যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

এ থেকে জানা গেলো, সময় ফুরিয়ে যাওয়ার পর এই স্বীকারোক্তি ও বিলাপ সম্পূর্ণ নিস্ফল । এর চেয়ে বরং সময় থাকতে এবং আযাব এসে যাওয়ার আগে ওহীর হুশিয়ারী শুনে সতর্ক হওয়া শ্ৰেয় । এ পর্বের সর্বশেষ যে আয়াতে কেয়ামতের দিনের দৃশ্যাবলী দেখিয়ে ভীতি প্রদর্শন করা হয়েছে তা হলো, কেয়ামতের দিন আমি ন্যায়বিচারের খাতিরে দাড়িপাল্লা স্থাপন করবো । কাজেই কারো ওপর একবিন্দুও যুলুম হবে না । যদি সরিষার বীজ পরিমাণও কোনো কাজ থেকে থাকে, তবে আমি তা উপস্থাপন করবো হিসেব গ্রহণকারী হিসেবে আমিই যথেষ্ট ৷’ সরিষার বীজ’ দ্বারা খালি চোখে দর্শনযোগ্য এমন ক্ষুদ্ুতম জিনিসকে বোঝানো হয়েছে, যার ভার দাড়িপাল্লায় সবচেয়ে কম৷ কেয়ামতের দিন এটাও পরিত্যক্ত হবে না ও বৃথা যাবে না। আল্লাহর সূক্ষ্ম দাড়িপাল্লায় তার যথাযথ ও নিখুঁত পরিমাপ হবে। অতএব প্রত্যেকের ভেবে দেখা উচিত পরকালের জন্যে কি সম্বল যোগাড় করেছে। আল্লাহর হুশিয়ারীর প্রতি প্রত্যেকের গুরুত্ব দেয়া উচিত । যারা পার্থিব অলসতা, উদাসীনতা ও ব্যংগ বিদ্বপের মধ্য দিয়ে সময় কাটিয়ে দিচ্ছে, তাদের দুনিয়া বা আখেরাতে আযাবের শিকার হওয়ার আগেই সংযত হওয়া উচিত ৷ যদি দুনিয়ার আযাব থেকে কোনো পাপী বেচেও যায়, তবে আখেরাতের আযাব থেকে বাচতে পারবে না । সেখানে দাড়িপাল্লা থাকার কারণে কারো যুলুমের শিকার হওয়ার সম্ভাবনা থাকবে না এবং কারো কণা পরিমাণও ভালো মন্দ কাজ নিষ্ফল হবে না। এভাবে আখেরাতের সূক্ষ্ম ও নিখুঁত দাড়িপাল্লপার সাথে দুনিয়ার সুক্ষ্ম ও নির্ভুল প্রাকৃতিক নিয়মের সমন্বয় ঘটানো হয়েছে। সমন্বয় ঘটানো হয়েছে মানুষ ও অন্যান্য প্রাণীর স্বভাব প্রকৃতির সাথে। আর এই পরিপূর্ণ সমন্বয় ও এক্যতান সহকারে সকল মানুষ ও অন্যান্য প্রাণীর ভাগ্য মহান আল্লাহর একক ইচ্ছা ও মর্জির হাতে সমর্পিত হয়েছে। এভাবে তাওহীদের আলোচনা সম্পন্ন করা হয়েছে, যা এ সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় ৷ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।