যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

একই প্রজন্মে শেষ হয়ে যায় এবং সে প্রজন্মের যারা তা দেখে, তারা ছাড়া আর কেউ তা দ্বারা প্রভাবিত হয় না । ; বস্তুত এই কোরআন দ্বারাই বিশ্বের দিকে দিকে আরবদের সম্মান ও সুনাম ছড়িয়ে পড়েছে যখন তারা তাকে বহন করে সমগ্র প্রাচ্যে ও পাশ্চাত্যে ছড়িয়ে পড়েছে। ইতিপূর্বে আরবদের কোথাও কোনো উল্লেখ ছিলো না, মানব জাতিকে দেয়ার মতো কোনো অবদানও তাদের ছিলো না, যা তাদের পরিচিতি ও সুনাম সুখ্যাতির বিস্তার ঘটাতে পারে। এই কেতাবকে যতোদিন তারা আঁকড়ে ধরে রেখেছিলো, ততোদিন মানব জাতি তাদেরকে স্মরণ করেছে ও সম্মান করেছে। মানবজাতিকে তারা বহু শতাব্দী যাবত নেতৃত্ব দিয়েছে। এ কেতাব যতোদিন তাদের জীবনে বাস্তবায়িত হয়েছে, ততোদিন তাদের ও বিশ্ববাসীর জীবনে সুখ ও সমৃদ্ধির ঢল নেমেছে। কিন্তু যখনই তারা কোরআনকে ত্যাগ করেছে, বিশ্ববাসীও তাদেরকে বর্জন করেছে, তাদের সুনাম ও সুখ্যাতি উধাও হয়ে গেছে, তারা অন্যান্য জাতির অত্যাচারের শিকার হয়েছে। অথচ যখন তারা এই কেতাবের অনুসরণ করতো, তখন বিশ্বের অনান্য জাতি নির্যাতিত হতো, আর মুসলমানরা থাকতো নিরাপদ । | আরবদের কাছে এই কোরআন ছাড়া বিশ্ববাসীকে দেয়ার মতো আর কোনো সম্পদ নেই । আজ তারা যদি বিশ্ববাসীকে এই সম্পদটা দিতে পারে, তবে পুনরায় তাদের পরিচিতি, সুনাম বিস্তার লাভ করবে । কেননা বিশ্ব এতে এমন জিনিস পাবে, যা তার জন্যে উপকারী ও কল্যাণকর । কিন্তু তারা যদি বিশ্ববাসীকে কেবল আরব জাতীয়তা উপহার দিতে চায়। তাহলে তাদের জেনে রাখা উচিত যে, এ জিনিসটার কোনোই মূল্য নেই । এই কেতাব ছাড়া আরব জাতীয়তা মূল্যহীন । বিশ্ববাসী আরবদেরকে যদি চিনে থাকে, তবে তাদের এই কেতাব, এই আকীদা বিশ্বাস এবং এই কেতাব থেকে আহরিত আদর্শ জীবন ব্যবস্থার জন্যেই চিনেছে। নিছক আরব হিসেবে তাদেরকে চেনেনি। কেননা মানবেতিহাসে এর কোনোই গুরুত্ব নেই । সভ্যতার অভিধানে এই জিনিসটা অর্থহীন । আরবরা ইসলামী সভ্যতা ও তার চিন্তাধারার বিস্তার ঘটিয়ে বিশ্বময় পরিচিতি ও সুনাম কুড়িয়েছে। এ জিনিসটা এমন যে, মানবেতিহাসে ও সভ্যতার অভিধানে এর অর্থ আছে। আলোচ্য আয়াতটিতে (আমি তোমাদের কাছে একখানা কেতাব পাঠিয়েছি ইংগিত করেছে । প্রত্যেক নতুন জিনিসকে মিথ্যা বলে উড়িয়ে দিতে, উদাসীনতা উপেক্ষা, অবজ্ঞা ও উপহাসের মাধ্যমে প্রতিরোধ করতে অভ্যস্ত মোশরেকদেরকে সম্বোধন করে সে একথা বলেছে। আল্লাহ তায়ালা এ কোরআনকে আরবদের মধ্যে নাযিল করেছেন, এটাও তাদের জন্যে একটা করুণা স্বরূপ । তাদের কাছে তাদের চাহিদা মোতাবেক কোনো বস্তুগত মোজেযা নাযিল না করে তাদের ওপর বিরাট অনুগ্রহ করেছেন। নচেত পূর্ববর্তী জাতিগুলোর মতোই দশা হতো তাদেরও- যারা মোজেযাকে অস্বীকার করার পর তাৎক্ষণিকভাবে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তায়ালা বলেন, ‘আমি ধ্বংস করে দিয়েছি কতো জনপদকে, যার অধিবাসীরা অত্যাচারী ছিলো j (আয়াত ১১-১৫) এখানে যে ‘কাস্ম’ শব্দটা ব্যবহার হয়েছে, তা ধ্বংসের ভয়াবহতম রূপকে ফুটিয়ে তোলে। ‘কাসম’ জড় ও জীবসহ যাবতীয় জিনিসকে সর্বতোভাবে ধ্বংস করা বুঝায় । আর ‘ইনশা’ বুঝায়, শুধু গঠনকামী ও পুনরুথানকামী লোকদের গঠনমূলক কাজকে ৷ ধ্বংসযজ্ঞ যখন ঘটে, তখন তা নগর ও নগরবাসী উভয়কেই ধ্বংস করে। কিন্তু ‘গঠন’ কাজটা অধিবাসীদেরকে দিয়েই শুরু হয় www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।