অতপর সুক্ষ দৃষ্টি দিয়ে আকীদা ও বিশ্বাসের জগতে একটা তাৎপর্যময় ইংগিত করা হয়েছে যে, গিরিপথে যেমন তারা গন্তব্যের সন্ধান পায়, তেমনি আশা করা যায় যে তারা ঈমানের পথেরও সন্ধান পাবে। ‘আর আমি আকাশকে বানিয়েছি সুরক্ষিত ছাদ ৷’ আরবী ‘সামা' শব্দটার আভিধানিক অর্থ হচ্ছে যে কোনো উর্ধের বস্তু । আমাদের মাথার ওপর আমরা ছাদ সদৃশ একটা জিনিস দেখতে পাই । কোরআন জানাচ্ছে যে, আকাশ একটা সুরক্ষিত ছাদ । অর্থাৎ প্রাকৃতিক জগতের যে কোনো বিকৃতি ও বৈকল্য থেকে সুরক্ষিত অথবা আল্লাহর ওহী নাযিলের উৎসস্থুলের প্রতীক হিসেবে আকাশ সব রকমের অপবিত্রতা থেকে মুক্ত ও সুরক্ষিত । আয়াতের শেষাংশে এ দিকেই ইংগিত করে বলা হয়েছে, ‘তারা আমার নিদর্শন থেকে মুখ ফিরিয়ে রেখেছে ।' ‘তিনি সেই সত্বা, যিনি রাত, দিন, সূর্য ও চন্দ্র সৃষ্টি করেছেন। সবাই এক আকাশে সীতার কেটে চলেছে ।' রাত ও দিন দুটো প্রাকৃতিক উপাদান সূর্য ও চন্দ দুটো বিশাল বিশাল পিন্ড, যার মানুষের পার্থিব জীবনের সাথে এবং সমগ্র জীবনের সাথে গভীর ও অটুট সম্পর্ক রয়েছে। রাত ও দিনের এই অবিরত আবর্তন, যা এক মুহূর্তের জন্যে বিশৃংখলার শিকার হয় না এবং সূর্য ও চন্ত্রের এই বিরামহীন ও ক্রটিহীন আনাগোনা নিয়ে চিন্তা ভাবনা করলে মহা শক্তিশালী ও প্রাজ্ঞ সৃষ্টার একত্র, তার ইচ্ছার একত্ব ও প্রাকৃতিক নিয়মের একত্ব বিশ্বাস গড়ে ওঠার আশা করা যায় । ক্লোনো সৃষ্টিহ চিক্নঞ্জীব নম্স অধ্যায়টার শেষভাগে মহাবিশ্বের সৃষ্টি ও তৎপরতার নিয়ম. এবং মানব জীবনের প্রকৃতি, অবসান ও পুনরুজ্জীবনের নিয়মের মাঝে সংযোগ স্থাপন করা হয়েছে, ‘আমি তোমার পূর্বে কোনো মানুষকে অমরত্ব দেইনি । তুমি যদি মারা যাও, তবে তারা কি চিরঞ্জীব হবে? প্রত্যেক জীবই মৃত্যুর স্বাদ গহণ করবে। আমি তোমাদেরকে ভালো ও মন্দ দিয়ে ‘তোমার পূর্বে কোনো মানুষকে অমরত্ব দেইনি ৷’ বস্তুত প্রত্যেক সৃষ্টিই ধ্বংসশীল ৷ যে জিনিসেরই শুরু আছে, তার শেষও আছে । রসূল (স.) যদি ইন্তেকাল করেন, তাহলে তারা কি চিরদিন বেঁচে থাকবে! যদি না থাকে তাহলে তারা কেন মরণশীল মানুষের মতো কাজ করেছ না? কেন চিন্তা ভাবনা করে না ও বিবেক বুদ্ধি খাটায় না? ‘প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ।' এটাই হচ্ছে জীবনকে নিয়ন্ত্রণকারী প্রাকৃতিক বিধান। এটা সেই অমোঘ বিধি, যার কোনো ব্যতিক্ৰম নেই । সুতরাং সকল প্রাণীর উচিত অবধারিত এই মৃত্যুর স্বাদ গ্রহণের কথা মনে রেখে সব কাজ করা । মৃত্যুই হলো প্রত্যেক জীবের শেষ পরিণতি এবং পৃথিবীতে তার সংক্ষিপ্ত সফরের পরিসমাপ্তি । সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই সফর চলাকালে মানুষকে যে সুখ বা দুঃখের মোকাবেলা করতে হয়। সেটা তার জন্যে পরীক্ষা স্বরূপ, ‘তোমাদেরকে ভালো ও মন্দ দিয়ে পরীক্ষা করি ।' মন্দ বা দুঃখ দিয়ে যে পরীক্ষা করা হয় তা সহজেই বোধগম্য । এ দ্বারা আক্রান্ত ব্যক্তির ধৈর্য, সহনশীলতা, আল্লাহর ওপর আস্থা ও তার রহমতের আশার দৃঢ়তার পরীক্ষা হয়ে থাকে। কিন্তু ভালো ও সুখ সমৃদ্ধি দিয়ে কিভাবে পরীক্ষা করা হয়, সেটা ব্যাখ্যাসাপেক্ষ বটে । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।