এবং তারা গৃহ নির্মাণ পুনরারম্ভ করে। তবে বিষয়টা এখানে যেভাবে পেশ করা হয়েছে তা ংসযজ্ঞকে অধিকতর ভয়াবহ আকারে প্রতিফলিত করে। আর কোরআনের চিরাচিরিত শৈল্পিক বৰ্ণনাভংগী অনুসারে এই বিশেষ ভাবটা বোঝানোই এখানে উদ্দেশ্য ৷ এরপর আমরা দৃষ্টি দেব আল্লাহর আযাবে নিপতিত সেইসব জনপদের দিকে। আযাব এসে যাওয়ার পরপুরোপুরি নিশ্চিহ্ন হওয়ার আগে সে জনপদের অধিবাসীরা ফাদে আটকা পড়া ইঁদুরের মতো ছুটোছুটি করছিলো । ‘যখন তারা আমার আযাব টের পেলো, অমনি তারা সেখান থেকে ছুটে পালাতে লাগলো ।' (আয়াত ১২) অর্থাৎ তারা যখন বুঝতে পেরেছে যে, তারা আল্লাহর আযাবের কবলে পড়তে যাচ্ছে, তখন তারা ছুটাছুটি করো, জনপদ থেকে পালাতে লাগলো । তারা ভেবেছিলো যে, ছুটে পালালে আযাব থেকে বাচা যাবে। তারা এতো জোরে দৌড়াবে যে, আযাব তাদেরকে ধরতেই পারবে না । অথচ আসলে দৌড়াদৌড়ি খাঁচার ভেতরে ইঁদুরের দৌড়াদৌড়ির মতো, যার পেছনে কোনো চিন্তা ও বিচার বিবেচনা নেই । এই পৰ্যায়ে তারা শুনতে পায় অত্যন্ত রুঢ় ভাষায় উচ্চারিত পরিহাস ৷ ‘পালিয়োনা, বরং যে স্থানে তোমরা বাড়াবাড়ি করেছিলে সেখানে ও তোমাদের বাসস্থানেই ফিরে যাও, হয়তো তোমরা জিজ্ঞাসিত হবে৷’ (আয়াত ১৩) অর্থাৎ তোমাদের জনপদ থেকে চলে যেয়ো না, বরং তোমাদের সুখময় ও আনন্দময় |. বাসস্থানে ফিরে যাও ৷ হয়তো তোমাদেরকে সে সব জিনিস সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে, কিভাবে ওগুলোকে কাজে লাগিয়েছো। প্রকৃত পক্ষে সেখানে কোনো প্রশ্নোত্তরের অবকাশ ছিলো না। এটা ছিলো নিছক এক নির্মম পরিহাস! এই সময় তাদের হুশ ফিরে আসে এবং তারা বুঝতে পারে যে, আল্লাহর আযাব থেকে পালানোরও পথ নেই । এ আযাব তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। কোনো ছুটোছুটিতে লাভ হবে না পালিয়ে রক্ষা পাওয়া যাবে না। তাই তারা তাওবা ও ইসতেগফারের চেষ্টা করবে । ‘তারা বললো, হায়! পোড়া কপাল! আমরা তো যুলুম করে ফেলেছি ৷’ কিন্তু তখন আর সময় নেই । তারা যতো বিলাপই করুক, তাতে আর কোনো লাভ হবে না। ‘তাদের এই সব বিলাপ চলতে থাকলো যতোক্ষণ না আমি তোমাদেরকে কর্তিত শস্য ও নিৰ্বাপিত আগুনের মতো বানিয়ে ফেললাম ৷’ কর্তিত শস্য! কী সাংঘাতিক দৃশ্য! জীবন নেই, নড়াচড়া নেই । একেবারেই নিঝুম ও নিস্তব্ধ! অথচ এক মুহূর্ত আগেও সেখানে জীবনের কতো চাঞ্চল্য ছিলো! বিশ্ব জপতক্কে অহেতুক সৃষ্টি করা হয়নি ইতিপূর্বে আলোচিত ইসলামী আকীদা বিশ্বাস এবং সে আকীদা বিশ্বাস যে নিয়ম-বিধি অনুসারে চলে ও যে নিয়ম-বিধি অনুসারে আল্লাহ তায়ালা তা প্রত্যাখ্যানকারীদেরকে শাস্তি দেন, এখানে তার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত হচ্ছে। সে আকীদা বিশ্বাসের সাথে সেই মহাসত্যের ও মহা বাস্তবতার সংযোগ স্থাপন করা হচ্ছে, যার ওপর গোটা বিশ্ব জগত প্রতিষ্ঠিত এবং যার সাথে আকাশ ও পৃথিবীর সৃষ্টি ওতপ্রোতভাবে সম্পৃক্ত www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।