যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

অধুনা যে মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হলো, নক্ষত্র মন্ডল- বিশেষত সূর্য ও সূর্যের চারপাশে প্রদক্ষিণরত গ্রহ উপগ্রহসমূহ যথা পৃথিবী ও চাদ ইত্যাদির সমন্বয়ে গঠিত সৌরমন্ডল আগে ছিলো অম্পষ্ট মেঘমালার মতো। পরে পৃথক পৃথকভাবে গোলাকার পিন্ডের আকৃতি ধারণ করে। আর পৃথিবী ছিলো সূর্যের অংগীভূত ৷ পরে তা থেকে বিচ্ছিন্ন ও ঠান্ডা হয়ে ক্রমান্বয়ে বর্তমান রূপ ধারণ করে। * কিন্তু এটা মহাশুন্য সংক্রান্ত নিছক একটা মতবাদ ছাড়া আর কিছু নয়। আজ এ মতবাদ প্রচলিত হয়েছে। কিন্তু আগামীকাল এটা বাতিল বলেও গণ্য হতে পারে এবং এর স্থলে অন্য একটা মতবাদও চালু হয়ে যেতে পারে, যা হয়তো ভিন্ন কোনো অনুমানের ভিত্তিতে প্রাকৃতিক জিনিসগুলোর ব্যাখ্যা দেয়ার যোগ্যতা লাভ করবে, আর সেই অনুমান একটা মতবাদে পরিণত হতে পারে। আমরা যারা ইসলামী আকীদায় বিশ্বাসী, কোরআনের সুনিশ্চিত বক্তব্যকে কোনো অনিশ্চিত ও সন্দেহপূর্ণ মতবাদ দ্বারা ব্যাখ্যা করতে পারি না, যা আজ স্বীকৃত ও সমাদৃত হলেও কাল প্রত্যাখ্যাত হয়ে যেতে পারে। এ জন্যে আমি আমার এ তাফসীর গ্রন্থে বৈজ্ঞানিক মতবাদ ও কোরআনের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করি না। কেননা বৈজ্ঞানিক মতবাদ এক জিনিস, আর বৈজ্ঞানিক বাস্তবতা আর এক জিনিস । বৈজ্ঞানিক বাস্তবতা প্রতিষ্ঠিত ও পরীক্ষিত, যেমন উত্তাপ দ্বারা ধাতব পদার্থের আয়তন বৃদ্ধি পাওয়া ও পানির বাম্পে পরিণত হওয়া এবং ঠান্ডায় পানি বরফ হয়ে যাওয়া ইত্যাদি । এগুলো বৈজ্ঞানিক মতবাদ থেকে ভিন্ন, একথাগুলোই আমি যিলালুল কোরআনে ইতিপূর্বে বিভিন্নভাবে উল্লেখ করেছি। কোরআন বৈজ্ঞানিক মতবাদের গ্রন্থ নয়। এটা কোনো অভিজ্ঞতার ভান্ডার হয়েও আসেনি । কোরআন হলো সমগ্র জীবনের বিধান! এটা হচ্ছে মানুষের বিবেক বুদ্ধিকে বিশুদ্ধি করণের পদ্ধতি, যাতে বিবেক নিজ সীমানার ভেতরে থেকে সঠিকভাবে নিজ ভূমিকা পালন করতে পারে। কোরআন গোটা সমাজের বিশুদ্ধি করণেরও পদ্ধতি, যাতে সমাজ বিবেককে কাজ করার সুযোগ ও স্বাধীনতা দেয় এবং নিছক তাত্ত্বিক খুঁটিনাটি বিষয়ে হস্তক্ষেপ না করে। কেননা বিবেককে বিশুদ্ধ ও স্বাধীন করে দেয়ার পর এ কাজটা বিবেকের ওপরই ন্যস্ত হবে। কখনো কখনো কোরআন কিছু কিছু প্রাকৃতিক তথ্য উপস্থাপন করে থাকে, যেমন এখানে করেছে, ‘আকাশ ও পৃথিবী পরস্পর যুক্ত ছিলো, পরে আমি উভয়কে পৃথক করেছি।' এ তথ্যটা কেবলমাত্র কোরআনে উপস্থাপিত হওয়ার কারণেই আমরা বিশ্বাস করি৷ যদিও এ দ্বারা আমরা এটা জানতে পারছিলাম না যে, কিভাবে আকাশ ও পৃথিবীকে আলাদা করা হয়েছিলো । কোরআনের বিঘোষিত এই সামগ্রিক তথ্যের বিরোধিতা করেনা- এমন সকল বৈজ্ঞানিক মতবাদকেও আমরা গ্রহণ করতে পারি। কিন্তু আমরা কোরআনকে নিয়ে যে কোনো মহাশূন্য তত্ত্বের পেছনে ছুটতে পারি না এবং মানবীয় মতবাদসমূহের মধ্যে কোরআনের সমর্থন খুঁজে বেড়াতে পারি না। কেননা কোরআন হচ্ছে প্রতিষ্ঠিত সত্য । বড়ো জোর যে কথাটা বলতে পারি তা হলো, আজকের প্রচলিত মহাশূন্য তত্ত্ব কোরআনের এই আয়াতের সার্বিক মর্মের বিরোধী নয় । অথচ কোরআনের এই বক্তব্য এসেছে বহু প্রজন্ম আগে । পানি গেক্কে প্রত্যেক বস্তুর জীবন দান ক্কব্লা আয়াতের দ্বিতীয় অংশে বলা হয়েছে, ‘আর আমি পানি থেকে প্রত্যেক জীবস্ত বস্তুকে তৈরী করেছি ।' এ থেকেও একটা গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। বিজ্ঞানীরা এ তথ্যটার প্রকাশকেও একটা গুরুত্বপূর্ণ ঘটনা অভিহিত করেছেন। এ তথ্যটার সন্ধান লাভের জন্যে তারা ডারউইনকে অভিনন্দিত করেন। কেননা ডারউইন ঘোষণা করেছেন যে, জীবনের প্রথম উৎস হলো পানি। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।