যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

যেহেতু মোশরেকরা কোরআনের যে কোনো নতুন অংশ নাযিল হলেই তার প্রতি ঠাট্টা বিদ্রপ করতো এবং তাতে যতোই সত্য ও গুরুত্বপূর্ণ বক্তব্য থাকুক, তার তোয়াক্কা করতো না, যেহেতু তারা আসন্ন হিসাব নিকাশ ও বিচারের দিনের প্রতি উদাসীন এবং কাফেরদের জন্যে কী শাস্তি অপেক্ষা করছে, তার প্রতি নির্বিকার, তাই মৃহাসত্যের ব্যাপারেও আল্লাহর নীতি চিরদিনই অক্ষুণ্ণ ও অব্যাহত থাকবে আল্লাহ তায়ালা পরবর্তী তিনটি আয়াতে সেই কথাই বলেছেন, ‘আকাশ ও পৃথিবীকে আমি খেলাচ্ছলে সৃষ্টি করিনি ৷’ (আয়াত ১৬, ১৭, ১৮) বস্তুত আল্লাহ তায়ালা এই মহাবিশ্বকে একটা মহৎ ও নিগুঢ় উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, খেলাচ্ছলে বা তামাশাচ্ছলে নয়। সৃষ্টির পর বিশ্বজগতকে তিনি পরিচালনাও করেছেন বিজ্ঞতার সাথে, আবেগতাড়িত হয়ে নয়, কিংবা বিশৃংখলভাবেও নয়। আর যে গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে তিনি আকাশ, পৃথিবী ও তার মধ্যবর্তী সবকিছুকে সৃষ্টি করেছেন, সেই একই গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে তিনি নবী ও রসূলকে পাঠিয়েছেন। কেতাব নাযিল করেছেন এবং শরীয়তের বিধান জারী করেছেন। বস্তুত মহাবিশ্বের সৃষ্টির মূলে যেমন রয়েছে মহৎ উদ্দেশ্য, তেমনি তার পরিচালনার মূলেও রয়েছে মহৎ উদ্দেশ্য, আবার মানব জাতির জন্যে আল্লাহ তায়ালা যে আকীদা ও আদর্শ মনোনীত করেছেন এবং তাদের মৃত্যুর পর যে বিচার ও হিসেব গ্রহণ করবেন তারও মূলে রয়েছে মহৎ, কল্যাণকর ও গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ও লক্ষ্য । তিনি যদি তামাশা করতেই চাইতেন, তবে নিজে নিজেই তা করতে পারতেন তার কোনো সৃষ্টিকে এর সাথে জড়িত করতেন না । এটা আসলে নিছক কল্পনা স্বর্বস্ব যুক্তি ৷ ন ‘আমি যদি তামাশা করতে চাইতাম, তবে নিজে নিজেই তা করতাম !' আরবী ব্যকরণবিদদের মতানুসারে ‘লাও’ হচ্ছে শর্তমূলক অব্যয় । শর্তে যে ক্রিয়ার উল্লেখ থাকে, তা অঘটিত হওয়ার শর্তাধীন ক্রিয়াকেও তা অঘটিত প্রতিপন্ন করে। যেহেতু আল্লাহ তায়ালা তামাশা করতে চাননি, তাই আদৌ কোনো তামাশা বা পরিহাস সংঘটিত হয়নি, নিজের পক্ষ থেকেও নয়, বাইরে থেকেও নয়। তামাশা পরিহাস কখনো সংঘটিত হবেও না । কেননা আল্লাহ কখনো তা চাননি এবং কখনো সেটা তার ইচ্ছা হয়নি । আমি কখনো তা করিনি !’ অর্থাৎ পরিহাস ও তামাশা করতে ইচ্ছা করিনি । একটা অকাট্য সত্যকে প্রতিষ্ঠিত করার জন্যেই এই কল্পনা সর্বস্ব উক্তি করা হয়েছে। এই অকাট্য সত্য হচ্ছে, মহান আল্লাহর সত্ত্বার সাথে সংশ্লিষ্ট সব কিছুই চিরঞ্জীব ও অবিনশ্বর । কাজেই আল্লাহ তায়ালা যদি পরিহাস করতে চাইতেন, তাহলে সেই পরিহাস কোনো নশ্বর সৃষ্টি কিংবা নশ্বর সৃষ্টির সাথে সংশ্লিষ্ট যেমন আকাশ পৃথিবী এবং তার মধ্যকার কোনো বস্তু হতো না। কেননা এগুলো সবই নশ্বর সৃষ্টি । সেটা হতো মহান আল্লাহর সত্বাভুক্ত । তাই সেটা হতো চিরন্তন, শাশ্বত ও অবিনশ্বর । কেননা তা চিরন্তন ও অবিনশ্বর আল্লাহর সত্ত্বার সাথে সম্পৃক্ত । আল্লাহ্র সৃষ্টির চিরন্তন নীতি হচ্ছে, কোথাও পরিহাসচ্ছলে কিছু করা হবে না । যাই করা হবে তা হবে গুরুত্বপূর্ণ, অকৃত্রিম ও অকাট্য সত্য । ফলে এই চিরন্তন আসল সত্য নশ্বর বাতিলের ওপর বিজয়ী হবে। ‘বরং আমি সত্যকে বাতিলের ওপর নিক্ষেপ করি, ফলে সত্য বাতিলের মগযকে চূর্ণ-বিচূর্ণ করে দেয়, অতপর সহসাই বাতিল হয়ে যায় বিধ্বস্ত ৷' এখানে বরং শব্দটা ব্যবহৃত হয়েছে আলোচনার মোড় পরিহাস বিষয়ক বক্তব্য থেকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যে এবং আল্লাহর নির্ধারিত চিরন্তন প্রাকৃতিক বিধান সম্পর্কে বক্তব্য রাখার জন্যে । এই বিধানটা হলো, সত্যের বিজয় ও বাতিলের পরাজয় অবশ্যম্ভাবী । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।