আয়াতে আল্লাহর এই প্রাকৃতিক বিধানটাকে একটা অনুভবযোগ্য, জীবন্ত ও চলস্ত আকৃতি দান করা হয়েছে। যেন সত্য আল্লাহর হাতের মুঠোয় ধারণ করা একটা বিস্ফোরক, যা বাতিলের ওপর নিক্ষেপ করা হয় এবং তা বাতিলের মগয চূর্ণ করে দেয়, ফলে তা বিধ্বস্ত ও বিলুপ্ত হয়ে যায়। এই হচ্ছে আল্লাহর নির্ধারিত মহাজাগতিক বিধি । বস্তুত সত্য ও ন্যায় হলো মহাবিশ্বের আসল জন্মগত স্বভাব ও প্রকৃতি, মহাবিশ্বের অতলান্ত গভীরে তা উপ্ত, আর বাতিল বা অন্যায় হলো বিশ্বজগতের মূল স্বভাব প্রকৃতি থেকে বিচ্যুত কৃত্রিম বিষয় । আল্লাহ তায়ালা একে সত্য দিয়ে আঘাত করে চুরমার করে দেন। আল্লাহ তায়ালা যাকে বিতাড়িত করেন, যাকে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করেন, তার আদৌ কোনো স্থায়িত্ব থাকতে পারে না। কখনো কখনো মানুষের কাছে মনে হয়, জীবনের বাস্তবতা আল্লাহর নির্ধারিত এই সত্যের পরিপন্থী । সাধারণত সেই সময়েই এরূপ মনে হয়, যখন বাতিল বিজয়ীর বেশে আবির্ভূত হয় এবং সত্যকে পরজিত মনে হয়। তবে এটা নিতান্তই সাময়িক ও অস্থায়ী ব্যাপার । আল্লাহ কিছু সময়ের জন্যে পরীক্ষামূলকভাবে এরূপ সংঘটিত করেন। এই সময়টা কেটে গেলে আবার সেই চিরন্তন সত্য পুনপ্রতিষ্ঠিত হয়, যার ওপর আকাশ ও পৃথিবীর ভিত্তি স্থাপিত এবং একইভাবে যার ওপর আকীদা বিশ্বাস, দাওয়াত ও আন্দোলনের ভিত্তি স্থাপিত ৷ যারা আল্লাহর প্রতি ঈমান রাখেন, তারা আল্লাহর প্রতিশ্রুতির সত্যতায় কোনই সন্দেহ-সংশয় পোষণ করে না। তারা অবিচল বিশ্বাস রাখে যে, মহাবিশ্বের ও তার ব্যবস্থাপনার আসল ভিত্তিই হলো সত্য ও ন্যায় । তারা বিশ্বাস রাখে যে, আল্লাহ তায়ালা শেষ পর্যন্ত বাতিলের মগয চূর্ণ করে তাকে পৰ্যুদস্থ করবেন ও সত্যকে বিজয়ী করবেন আল্লাহ তায়ালা যখন সাময়িকভাবে বাতিলকে বিজয়ী করেন, তখন তারা বুঝতে পারে যে, এটা তাদের জন্যে পরীক্ষা স্বরূপ, আল্লাহ তায়ালা তাদের বিকাশ বৃদ্ধির স্বার্থে এরূপ করছেন। কেননা তাদের ভেতরে কিছু কিছু দুর্বলতা ও অসমল্পূর্ণতা রয়েছে। আল্লাহ তায়ালা চান তাদের এই দুর্বলতা দূরীভূত হয়ে সত্যকে বিজয়ী করার, বিজয়ী সত্যকে বরণ করে নেয়ার ও তার বিজয়কে স্থায়ী করার ক্ষমতা তাদের ভেতরে জন্য নিক । তারা যখনই এই দুর্বলতা ও অসম্পূর্ণতা দূর করার চেষ্টা চালাবে, তখনই আল্লাহ তায়ালা তাদের এই পরীক্ষার মেয়াদ কমিয়ে আনবেন এবং তাদের হাতে তিনি যা যা বাস্তবায়িত .করতে চান করবেন তা করাবেন । চূড়ান্ত পরিণতি তো নির্ধারিতই রয়েছে। সেটা হলো, ‘বরং আমি বাতিলের ওপর সত্যকে নিক্ষেপ করি, তখন সত্য বাতিলের মগয চূর্ণ করে এবং বাতিল হয়ে যায় বিধবস্ত ও বিলুপ্ত ৷' এভাবে কোরআন মোশরেকদের সামনে সেই অকাট্য সত্য ঘোষণা করে। মোশরেকরা যতোই কোরআন ও রসূলের নামে অপবাদ রটাক, তাকে কবি, যাদুকর ও মিথ্যাবাদী আখ্যায়িত করুক, তাতে কিছুই আসে যায় না। কেননা রসূলের আনীত সত্য বিধানই শেষ পর্যন্ত বিজয়ী হবে এবং বাতিলকে পরাভৃত করবে । এভাবে বাতিল হবে বিলুপ্ত ও অপসৃত। অতপর তাদের অপবাদের ভয়াবহ পরিণাম সম্পর্কে হুশিয়ার করে দিয়ে বলছেন, ‘আর তোমাদের অপবাদের জন্যে তোমাদের ধ্বংস অনিবার্য ৷' সক্ৰল সৃষ্টিহ আল্লাহর অনুশগত এরপর তাদের উপেক্ষা ও নাফরমানীর বিপরীতে এবাদাত এ আনুগত্যের কিছু নমুনা তুলে ধরা হচ্ছে। এই নমুনা যারা পেশ করেছে তারা সে মোশরেকদের চেয়ে আল্লাহর অধিকতর ঘনিষ্ঠ ও প্রিয় । তথাপি তারা অব্যাহতভাবে তার এবাদাত ও আনুগত্য করে চলেছে। এতে তাদের নেই কোনো ক্লান্তি, নেই কোনো বিরতি । যিলাল ১৩তম ১৯ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।