যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

সামনের দিক থেকে ঠেকাতে, না পারছে পেছন দিক থেকে ঠেকাতে, না পারছে আগুনকে ক্ষনেকের জন্যে হলেও দূরে সরিয়ে রাখতে ৷ আখেরাতে আগুনের এই আকস্মিক ও সর্বাত্বক আক্রমণ হলো তাদের ত্রিত আযাব কামনার শাস্তি । তারা জিজ্ঞেস করতো আযাব কবে আসবে । এর জবাব দেয়া হবে এই ভয়াবহ আকস্মিক শাস্তি দিয়ে, যা তাদেরকে দিশেহারা করে ছাড়বে, তাদের চিন্তা ও কর্মশক্তিকে নিক্কিয় করে দেবে এবং বিন্দুমাত্রও অবকাশ দেবেনা । ওটা তো আখেরাতের আযাব ৷ বাকী রইলো দুনিয়ার আযাবের ব্যাপারটা ৷ দুনিয়ার আযাব পূর্ববর্তী বিদ্বপকারীদের ওপর এসেছে। বর্তমান কাফেরদের ওপর যদি পূর্ববর্তীদের মতো নিশ্চিহ্ককারী আযাব নাও আসে, তবে নিহত হওয়া, বন্দী হওয়া ও পরাজিত হওয়ার মতো আযাব তো অবশ্যই আসতে পারে। নবী রসূলদের সাথে ঠাট্টা বিদ্বপ থেকে তাদের বিরত থাকা উচিত । নচেত বিদ্বপকারীদের শাস্তি কেমন, তা কারো অজানা নেই । অতীতের ইতিহাসই এর সাক্ষী হিসেবে যথেষ্ট । সেই এঁতিহ্য কখনো বদলাবে না। এ প্রসংগে প্রশ্ব করা হচ্ছে যে, সেই পার্থিব আযাব থেকে তাদেরকে রক্ষা করার জন্যে দয়াময় আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ আছে কি, যিনি তাদেরকে সারা দিন রাত পাহারা দিয়ে চলেছেন। (আয়াত ৪২-৪৩) | অর্থাৎ আল্লাহই প্রত্যেক প্রাণীর জন্যে দিনে রাতে একমাত্র প্রহরী । তীর বৈশিষ্ট্য হলো সর্বোচ্চ মানের দয়া ও করুণা ৷ তিনি ছাড়া আর কোনো রক্ষক ও প্রহরী নেই । অতএব তাদেরকে জিজ্ঞেস করো, আল্লাহ তায়ালা ছাড়া তাদের আর কোনো রক্ষক আছে কি? আসলে এটা নেতিকবাচক প্রশ্ন । তিনি ছাড়া কোনো রক্ষক নেই এবং এ কারণে তার স্মরণ থেকে তাদের উদাসীন হওয়ার কোনো যুক্তি নেই- এ কথা বুঝানোর জন্যেই এ প্রশ্ন করা হয়েছে। ‘বরং তারা তাদের প্রতিপালকের স্মরণ থেকে উদাসীন!’ পুনরায় তাদেরকে নতুনভাবে জিজ্ঞেস করা হচ্ছে, ‘তাদের এমন কিছু ‘ইলাহ’ আছে নাকি, যারা তাদেরকে আমার পাকড়াও থেকে বাচাতে পারে? না কখনো নয়। ‘ওরা তো নিজেদেরই সাহায্য করতে পারে না!’ সুতরাং অন্যের সাহায্য করার তো প্রশ্বই ওঠে না । ‘তারা আমার সাহচর্যেও থাকে না৷’ কাজেই সাহচর্য দ্বারা যে শক্তি ও সাহায্য পাওয়া যায় তাও তারা পায় না, যেমন পেয়েছিলেন হযরত মূসা ও হারূন। আল্লাহ তাদেরকে বলেছিলেন, ‘আমি তোমাদের সাথে আছি, দেখছি ও শুনছি ৷’ বস্তুত মোশরেকদের দেব-দেবী ও মূর্তির না আছে নিজস্ব কোনো শক্তি, না আছে আল্লাহর কাছ থেকে পাওয়া কোনো শক্তি । কাজেই তারা একেবারেই অক্ষম ও অথর্ব । সম্পদের প্রাচুর্য পেয়ে আল্লাক্লুস্ষে ভূলে যাওয়ার পরিণতি এই জোরদার যুক্তি তর্কের মাধ্যমে মোশরেকদের আকীদা-বিশ্বাসের অগ্রহণযোগ্যতা প্রমাণ করার পর পরবর্তী আয়াতগুলোতে মহান আল্লাহর সীমাহীন শক্তি ও ক্ষমতার প্রতি দৃষ্টি আকর্ষণ করে মর্মস্পর্শী ভাষায় তাদের বিভ্রান্তির কারণ উদঘাটন করা হয়েছে। অতপর বিজয়ী শক্তির পদদলিত হয়ে পৃথিবীর ব্যাপকতা ও বিশালতা কমে ক্রমেই যে তা সংকীর্ণ হয়ে আসছে, সেই সত্যের দিকে মনোযোগ আকর্ষণ করা হয়েছে, ‘বরং আমি তাদেরকে ও তাদের পূর্ব পুরুষদেরকে অনেক ভোগের উপকরণ দিয়েছি............... (আয়াত ৪8) www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।