যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

অতপর এ অধ্যায়টার শেষ পর্যায়ে কেয়ামতের হিসাব নিকাশ ও কর্মফলের বর্ণনা দেয়া হয়েছে এবং এই হিসাব ও কর্মফলকে প্রাকৃতিক বিধান মানুষের স্বভাব প্রকৃতি এবং মানুষের জীবনে ও আন্দোলনে আল্লাহর বিধান বর্ণনা করা হয়েছে। অবিশ্বাসীদের খৃণ্য চরিত্র ও কভার পরিণতি ‘যখন তারা তোমাকে দেখে, অমনি উপহাস করে............ ৷” (আয়াত ৩৬) এই কাফেররা সেই মহা দয়াবান আল্লাহর প্রতি কুফরী করে, যিনি মহাবিশ্বের স্রষ্টা ও প্রতিপালক, তারা রসূল (স.)-এর কাজের নিন্দা-সমালোচনা করে, কেননা তিনি তাদের দেব-দেবীর সমালোচনা করেন। অথচ তারা আল্লাহর প্রতি কুফরী করেও কোনো অনুশোচনা বোধ করে না । এটা যথার্থই বিস্ময়ের ব্যাপার । তারা রসূল (স.)-এর সাথে দেখা হলেই ব্যংগ বিদ্বপ করে এবং বলে; ‘এই নাকি সেই ব্যক্তি, যিনি তোমাদের দেব-দেবী সম্পর্কে কথা বলেন?’ তারা এটা করে শুধু রসূল (স.)-এর ওপর চাপ বৃদ্ধির উদ্দেশ্যে, যাতে তিনি তাদের উচ্চ মর্যাদা সম্পন্ন ভেবে নীরবতা অবলম্বন করেন । অথচ তারা নিজেরা আল্লাহর বান্দা হয়েও তার উচ্চ মর্যাদা সম্পর্কে একটুও সচেতন হয় না, তার প্রতি. কুফরী থেকে বিরত হয় না এবং কোরআনের প্রতি বিমুখ থাকে! এ এক বিস্ময়কর চারিত্রিক বৈষম্য, যা থেকে বুঝা যায় যে, তাদের স্বভাব প্রকৃতি একেবারেই বিকৃত হয়ে গেছে এবং তারা কোনো বিষয়েরই সঠিক মূল্যায়ন করে না। তাছাড়া রসূল (স.) তাদেরকে যে আযাবের হুশিয়ারী দেন, সেই আযাবকে দ্রুত সংঘটিত করার জন্যেও তারা আবদার ধরে। কারণ মানুষ স্বভাবতই দ্রুততা প্রিয়, “মানুষ দ্রুততা থেকেই সৃষ্ট হয়েছে। আমার নিদর্শনাবলী অচিরেই দেখাবো ৷ (আয়াত ৩৭-৩৮) ‘মানুষ দ্রুততা থেকেই সৃষ্টি হয়েছে' এ উক্তি থেকে বুঝা গেলো, দ্রুততা প্রীতি মানুষের মজ্জাগত স্বভাব, তার দৃষ্টি সময় উঁকি দিয়ে থাকে বর্তমান মুহূর্তের ওপারে কী আছে, তা নাগালে পাওয়ার জন্যে, কোনো জিনিস তার কল্পনায় উপস্থিত হলেই সে উন্ুখ হয়ে ওঠে তাকে তৎক্ষণাত বাস্তবায়িত দেখার জন্যে, তাকে দেয়া যে কোনো প্রতিশ্রুতির তাৎক্ষণিক বাস্তবায়ন দেখতে সে উৎসুক হয়ে ওঠে- এমনকি তাতে যদি তার ক্ষতি ও কষ্ট অনিবার্য হয় তবুও । তবে কেউ যদি আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে, তবে সে সর্বাবস্থায় নিশ্চিন্ত ও স্থির থাকে। সব কিছুকে সে আল্লাহর ওপর সোপর্দ করে। তাই আল্লাহর ফয়সালা লাভের জন্যে তাড়াহুড়ো করে না। কেননা আস্থা ও ধৈর্যেরই নাম ঈমান । ' মন্ধার মোশরেকরা আযাবের জন্যে তাড়াহুড়ো করতো এবং জিজ্ঞেস করতো কবে পূর্ণ হবে দুনিয়া ও আখেরাতে আযাব নাযিল হওয়ার প্রতিশ্রুতি । এর জবাবে কোরআন তাদের সামনে আখেরাতের আযাবের একটা দৃশ্য তুলে ধরেছে এবং পূর্ববর্তী ব্যংগ বিদ্রপকারীরা দুনিয়াতে যে ভয়াবহ আযাব ভোগ করেছে, তা স্মরণ করিয়ে দিয়ে হুশিয়ার করেছে, ‘কাফেররা যদি জানতো, যেদিন তারা তাদের সামনে থেকে ও পেছন থেকে আগত আগুনকে ৷" (আয়াত ৩৯-৪১) অর্থাৎ আখেরাতে যা ঘটবে তা জানলে তাদের আচরণ অন্যরকম হতো এবং তারা ঠাট্টা-মঙ্করা ও তাড়াহুড়ো করতো না ঠিক আছে, যা হবে তার অপেক্ষায় বসে থাকুক । এখানে যে দৃশ্য তুলে ধরা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে, আগুন যেন তাদেরকে চারদিক থেকে ঘিরে ধরেছি। তারা মরিয়া হয়ে তা ঠেকাতে চেষ্টা করছে, কিন্তু সে আগুনকে না পারছে www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।