যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

অর্থাৎ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বিশালায়তন ভূ-সম্পত্তি ও ভোগের উপকরণ তাদের স্বভাব প্রকৃতিকে বিকৃত করে দিয়েছে। বিলাসিতা, প্রাচূর্য ও ভোগবাদ সাধারণত মনমগযকে বিকারগ্রস্ত করে দেয় এবং চেতনা অনুভুতিকে বিকল করে দেয়। পরিণামে আল্লাহর সংক্রান্ত অনুভূতি দুর্বল হয়ে যায় এবং নিদর্শনাবলীর প্রতি কৌতুহলতা নিয়ে চিন্তা ভাবনা করার স্পৃহা কমে যায়। এটাই হচ্ছে সম্পদ ও প্রাচূর্যের পরীক্ষা । মানুষ যখন নিজেকে জাগ্রত ও সচেতন করতে চায় না এবং নিজেকে সতর্কভাবে পাহারা দেয় না, তখন সে এ পরীক্ষায় বিফল হয়। আর যখন সে নিজেকে আল্লাহর সাথে যুক্ত রাখে, তখন সে প্রাচূর্যের মধ্যেও আল্লাহকে ভুলে না। এ জন্যেই এ আয়াতে মানুষের চেতনা ও অনুভূতিকে নাড়া দেয়া হয়েছে এবং পৃথিবীর কোনো না কোনো প্রান্তে প্রতিনিয়ত সংঘটিত ঘটনাবলীকে তার সমনে তুলে ধরা হয়েছে। পৃথিবীর কোনো না কোনো প্রান্তে প্রতিনিয়ত কোনো না কোনো বৃহৎ দেশকে গুটিয়ে ফেলে ক্ষুদ্তর ও সংকীর্ণতর দেশে রূপাস্তরিত করা হচ্ছে। অথচ ইতিপূর্বে তা ছিলো এক একটা সাম্রাজ্য । একদিন যে দেশ ছিলো বিজয়ী, তা আজ সহসা হয়ে যাচ্ছে বিজিত । একদিন যে দেশ ছিলো বিপুল জনসংখ্যা অধ্যুষিত, সহসা তা হচ্ছে যচ্ছে জনবিরল। একদিন যে দেশ ছিলো উন্নত ও সমৃদ্ধ, সহসা তা হয়ে যাচ্ছে দর্দ্রি ও দেউলে । এ আয়াত এমন একটা দৃশ্য অংকিত করেছে যেন আল্লাহ তায়ালা নিজের অসীম শক্তিশালী হাত দিয়ে পৃথিবীর ভূ-ভাগকে গুটিয়ে আনছেন এবং প্রান্তসীমা সংকুচিত করে আনছেন। ফলে তা যেন এক গুরুগন্তীর ও মায়াবী ভুবনে রূপ নিচ্ছে। ‘তবে কি তারা বিজয়ী?’ অর্থাৎ তারা কি ধরা ছোয়ার বাইরে যে, অন্যদের ওপর যেসব দুর্যোগ ও আযাৰ নামে, তা তাদের ওপর নামতে পারবে না? এই হৃদয় কীপানো দৃশ্যের নিরীখে রসূল (স.)-কে আদেশ দেয়া হচ্ছে যেন তিনি সতর্কবাণী উচ্চারণ করেন, ‘বলো, আমি তোমাদেরকে ওহীর মাধ্যমে সতর্ক করছি মাত্র । যারা বধির তারা তো কোনো সতর্কবাণী শুনতে পায় না।' অর্থাৎ তারা যেন সেই বধিরদের মতো না হয়, যারা শুনতে পায় না । তাহলে তাদের পায়ের তলা থেকে ভূমন্ডলকে গুটিয়ে সংকীর্ণ করে ফেলা হবে এবং সেখানে তাদের জীবন দুর্বিষহ করে তোলা হবে। এই সাথে তাদের মনে যাতে উল্লেখিত আয়াতের বক্তব্য আরো গভীরভাবে রেখাপাত করে। . সে জন্যে তাদের সামনে তাদের আল্লাহর আযাবে পতিত হওয়ার সম্ভাব্য দৃশ্য তুলে ধরা হচ্ছে, ‘আর যদি তাদের ওপর তোমার প্রভুর আযাবের একটা ঝাপটাও আসে, তবে তারা অবশ্যই আর্তনাদ করে ওঠবে যে, হায়, আমাদের দুর্ভাগ্য, আমরা সত্যি দুরাচারী ছিলাম ৷' ‘নাফ্হা’ (ঝাপটা) সাধারণ আনন্দদায়ক ঘটনায় ব্যবহৃত হয়ে থাকে । কিন্তু এখানে তা আযাবের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। আয়াতের মর্ম এই যে, তোমার প্রভুর আযাবের সামান্যতম ধাক্কা খেলেও তারা দিশেহারা হয়ে পড়বে এবং নিজেদের অপরাধের স্বীকারোক্তি দিতে আরম্ভ করবে । কিন্তু তখন আর স্বীকারোক্তিতে কোনো লাভ হবে না । ইতিপূর্বে সূরার অন্য আয়াতে বলা হয়েছে যে, যেসব অপরাধী জাতির ওপর আল্লাহর আযাব এসেছে, তারাও বিলাপ করছে যে, হায় আমাদের পোড়া কপাল, আমরা যুলুম করে ফেলেছি । কিন্তু তারা বিলাপরত থাকা সত্তেও আমি তাদেরকে কর্তিত ফসল ও নিভানো আগুনের মতো স্পন্ধনহীন বানিয়ে দিয়েছি ।' (আয়াত ১৪-১৫) www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।