তারা বলে, দয়াময় একটা সন্তান গ্রহণ করেছেন .............. (আয়াত ২৬-২৯) বিভিন্ন যুগের জাহেলী সমাজে আল্লাহর সন্তান গুহণের এই দাবীটা বিভিন্ন রূপ ধারণ করেছে। আরবের মোশরেকরা ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে বলে আখ্যায়িত করতো । ইহুদী আল্লাহর ছেলে। অথচ এ সবই জাহেলিয়াতের বিকৃতি ও বিভ্রান্তি মাত্র, যা সময়ের ব্যবধানে বিভিন্ন রূপ পরিগ্রহ করেছে মাত্র । এ আয়াতে আরবদের এই দাবীকেই বুঝানো হয়েছে যে, ফেরেশতারা আল্লাহর মেয়ে ৷ কোরআন তাদের এই দাবী প্রত্যাখ্যান করেছে ফেরেশতাদের স্বভাব প্রকৃতি বর্ণনা করার মাধ্যমে । বলা হয়েছে যে, তারা আল্লাহর মেয়ে নয়, বরং সম্মানিত বান্দা । অর্থাৎ আল্লাহর কাছে সম্মানিত । তারা আনুগত্য, সম্মান ও আদবের খাতিরে আল্লাহকে কোনো পরামর্শ পর্যন্ত দেয় না৷ তারা কেবল আল্লাহর হুকুম মোতাবেক কাজ করে, কাজের যৌক্তিকতা পর্যালোচনা করে না । আল্লাহর জ্ঞান | তাদের জীবনকে চারদিক থেকে বেষ্টিত করে রেখেছে। আল্লাহর পূর্ব সম্মতি ছাড়া তাদের কেউ তার কাছে সুপারিশও করতে পারে না । তারা স্বাভাবিকভাবেই এবং স্বতস্কুর্তভাবে আল্লাহকে ভয় করে। তারা অত্যন্ত পবিত্র, আল্লাহর ঘনিষ্ঠ সর্বাত্মক ও শর্তহীনভাবে আল্লাহর অনুগত ৷ কখনো এ ক্ষেত্রে কোনো হেরফের হয় না । তারা কখনো নিজেদেরকেই ইলাহ বলে দাবী করে না । যদি তা করতো তবে তার জন্যে তাদের শাস্তি হতো জাহান্নাম । এটাই অন্যায়কারীদের যথোপযুক্ত শাস্তি, যারা এমন অন্যায় দায়ী করে। মোশরেকরাও যদি এ ধরনের দাবী করতো তবে তার জন্যে কঠিন শাস্তি ভোগ করতো । তবে তারা এমন উদ্ভট, অন্যায় ও অসম্ভব দাবী করে না। সুস্থ বিবেক এটাও অনুভব করে যে, ফেরেশতারা আল্লাহর পরম অনুগত ও তীর ভয়ে ভীত । অথচ মোশরেকরা দান্তিক ও বড়ো বড়ো দাবী করে থাকে। আল্লাহর একত্বের প্রাকৃতিক প্রমাণ, একাধিক মাবুদের পক্ষে কোনো প্রমাণ না থাকা এবং বিবেকগ্রাহ্য প্রমাণাদি পেশ করার পর পরবর্তী আয়াতসমূহ মানব হৃদয়কে প্রকৃতির বিশাল প্রান্তরে নিয়ে যায়, যাকে আল্লাহ তায়ালা গভীর প্রজ্ঞার সাথে পরিচালনা করেন। অথচ মোশরেকরা আল্লাহর সেইসব নিদর্শন থেকে মুখ ফিরিয়ে রাখে, যা হৃদয় ও চোখের সামনে সুস্পষ্টভাবে বিদ্যমান । আন্ল ক্োক্সআনে প্রাকৃতিক ও ল্রাণীজপগতেরর সৃস্টিতত্র ‘যারা কুফরী করে তারা কি ভেবে দেখেনা যে, আকাশ ও পৃথিবী ওতগ্রোততাবে যিশে ছিলো, তারপর আমি উভয়কে পৃথক করেছিলাম । (আয়াত ৩০-৩৩) এ হচ্ছে দৃশ্যমান প্রাকৃতিক জগতে পরিভ্রমণ । অনেকের মন প্রকৃতির বড়ো বড়ো নিদর্শন সম্পর্কে উদাসীন । অথচ মুক্ত মন, বুদ্ধি বিবেক ও সচেতন অনুভূতি নিয়ে চিন্তা গবেষণা করলে প্রকৃতিতে মানুষের হৃদয়কে বিস্ময়ে বিমূঢ় করে দেয়ার মতো বহু জিনিস রয়েছে। আকাশ ও পৃথিবীর প্রথমে যুক্ত থাকা এবং পরে উভয়কে পৃথক করে দেয়ার বিষয়টা গভীর চিন্তা গবেষণার দাবী রাখে প্রাকৃতিক উপাদানসমূহের ব্যাখ্যার চেষ্টায় মহাশূন্য সংক্রান্ত মতবাদগুলো ক্রমবিকাশের বিভিন্ন পর্যায় অতিক্রম করে বর্তমানে কোরআন বর্ণিত এই তত্ত্বের চারপাশেই ঘুরপাক খাচ্ছে। তসলআলআনব্দলল কেক নন ১ন লযল ৪] www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।