আকাশ ও পৃথিবীতে কতো কী আছে এবং কারা কারা আছে, তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আর কেউ তার পরিসংখ্যান জানে না। মানুষ যা কিছু জানে, সেটা মানব জাতির সিমীত জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ । মোমেনরা ভ্বিনি ও ফেরেশতার অস্তিত্বে বিশ্বাস করে। কেননা এদের সম্পর্কে কোরআনে উল্লেখ আছে। কিন্তু আমরা এদের সম্পর্কে কেবল ততেটুকু জানি, যতোটুকু মহান সৃষ্টিকর্তা আমাদেরকে জানিয়েছেন। এরা ছাড়াও পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহ-উপগ্রহে অন্য কোনো বুদ্ধিমান সৃষ্টিও থাকতে পারে, যাদের আকৃতি ও স্বভাব সে সব গ্রহ-উপগ্রহের পরিবেশের সাথে সংগতিপূর্ণ । এ সম্পর্কে সঠিক সত্য এক আল্লাহ তায়ালাই জানেন। কাজেই আমরা যখন পাঠ করি, ‘আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার', তখন এসবের মধ্যে যা কিছু আমাদের জানা চেনা আছে, তা ছাড়া অন্যদের জ্ঞান বিশ্বসষ্টা আল্লাহর কাছেই রয়েছে। হয়েছে। তবে যতোক্ষণ আয়াতে সুনির্দিষ্টভাবে নাম উল্লেখ করা হয়নি । ততোক্ষণ ফেরেশতা এবং অন্যরাও এর অন্তর্ভুক্ত থাকবে । তবে আয়াতের ভাষা থেকে বুঝা যায় যে, তারা আল্লাহর ঘনিষ্ঠতম ও নিকটতম বান্দা । ‘এন্দা’ শব্দটা আল্লাহর সাথে যুক্ত হলে তা দ্বারা কোনো নির্দিষ্ট স্থান ও নির্দিষ্ট গুণ বৈশিষ্ট্য বুঝায় না। “যারা তার কাছ থাকে তারা তার এবাদাত থেকে অহংকারের সাথে মুখ ফেরায় না!” যেমন মোশরেকরা অহংকার করে এবং অপরাধও করে। ফেরেশতারা এবাদাত ও আনুগত্যে কোনো ক্রটি করে না । তাদের গোটা জীবনই এবাদাত । তারা দিন রাত কোনো বিরতি ছাড়াই আল্লাহর তাসবীহ ও গুণগান করে কাটায় । মানুষও তার গোটা জীবনকে এবাদাতে পরিণত করতে পারে। এ জন্যে গোটা সমাজ জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে ফেরেশতাদের মতো সদা সর্বদা কেবল তাসবীহ জপার প্রয়োজন নেই । কেননা ইসলাম মানুষের প্রতিটা কাজকে ও প্রতিটা শ্বাস প্রশ্বাসকে এবাদাত রূপে গন্য করে, যদি সে প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে ও তার হুকুম অনুযায়ী করে। এ ধরনের কাজ যদি পবিত্র ও হালাল উপকরণের মাধ্যমে ব্যক্তিগত আরাম-আয়েশের কাজও হয় তাহলেও তা এবাদাতে পরিণত হয়। আকাশ পৃথিবী ও অন্য যা বতীয় সৃষ্টির মালিক এক আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত এই অবিরড তাসবীহের প্রেক্ষাপটে মোশরেকদের বহু-ইশ্বরবাদ ও পৌত্তলিকতাবাদের প্রতি ধিক্কার ও নিন্দা জানানো হয়েছে পরবর্তী কয়েকটা আয়াতে ৷ এতে প্রাকৃতিক দৃশ্য ও প্রাকৃতিক ব্যবস্থাপনার দৃষ্টি গোচর নিয়মবিধিকে আল্লাহর একত্ববের পক্ষে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে প্রমাণ হিসেবে পূর্ববর্তী কেতাবসমূহেরও বরাত দেয়া হয়েছে । আল্লাহ তায়ালা বলেন, ‘তারা কি পৃথিবীর বস্তুসমূহ থেকে কিছু মাবুদ গ্রহণ করে নিয়েছে, যারা কাউকে জীবন দান করতে পারে? যদি আকাশ ও পৃথিবীতে আল্লাহ তায়ালা ছাড়া আর কোনো মাবুদ থাকতো, তাহলে আকাশ ও পৃথিবী উভয়ই ধ্বংস হয়ে যেতো ৷" (আয়াত ২১-২৫) আল্লাহ তায়ালা ছাড়া অন্যান্যদেরকে মাবুদ হিসেবে গ্রহণ করা সংক্রান্ত প্রশ্ব হলো তাদের বাস্তব অবস্থার প্রতি অসন্তোষ প্রকাশমূলক প্রশ্ন । এতে তাদের গৃহীত দেব-দেবতাকে পরিহাস ও বিদ্বপ করা হয়েছে। কেননা মাবুদ হবার যোগ্যতার প্রথম গুণটাই হলো মৃতকে জীবন দান । তারা যে সব মাবুদকে গ্রহণ করেছে, তারা কি এ কাজ করতে সক্ষম? নিশ্চয়ই নয়। এমনকি স্বয়ং www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।