব্দটা দ্বারা অব্যাহত ও সার্বক্ষণিক বন্দনা বুঝায় । যদিও মোশরেকরা সর্বক্ষণ মূর্তিপূজা করে না, কিন্তু সে মূর্তির প্রতি তারা সর্বক্ষণ ভক্তি ও অনুরাগ পোষণ করে। তাই এটাকে কার্যত সার্বক্ষণিক পূজা বন্দনা হিসেবে ধরে নেয়া হয়েছে । এই ভক্তি ও অনুরাগের প্রতি তিনি কটাক্ষ করেছেন এবং সর্বক্ষণ মুর্তিগুলোর পূজা নিয়ে পড়ে থাকে- এরূপ মন্তব্য করে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন। তাদের একমাত্র জবাব ও যুক্তি ছিলো এই- ‘তারা বললো, আমরা তো আমাদের পূর্ব পুরুষদের এগুলোর পূজো করতে দেখেছি ।' এ জবাব থেকে বুঝা যায় যে, তাদের মূর্তি পূজার পেছনে কোনো যুক্তি ছিলো না। ছিলো শুধু প্রাণহীন এঁতিহ্যের ছকে আবদ্ধ বুদ্ধিবৃত্তিক ও মনস্তাত্বিক গোয়ার্তুমী । ছিলো না ঈমানের স্বাধীনতা, ছিলো না দৃষ্টি ও চিন্তার স্বাধীনতা, ছিলো না প্রচলিত ধ্যান ধারণা ও মূল্যবোধের পরিবর্তে প্রকৃত মূল্যবোধের আলোকে পরিস্থিতি ও জিনিসপত্রের মূল্যায়ন । বস্তুত আল্লাহর প্রতি ঈমানের অর্থ হলো পুরুষানুক্রমিক ও কল্পনাসর্বস্ব ধর্মীয় চিন্তাধারা এবং উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত অযৌক্তিক একগুয়েমি থেকে মুক্তি লাভ, ‘ইবরাহীম বললো, তোমরা ও তোমাদের পূর্ব-পুরুষরা সুস্পষ্ট গোমরাহীতে লিপ্ত ৷' বস্তুত পূর্ব পুরুষদের পূজা উপাসনার দরুণ এসব মূর্তি ঞ্মন কোনো মর্যাদা ও ধর্মীয় গুরুত্ব অর্জনে সক্ষম হয় না, যার অধিকারী তারা আসলেই নয়। পূর্ব পুরুষদের অন্ধ অনুকরণ থেকে কোনো কিছুর মর্যাদার সৃষ্টি হয় না। একমাত্র মুক্ত ও স্বাধীন বিচার বিবেচনা ও মূল্যায়ন দ্বারাই কোনো জিনিসের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হতে পারে। হযরত ইবরাহীম (আ.) যখন তাদের কাছে এই মুক্ত ও স্বাধীন বিচার বিবেচনার আবশ্যকতা তুলে ধরলেন এবং ফয়সালার এই স্বচ্ছতা কামনা করলেন, তখন তারা প্রশ্ তুললো, ‘তারা বললো, তুমি কি আমাদের কাছে সত্য নিয়ে এসেছো, নাকি (আমাদের সাথে) তামাশা করছো?’ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।