এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ তায়ালা তায়ালা জানাচ্ছেন যে, মানুষ থেকে রসূল পাঠানো একটা চিরাচরিত রীতি । আর রসূলদের ওপর কেতাব নাযিল হওয়া কোনো বিস্ময়কর ও নতুন ব্যাপার নয় । মূসা ও হারুনকেও আল্লাহ তায়ালা কেতাব দিয়েছিলেন। এই কেতাবের নাম ‘আল ফোরকান’ । এটা কোরআনেরও গুণবাচক নাম । সুতরাং দেখা যাচ্ছে, আল্লাহর কেতাবগুলোর নামেও এঁক্য রয়েছে। এই এঁক্য এভাবে রয়েছে যে, আল্লাহ্র নাযিল করা সব কটা কেতাবই কোরআন অর্থাৎ সত্য ও মিথ্যার মাঝে, হেদায়াত ও গোমরাহীর মাঝে এবং জীবন যাপনের ন্যায় ও অন্যায় পন্থার মাঝে পার্থক্য সৃষ্টিকারী । এই দিক দিয়ে সব কটা আসমানী গ্ৰন্থই ‘ফোরকান’ এটা কোরআন ও তাওরাতের অভিন্ন বৈশিষ্ট্য । আল্লাহ তায়ালা তাওরাতকে ‘আলো'’ও বানিয়েছেন, যা দ্বারা হৃদয়ের অন্ধকার, আকীদা বিশ্বাস ও চিন্তার অন্ধকার এবং গোমরাহী ও বাতিলের অন্ধকার দূরীভূত করেছেন। এসব অন্ধকার মানুষের বিবেক বুদ্ধিকে নিক্রিয় ও বিপথগামী করে দেয়। মানুষের হৃদয়ে যতোক্ষণ ঈমানের জ্যোতি প্ৰজ্বলিত না হয়, ততোক্ষণ তার মন তমসাচ্ছন্ন থাকে। ঈমানের আলোই তার জীবন পথকে আলোকিত করে । ন্যায় ও অন্যায়কে স্পষ্ট করে দেয় এবং ভালো ও মন্দ মূল্যবোধের মিশ্রন ও জট পাকানোর সুযোগ খতম করে দেয়। কোরআনের মতো তাওরাতকেও আল্লাহ তায়ালা ‘আল্লাহভীরুদের জন্যে স্বরণিকা’ বা গাইড বানিয়ে দিয়েছেন। এই গাইড তাদেরকে প্রতিমুহূর্তে আল্লাহর কথা ও তার হুকুমের কথা স্মরণ করিয়ে দেয়। সেই সাথে মানব সমাজেও আল্লাহভীরুদেরকে স্মরণীয় করে রাখে । তাওরাতের আগে বনী ইসরাঈলের অবস্থা কেমন ছিলো? তারা ছিলো ফেরাউনের স্বৈরাচারী শাসনের অধীন নির্যাতিত, নিষ্পেষিত ও লাঞ্ছিত । তাদের নারী সন্তানকে জীবিত রেখে পুরুষ সন্তানদেরকে হত্যা করা হতো এবং তাদেরকে ব্যংগ-বিদ্বপ ও উৎপীড়নের শিকার করা হতো। এই আল্লাহভীরুদের গুণ বৈশিষ্ট্যের উল্লেখ করতে গিয়ে বলা হচ্ছে যে, ‘যারা না দেখেও তাদের প্রতিপালককে ভয় করে।'’ কেননা আল্লাহকে না দেখা সত্তেও যাদের অন্তরে তার ভয় জাগরুক থাকে, আর ‘যারা কেয়ামতের ভয়ে শংকিত এবং সে জন্যে আখেরাতের আযাব থেকে মুক্তি লাভের লক্ষ্যে কাজ করে ও প্রস্তুতি নেয়, তারাই প্রকৃতপক্ষে আল্লাহর কেতাবের আলো দ্বারা উপকৃত হয় এবং তার পথনির্দেশ অনুসারে চলে । এভাবে আল্লাহর কেতাব তাদের জন্যে স্মরণিকা হয়ে যায়। তা হলো তাদেরকেও যেমন আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, তেমনি কেতাবের অনুসারীদেরকেও মানব জাতির কাছে স্মরণীয় করে রাখে । মূসা ও হারুনের বিষয়ে আলোচনার পর বর্তমান গ্রন্থ কোরআনের প্রসংগ তোলা হয়েছে। ‘আর এ হচ্ছে এক কল্যাণময় স্মরণিকা, যা আমি নাযিল করেছি ।' অর্থাৎ এটা কোনো অভিনব ও বিস্ময়কর কিছু নয়। এটা একটা চিরন্তন ও সুপরিচিত ধারা । ‘তোমরা কি এটা অস্বীকার করতে চাও?’ এর কোনটা অস্বীকার করতে চাওঃ পূর্ববর্তী নবীরাও তো এরূপ কেতাব এনেছেন। পশৌত্তন্সিকতার বিক্ৰহ্ধে ইবক্সাহীম (আ.)-এর সংৎগ্সাম হযরত মূসা ও হারুনের সংক্ষিপ্ত বিবরণ দেয়ার পর শুরু হয়েছে হযরত ইবরাহীম (আ.)-এর জীবনের একটা পূর্ণাংগ ঘটনা ৷ হযরত ইবরাহীম (আ.) ছিলেন সমগ্র আরব জাতির শ্রেষ্ঠতম পূর্ব পুরুষ । তিনিই ছিলেন পবিত্র কা'বার নির্মাতা । যার ভেতরে কাফেররা বহুসংখ্যক মূর্তি স্থাপন করেছিলো এবং সেই মূর্তির পূজা করতো । হযরত ইবরাহীম (আ.) মূর্তি ভেংগেছেন আলোচ্য www.boikitab. blogspot.com
— صفحة ١٦٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.