সুখ ও সচ্ছলতা দিয়ে যে পরীক্ষা করা হয়, তা অধিকতর বিপজ্জনক ও কঠিন- যদিও মনে হয় দুঃখজনিত পরীক্ষার চেয়ে সহজ । কেননা বিপদ ও দুঃখের পরীক্ষায় অনেকেই উত্তীর্ণ হয় । কিন্তু সুখের পরীক্ষায় খুব কম লোকই পাস করতে পারে । প্রাচুর্য ও সামর্থের পরীক্ষায় খুব কম লোক ধৈর্যধারণ করতে পারে। শক্তি সামর্থের প্রবলতার চাপকে সংযত করতে অনেকেই সক্ষম হয় না। দারিদ্র ও বঞ্চনার পরীক্ষায় অনেকেই উত্তীর্ণ হয়। ফলে তাদের পদঙ্খলন হয় না এবং হীনতায় আক্রান্ত হয় না। কিন্তু প্রাপ্তি ও প্রাচূর্যের পরীক্ষায় অনেকেই উত্তীর্ণ হয় না। ভোগ বিলাসের আতিশয্যে অনেকেই সীমা অতিক্রম করে যায় । যুলুম নিপীড়ন ও শোষণ নিম্পেষণে অনেকেই ধৈর্যধারণ করে, সন্ত্রাস শাসানি ও রক্তচক্ষুর ভ্রুকুটিতেও অনেকে ভয় পায় না। কিন্তু ভোগ, পদ ও প্রাচূর্যের প্রলোভনে খুব কম লোকই ধৈর্যধারণ করতে সমর্থ হয়। জীবনের কঠোর সাধনা ও সংগ্রামে অনেকে ধৈর্যধারণ করে। কিন্তু আয়েশী জীবনের সুখ সম্ভোগে খুব কম লোকই স্থির থাকতে পারে। লোভ লালসার কাছে অনেকেই মাথা নোয়ায় এবং উদারতা ও শৈথিল্য অনেককে ভীরু কাপুরুষ বানিয়ে দেয়। বিপদমুসিবত ও দুঃখ কষ্ট অনেকের মধ্যে সংগ্রাম ও প্রতিরোধের চেতনা গড়ে তোলে, সৃষ্টি করে দুর্জয় মনোবল ও কষ্ট সহিষ্ণুতা । পক্ষান্তরে সুখ শান্তি স্নায়ুমন্ডলকে শিথিল উদাসীন করে দেয় এবং জাগৃত ও প্রতিরোধের ক্ষমতাত্রাস করে। তাই অনেকে বিপদ মুসিবতে ও দুঃখ কষ্টের স্তর সাফল্যের সাথে মোকাবেলা করে। কিন্তু যেই সুখ ও সমৃদ্ধি আসে, অমনি পরীক্ষায় পড়ে যায়। এটাই মানুষের স্বভাব। তবে আল্লাহ্ তায়ালা অনেককে এ অবস্থা থেকে রক্ষা করেন তাদের সম্পর্কেই রসূল (স.) বলেছেন, ‘মোমেনের অবস্থাটা বড়োই বিস্ময়কর’ তার সব কিছুই কল্যাণকর । এটা মোমেন ছাড়া আর কারো বেলায় খাটে না । সে যদি সুখ লাভ করে, তবে শোকর করে। সেটা তার জন্যে কল্যাণকর হয়। আর যদি দুঃখ লাভ করে, তবে ধৈর্যধারণ করে। সেটাও তার জন্যে কল্যাণকর হয়।’ (সহীহ মুসলিম) তবে এ ধরনের লোকের সংখ্যা খুবই কম৷ সুতরাং সুখের পরীক্ষায় সচেতনতা ও সতর্কতা দুঃখের পরীক্ষার সতর্কতা ও সচেতনতার চেয়ে অগ্রগণ্য । উভয় অবস্থায় আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করাই সফলতা রক্ষা করা । [ত ল্ললআনন্দল _ টল দল ১ম মলছিল ৰ] যিলাল ১৩তম ২০ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।