যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

অনুসরণে আগ্রহী হবে না। কেননা তিনি ভিন্ন জাতের ও ভিন্ন স্বভাবের ব্যক্তিত্ব । তাই তার দৈনন্দিন জীবনে নবীর তরিকা ও পদ্ধতির আনুগত্য করার আগ্রহ তার থাকা সম্ভব নয় । অথচ নবীর জীবন হচ্ছে অন্য মানুষের জন্যে একটা উদ্বদ্ধকারী মডেল বা আদর্শ । যারা নবীদের সম্পর্কে উপরোক্ত মতামত পোষণ করে থাকেন, তারা এই সত্যও ভুলে গেছেন যে, আল্লাহ তায়ালা মানুষের মধ্য থেকে রসূল পাঠানোর ব্যবস্থা করে মানব জাতিকে কিরূপ সম্মানিত করেছেন, যাতে তারা আল্লাহর ঘনিষ্ঠ ফেরেশতাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন এবং তাদের কাছ থেকে ওহী গ্রহণ করতে পারেন। এসব কারণেই আল্লাহ তায়ালা চিরস্থায়ী ব্যবস্থা চালু করেছেন যে, মানুষের মধ্য থেকে নবী ও রসূল মনোনীত করবেন । তাদেরকে মানুষের মতোই জন্ম ও মৃত্যুর বিধানের আওতাভুক্ত করবেন । তাদেরই মতো আবেগ অনুভূতির অধিকারী করবেন । তাদেরই মতো সুখ-দুঃখ ও আশা আকাংখার অংশীদার করবেন এবং তাদেরই মতো আহার বিহার ও নারী সংসর্গের বৈশিষ্ট্যে ভূষিত করবেন। আর সবচেয়ে বড়ো, সবচেয়ে পূর্ণাংগ ও সর্বশেষ নবী যার নবুওত কেয়ামত পর্যন্ত স্থায়ী, তাকে বানিয়েছেন পৃথিবীতে মানব জাতির জন্যে সবচেয়ে পূর্ণাংগ আদর্শ, যদিও তিনি ছিলেন মনুষ্য সুলভ যাবতীয় জৈবিক বৈশিষ্ট্য, দাবী, চাহিদা, ও আবেগ অনুভূতি | এ হচ্ছে নবী ও রসূল মনোনয়নে আল্লাহর শাশ্বত নীতি ৷ অনুরূপভাবে নবী-রসূলদেরকে ও তার অনুসারীদেরকে রক্ষা করা এবং অত্যাচারী, মিথ্যুক সাব্যস্তকারী ও সীমালংঘনকারী সবাইকে ধ্বংস করাও আল্লাহর চিরন্তন নীতি । ‘তারপর আমি তাদের সাথে করা ওয়াদাকে সত্যে পরিণত করেছি, তাদেরকে ও অন্য যাদেরকে ইচ্ছা করেছি রক্ষা করেছি এবং সীমালংঘনকারীদেরকে ধ্বংস করে দিয়েছি । বস্তুত নবী রসূলদের নিয়োগের মতো এটাও একটা শাশ্বত নীতি আল্লাহ তায়ালা তাদেরকে ও তাদের সেই সব মোমেন সাথীদেরকে রক্ষা করার ওয়াদা করেছেন, যারা যথার্থ ও সত্যিকার ঈমানদার এবং যাদের বাস্তব কাজ তাদের ঈমানের অনুরূপ । আল্লাহ তায়ালা তাদের সাথে করা ওয়াদা পূরণ করেছেন এবং সীমালংঘনকারীদেরকে ধ্বংস করেছেন। আল্লাহ তায়ালা তার এই নীতির ঘোষণা দিয়ে সেই সব মোশরেককে সতর্ক করেছেন, যারা রসূল (স.) ও মোমেনদেরকে মিথ্যুক সাব্যস্ত করে, নির্যাতন করে এবং তাদের সাথে আচরণে সীমালংঘন করে। আল্লাহ তায়ালা তাদেরকে এই বলে হুশিয়ার করে দিচ্ছেন যে, রসূল (স.) তাদের জন্যে রহমতস্বরূপ । তাকে কোনো বস্তুগত অলৌকিক নিদর্শন দিয়ে পাঠাননি, যাতে তা প্রত্যাখ্যান করলে তাদেরকে পূর্ববর্তীদেরকে সমূলে ধ্বংস হয়ে যেতে না হয়। তাকে শুধু এমন একখানা কেতাব দেয়া হয়েছে- যা তাদেরকে সম্মানিত করে। কেননা সেই কেতাব তাদেরই ভাষায় নাযিল হয়েছে, তাদের জীবনকে তা সুগঠিত ও পরিশীলিত করে, তাদের মধ্য থেকে এমন একটা উম্মাত গড়ে তোলে, যা বিশ্ব নেতৃত্বের অধিকারী এবং যা সমগ্র মানব জাতির কাছে একটা উল্লেখযোগ্য উন্মাত । আর এই কেতাব মানুষের বিবেকবুদ্ধির আয়ত্তাধীন । তা নিয়ে সে চিন্তা গবেষণা করতে পারে এবং মনুষ্যত্বের উচ্চতর সোপানে উন্নীত হতে পারে। ক্চোর আনত আরবজ্ঞাতিক্স উত্থান স্বটিয়েছে “নিশ্চয় আমি তোমাদের কাছে এমন এক কেতাব নাযিল করেছি, যাতে তোমাদের কথা উল্লেখ রয়েছে। তবে কি তোমরা বুঝবে না? কোরআন এমন একটা মোজেযা, এমন একটা অলৌকিক নিদর্শন, যা প্রজন্ম থেকে প্রজন্ অবধি সমগ্র মানব জাতির জন্যে উনুক্ত, অন্যান্য ইন্রিয়থ্রাহ্য অলৌকিক নিদর্শনের মতো নয়, যা www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।