পৌত্তলিকরাও দাবী করে না যে, তাদের দেব-দেবীরা ও মূর্তিগুলো কারো জীবন সৃষ্টি বা পুনসৃষ্টি করতে পারে। এ থেকে বুঝা গেলো যে, সেসব বাতিল মাবুদ প্রকৃত মাবুদ হবার প্রথম গুণ থেকে বঞ্চিত । এটা ছিলো পৃথিবীতে বিদ্যমান ও দৃশ্যমান বাস্তবানুগ প্রমাণ । এ ছাড়া মহাবিশ্বের বাস্তবতা থেকে গৃহীত হয়েছে এর প্রাকৃতিক প্রমাণ, ‘আকাশ ও পৃথিবীতে যদি আল্লাহ তায়ালা ছাড়া আর কোনো মাবুদ থাকতো, তাহলে উভয়ই ধ্বংস হয়ে যেতো ৷’ বস্তুত মহাবিশ্ব একটা মাত্ৰ প্রাকৃতিক বিধির ওপর প্রতিষ্ঠিত এবং এই একটা মাত্র প্রাকৃতিক বিধিই মহা বিশ্বের সকল অংশের মাঝে বন্ধন রক্ষা করে চলেছে, সকল অংশের মধ্যে সমন্বয় বিধান করে চলেছে এবং এই অংশগুলোর তৎপরতায় ও সমগ্র বিশ্ব জগতের তৎপরতায় ভারসাম্য রক্ষা করে চলেছে। এই প্রাকৃতিক বিধান হচ্ছে একই বিশ্ব প্রভুর একক ইচ্ছার ফল । বিশ্ব প্রভু যদি একাধিক হতো তাহলে তাদের ইচ্ছাও ভিন্ন ভিন্ন হতো এবং স্বভাবতই প্রাকৃতিক নিয়মও ভিন্ন ভিন্ন হতো ৷ কেননা স্বাধীন ইচ্ছাই স্বাধীন সত্ত্বার বৈশিষ্ট্য । আর প্রাকৃতিক বিধান হচ্ছে সক্রিয় ইচ্ছার ফল । এভাবে একাধিক বিশ্ব প্রভুর ইচ্ছার বিভিন্নতা ও মতের বিভিন্নতার ফলে প্রাকৃতিক নিয়ম একাধিক ও ভিন্ন ভিন্ন রকমের হলে মহাবিশ্বের শৃংখলা ও ভারসাম্যও নষ্ট হয়ে যেতো । এর রীতিনীতি ও আচরণও বিপর্যস্ত হয়ে পড়তো । ফলে স্বাভাবিকভাবেই অরাজকতা ও ধ্বংস অনিবার্য হয়ে দেখা দিতো; বিশ্ব প্রকৃতিতে যে সমন্বয় ও ভারসাম্য একটা দিব্য সত্য এবং যাকে চরম নাস্তিকও অস্বীকার করতে পারে না, তার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যেতো না। মানুষের সুস্থ ও স্বাভাবিক বিবেক সমগ্র সৃষ্টিজগতে একক প্রাকৃতিক নিয়মের কর্তৃত্ব অনুভব করে। তাই সুস্থ বিবেক স্বাভাবিকভাবেই এই প্রাকৃতিক নিয়মের একত্ব, প্রাকৃতিক নিয়মের সৃষ্টার একত্ব এবং সুসমধ্বিত ও ভারসাম্যপূর্ণ মহাবিশ্বের প্রাজ্ঞ সৃষ্টার একত্বের পক্ষে সাক্ষ্য দেয় । কেননা এ মহাবিশ্বের প্রাকৃতিক কাঠামোতে এবং তার ব্যবস্থাপনায় কোথাও কোনো অরাজকতা ও বৈকল্য নেই, ‘তাই আরশের অধিপতি আল্লাহ তাদের সমস্ত অপবাদ থেকে পবিত্র ৷’ তারা অপবাদ দেয় যে, আল্লাহর শরীক রয়েছে। অথচ আরশের অধিপতি মহাপরাক্রমশালী আল্লাহ এটা থেকে পবিত্র । ‘আরশ’ হচ্ছে রাজত্ব, আধিপত্য ও পরাক্রমের প্রতীক । আল্লাহ্ স্বয়ং যেমন এই অপবাদ থেকে নিজের পবিত্রতা ঘোষণা করছেন, তেমনি গোটা সৃষ্টি জগত তার সুশৃংখল, ক্রটি মুক্ত ও নৈরাজ্য মুক্ত অবস্থান দ্বারা তাদের বক্তব্যকে মিথ্যা প্রতিপন্ন করছে। ‘তিনি যা করেন, সে সম্পর্কে জিজ্ঞাসিত হন না, কিন্তু তারা জিজ্ঞাসিত হয় ।' যিনি সমগ্র সৃষ্টি জগতের একচ্ছত্র অধিপতি ও সর্বময় কর্তা, তিনি কবেই বা জিজ্ঞাসিত হয়েছেন? তাকে কেইবা জিজ্ঞেস করবে? তিনি তো তার বান্দাদের ওপর পরাক্রান্ত, তার ইচ্ছা সম্পূর্ণ অবাধ ও স্বাধীন, অন্য কারো ইচ্ছা তাকে প্রভাবিত বা সীমিত করে না, এমনকি যে প্রাকৃতিক নিয়ম তীর ইচ্ছা দ্বারা অনুমোদিত এবং যে প্রাকৃতিক নিয়ম তীর ইচ্ছা দ্বারা বিশ্ব জগতের শাসক ও পরিচালকে পরিণত হয়েছে, সেই প্রাকৃতিক নিয়ম বিধিও তার ইচ্ছা ও সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে না । জিজ্ঞাসা ও জবাবদিহিতা শুধু নির্দিষ্ট সীমা ও মাপকাঠির ভিত্তিতেই হয়ে থাকে। এই সীমা ও মাপকাঠি কেবল অবাধ ও স্বাধীন ইচ্ছার অধিকারী কোনো সর্বময় কর্তাই নির্ধারণ করে থাকেন অথচ সৃষ্টি জগতের জন্যে নির্ধারিত সীমা ও মাপকাঠি দ্বারা তিনি নিজে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।