মোটেই সীমিত ও নিয়ন্ত্রিত হন না। একমাত্র তিনি স্বেচ্ছায় নিয়ন্ত্রিত হতে চাইলেই তার ব্যতিক্রম ঘটতে পারে। পক্ষান্তরে সৃষ্টিজগত তার নির্ধারিত সীমা ও বিধিনিষেধের অধীন, তাই তারা জিজ্ঞাসিত হবেই । অবশ্য সৃষ্টি কখনো কখনো সদন্ত ধৃষ্টতা দেখিয়ে সবিস্ময়ে জিজ্ঞেস করে, আল্লাহ কেন এটা সৃষ্টি করলেন? এ সৃষ্টির পেছনে কোনো রহস্য ও যৌক্তিকতা নিহিত রয়েছে? যেন তারা বলতে চায়, এই সৃষ্টির পেছনে তারা কোনো যৌক্তিকতা দেখতে পাচ্ছে না। অথচ এ ধরনের প্রশ্ন তুলে তারা একদিকে যেমন মহান আল্লাহর সাথে বেআদবী করে, অপরদিকে তেমনি মানবীয় বোধ শক্তির সীমা অতিক্রম করে যা কিনা একটা সীমাবদ্ধ গন্ভীর মধ্যে থাকার কারণে সব কিছুর কারণ ও উদ্দেশ্য জানতে পারে না। যিনি সব কিছু জানেন, সব কিছুকে পরিচালিত করেন, সব কিছুকে নিয়ন্ত্রিত করেন, তিনিই সব কিছুর পরিমাণ নির্ধারণ করেন এবং শাসন করেন । কাজেই তিনি যা কিছু করেন, তার সম্পর্কে কোনো জবাবদিহি করেন না, বরং তার বান্দাদেরকেই জবাবদিহি করতে হয় । নিরৎক্ুশ তাওহীদ প্রতিষ্ঠাহই্ নবীদের মিশন এই প্রাকৃতিক প্রমাণের পাশাপাশি তাদেরকে আল্লাহর সেই গতানুগতিক অনুকরণ সর্বস্ব প্রমাণ ও জিজ্ঞেস করেছেন, যাকে তারা তাদের শেরকের দাবীর ক্ষেত্রে নির্ভরযোগ্য মনে করে। অথচ শেরকের আদৌ কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই, ‘তারা কি আল্লাহ ছাড়া অন্যান্য মাবুদকে গ্রহণ করেছে? বলো, তোমরা তোমাদের প্রমাণ নিয়ে এসো । এ হচ্ছে আমার সাথীদের স্বরণিকা এবং আমার পূর্ববর্তীদের স্মরণিকা ।' অর্থাৎ এ হচ্ছে কোরআন, যাতে রসূল (স.)-এর সমকালীনদের উল্লেখ রয়েছে এবং পূর্ববর্তী নবীদের উল্লেখ রয়েছে। কিন্তু সে রসূলরা যেসব কেতাব নিয়ে এসেছেন, তাতে আল্লাহর কথিত শরীকদের কোনো উল্লেখ নেই । কেননা সকল নবীই তাওহীদ বিশ্বাসভিত্তিক ধর্ম প্রচার করেছেন। কাজেই মোশরেকরা কিসের ভিত্তিতে শেরকের দাবী করে? বিশ্ব জগতের স্বভাব প্রকৃতিই তো তাদের ও দাবী খন্ডন করে। আর পূর্ববর্তী এশী গ্রন্থগুলোতেও এর সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়না। ‘বরঞ্চ তাদের অধিকাংশই সত্যকে জানেন। তাই তাকে উপেক্ষা করে। ‘আর তোমার পূর্বে আমি যে রসূলই পাঠিয়েছি, তার কাছে ওহী করেছি যে, আমি ছাড়া আর কোনো মাবুদ নেই । সুতরাং তোমরা আমারই এবাদাত করো ।' বস্তুত পৃথিবীতে যেদিন আল্লাহ তায়ালা মানুষের জন্যে নবী ও রসূল প্রেরণ করেছেন, সেদিন থেকেই তাওহীদ সকল ধর্ম বিশ্বাসের ভিত্তি ছিলো । এতে কোনো পরিবর্তন হয়নি এবং কখনো হবেও না । এই তাওহীদ বলতে বুঝানো হয় ইলাহও এক, এবং মাবুদও এক । কাজেই প্রভুত্ব ও ইলাহত্বে কোনো পার্থক্য নেই এবং ইলাহত্ব ও এবাদাতে শেরকের কোনো অবকাশ নেই । তাই বলা যায়, তাওহীদ এমন এক অটুট ভিত্তি যা প্রাকৃতিক নিয়মগুলোর মতোই অটুট ও স্থীতিশীল। তাওহীদ এইসব প্রাকৃতিক নিয়মের সাথেই যুক্ত এবং তারই একটা অবিচ্ছেদ্য অংশ । এরপর উল্লেখ করা হচ্ছে মোশরেকদের এই উদ্ভট দাবী যে, আল্লাহর ছেলে আছে। এটা আরবের জাহেলী সমাজের একটা নির্বুদ্ধিতাপূর্ণ উক্তি, www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।