ফলে তারা খাওয়া দাওয়া না করে পারতেন না৷ খাওয়া দাওয়া দেহের অনিবার্য দাবী । আর এ ধরনের দেহধারী হওয়া মনুষত্বেরই অপরিহার্য বৈশিষ্ট্য । অনুরূপভাবে সৃষ্ট মানুষ হিসেবে তারা চিরঞ্জীবও নন । এটাই আল্লাহর শাশ্বত রীতি ও প্রথা । এ সত্য যদি মোশরেকদের অজানা থেকে থাকে, তাহলে কেতাবধারী-ইহুদী ও খৃষ্টানদেরকে জিজ্ঞেস করা তাদের কর্তব্য । কেননা সে দুই জাতি পূর্বতন নবীদের বিষয়ে জানতো নবীদেরকে মানুষের মধ্য থেকেই পাঠানো হতো। এর উদ্দেশ্য ছিলো তারা যেন মানুষের মতো জীবন যাপন করে। তাদের বাস্তব জীবনই হতো তাদের জন্যে শরীয়তের বিধান । তাদের সামাজিক জীবন হতো তারা মানুষকে যে জীবন ব্যবস্থার দিকে ডাকতো, তার বাস্তব নমুনা । জীবন্ত ও বাস্তব উপদেশই মানুষকে উদ্বুদ্ধ ও সুপথে চালিত করে। কেননা জনগণ তাকে একজন মানুষের জীবনে জীবস্তভাবে মূর্ত ও বাস্তবায়িত দেখতে পায় । নবী ও রসূলরা যদি মানুষ না হতেন, তারা যদি খাবার না খেতেন, হাট বাজারে না যেতেন এবং নারীদের সাহচর্যে জীবন যাপন না করতেন, তাহলে তাদের হৃদয়ে মানুষ সুলভ আবেগ-অনুভূতির সৃষ্টি হতো না এবং তাদের ও সাধারণ মানুষের মাঝে কোনো সম্পর্কও গড়ে উঠতো না। এর ফল দাড়াতো যে, নবীরা এমনে কোনো মানবীয় আবেগ উদ্দীপনা অনুভবই করতেন না, যা তাদেরকে উদ্দীপিত ও পরিচালিত করতে পারে। আর সে কারণে জনগণও তাদের অনুকরণ ও অনুসরণ করতে পারতো না। যিনি জনগণকে ইসলামের দাওয়াত দেন, তিনি যদি জনগণের ইচ্ছা ও আবেগ অনুভব না করেন এবং জনগণও যদি তার ইচ্ছা ও আবেগ অনুভব না করে, তাহলে তিনি জনগণের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করতে বাধ্য হবেন তিনিও জনগণের ইচ্ছা আকাংখায় সাড়া দেন না। আর জনগণও তাদের তাকে সাড়া দেয় না । জনগণ তার কোনো কথা শুনলেও তদানুসারে কাজ করতে উদ্দ্ধ হয় না। কেননা তাদের ও তার মাঝে আবেগ ও অনুভূতির কোনো সংযোগ থাকে না। অনুরূপ, যিনি ইসলামের দাওয়াত দেন, তার কথা ও কাজে যদি মিল না থাকে, তাহলে তার কথা শ্রোতার কানের দরজা পর্যন্ত গিয়েই থেমে যায়, হৃদয় পর্যন্ত পৌছে না, তা সে কথা যতোই বিজ্ঞসুলভ ও অলংকারসমৃদ্ধ হোক না কেন। পক্ষান্তরে একেবারে সরল সহজ কথাও যদি আবেগ ও দরদ সহকারে বলা হয় বক্তার কাজ তার কথাকে সমর্থন করে, তাহলে সেই কথাই সবচেয়ে ফল প্রসূ হয়ে থাকে এবং অন্যদেরকেও কাজ করতে উদ্বুদ্ধ করে থাকে। যারা এক সময় দাবী জানাতো যে, নবী ও রসূল ফেরেশতাদের মধ্য থেকে হওয়া উচিত এবং আজকাল যারা বলে যে, নবী ও রসূলের মানুষ সুলভ আবেগ অনুভূতি থেকে মুক্ত থাকা উচিত-এই উভয় শ্রেণীর লোকেরাই নিছক গোয়ার্ভুমির পরিচয় দিয়ে থাকে। তারা এই সত্য সম্পর্কে উদাসীন যে, ফেরেশতারা তাদের জন্মগত বৈশিষ্ট্যের কারণেই মানুষের মতো জীবন যাপন করে না এবং করতে পারেও না৷ অনুরূপভাবে দেহের দাবী ও চাহিদা কী এবং বিশিষ্ট মানুষের আবেগ-অনুভূতি কেমন তাও ফেরেশতাদের অনুধাবন করা সম্ভব নয় । অথচ যিনি নবী বা রসূল হবেন, তার পক্ষে এইসব আবেগ অনুভূতি ও চাহিদা অনুধাবন করা একান্ত জরুরী । তার বাস্তব জীবনে সেসব আবেগ অনুভূতি ও চাহিদার প্রতিফলন ঘটাও আবশ্যক-যাতে তিনি তার অনুসারী জনগণের বাস্তব জীবনের অনুসরণীয় নীতিমালাকে নিজ জীবনে ফুটিয়ে তুলতে পারেন। এখানে আরো একটা বিষয় বুঝে নেয়া দরকার, মানুষ যদি জানতে পারে যে, রসূল তার মতো কোনো মানুষ নয়, বরং ফেরেশতা, তাহলে সে যাবতীয় খুঁটিনাটি বিষয়ে তার অনুকরণ ও www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।