এটা যথার্থই একটা সাড়া জাগানো তথ্য, যদিও কোরআনে এটার উল্লেখ থাকায় আমরা তেমন বিস্মিত হই না এবং কোরআনের সত্যতা সম্পর্কে আমাদের প্রত্যয় বৃদ্ধি পাওয়া এর ওপর নির্ভর করে না । বস্তুত এ তথ্য যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এই বিশ্বাসই এর সত্যতা সম্পর্কে আমাদের মনে অটুট প্রত্যয় সৃষ্টির জন্যে যথেষ্ট- বৈজ্ঞানিক আবিষ্কার উদ্ভাবন ও মতবাদের সাথে কোরআনের বক্তব্যের মিল খাওয়ার ওপর তা নির্ভরশীল নয়। এ ক্ষেত্রে বড়ো জোর এতোটুকু বলা যায় যে, এই বিশেষ কথাটার ব্যাপারে বিবর্তনবাদ ও ক্রমবিকাশবাদ কোরআনের বক্তব্যের পরিপন্থী নয়। ১) তেরো শতাব্দীরও বেশী সময় ধরে কোরআন কাফেরদের দৃষ্টি আকর্ষণ করে চলেছে বিশ্ব প্রকৃতিতে ছড়িয়ে থাকা আল্লাহর বিস্ময়কর সৃষ্টির প্রতি এবং এতো প্রকাশ্যভাবে ও স্বচ্ছভাবে দৃশ্যমান নিদর্শনাবলীতে বিশ্বাস স্থাপন না করায় অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করে চলেছে। কোরআন বলেছে, ‘তবুও কি তারা ঈমান আনবে না?’ অর্থাৎ তাদের চারপাশের প্রকৃতিতে বিদ্যমান প্রতিটি জিনিস মহাবিজ্ঞ ও মহাজ্ঞানী সৃষ্টার প্রতি ঈমান আনতে উদুদ্ধ করা সত্তেও তারা ঈমান আনবে না? এরপর প্রকৃতির অন্যান্য বৃহৎ দৃশ্যাবলী উপস্থাপন করে বলা হয়েছে, ‘আর পৃথিবীতে সুদৃঢ় পর্বতমালা সৃষ্টি করেছি, যাতে তাদেরকে নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে ।' এখানে বলা হচ্ছে যে, এইসব বড়ো বড়ো পাহাড়-পর্বত পৃথিবীর ভারসাম্য রক্ষা করছে, ফলে পৃথিবী একদিকে ঝুঁকে পড়ছে না এবং নড়বড় করছে না। ভারসাম্য নানাভাবে রক্ষা করা হচ্ছে। পৃথিবীর ওপর বহিরাগত চাপ ও আভ্যন্তরীণ চাপের মাঝে ভারসাম্য রক্ষা, যা এক স্থান থেকে অন্য স্থানে বিভিন্ন রকমের হতে পারে। অথবা, পৃথিবীর একস্থানে পর্বত সৃষ্টি দ্বারা অন্য জায়গায় ভূমির নিম্নতার সমতা বিধান করা । যেভাবেই হোক, আয়াতের এ অংশ থেকে প্রমাণিত হয় যে, পৃথিবীর স্থীতিশীলতা ও ভারসাম্য রক্ষায় পাহাড়-পর্বতের ভূমিকা রয়েছে। এখন কেননা পদ্থায় এই ভারসাম্য রক্ষিত হচ্ছে, সেটা উদঘাটন করার কাজটা আমরা বৈজ্ঞানিক গবেষণার ওপর ন্যস্ত করতে পারি। কেননা ওটাই তার আসল কর্মক্ষেত্র । কোরআনের কাছ থেকে আমরা শুধু এতোটুকু জানাই যথেষ্ট মনে করতে পারি যে, এই মহাবিশ্বের ওপর তার মহাশক্তিশালী হাত নিরন্তর সক্রিয় অবদান রেখে চলেছে, ‘আর এখানে আমি প্রশস্ত রাস্তাসমূহ তৈরী করেছি, যাতে তারা গন্তব্যের সন্ধান পায় ।' পাহাড় পর্বতে প্রশস্ত রাস্তার উল্লেখ করা হয়েছে। এগুলো হচ্ছে পর্বতের উচ্চস্তরগুলোতে বিদ্যমান ফাকা জায়গা, যাকে রাস্তা বা গিরিপথে পরিণত করা হয়। এই প্রশস্ত রাস্তাগুলো উল্লেখের পাশাপাশি গম্তব্যের সন্ধান লাভের কথা বলে প্রথমত বাস্তব সত্যকে ফুটিয়ে তোলা হয়েছে। ‘| (১) মহাশুন্য বিজ্ঞানীদের আবিষ্কৃত অতি সাম্পৃতিক তথ্যে এটা জানা গেছে যে, মংগলখ্রহ সহ আরো দু' একটি এহে পানির কিছু উপাদানের সন্ধান পাওয়া গেছে, তার ওপর ভিত্তি করে এখন অনেকেই বলছেন, যেহেতু মংগল গ্রহে পানির একটা দূরতম সন্ধান পাওয়া গেছে তাই আধুনিক বিজ্ঞানের স্বাভাবিক দাবী অনুযায়ীই এটা বলা চলে যে, কোনো না কোনো দূর অতীতে এখানে প্রাণের অস্তিত্ব ছিলো। বিজ্ঞানীরা বলছেন আজ থেকে প্রায় দশ বিলিয়ন বছর আগে এসব জায়গায় প্রাণের অস্তিত্ব ছিলো। জানা কথাই যে সূত্র ধরে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তা হচ্ছে এই যে, ‘যেখানেই পানি থাকবে সেখানে প্রাণের অস্তিত্ব থাকবে'। কোরআনে বর্ণিত এই সুত্র ধরে ভবিষ্যতে আমরা আরো অনেক কিছুই হয়তো জানতে পারবো । উৎসাহী পাঠকদের এ ব্যাপারে আরো পড়া শোনা করার অনুরোধ করছি ।-সম্পাদক www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।