যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

তারা দিশেহারা হয়ে গিয়েছিলো যে, কোরআনকে কেননা নামে আখ্যায়িত করবে এবং কিভাবে তা থেকে রেহাই পাবে। কখনো তারা বলতো, ওটা যাদুমন্ত্র । কখনো বলতো, ওসব হচ্ছে মোহাম্মদের দেখা রকমারি স্বপ্নের জগাখিচুড়ি বর্ণনা । আবার কখনো বলতো, ও হচ্ছে কবিতা । আবার কখনো বলতো, মোহাম্মদ (স.) নিজেই ওসব তৈরী করেছে আর দাবী করেছে যে, এগুলো আল্লাহর তরফ থেকে নাযিল হওয়া ওহী । - ‘ওরা বরং বলেছে যে, রকমারি বাজে স্বপ্ন, না বরং ওর মনগড়া কথা৷ বরং সে একজন কবি!’ এর কোনো একটা কথার ওপরও তারা স্থির থাকেনি । কোনো একটা মতের ওপরও তারা দৃঢ়তা দেখায়নি। কেননা তারা কেবল ওযর বাহানা ও ছল-ছুঁতো খুঁজেছে, যাতে তাদের মনের ওপর থেকে কোরআনের প্রভাবকে নানা কৌশলে ফেরাতে পারে। কিন্তু তা তারা পারেনি । তাই তারা এখন এক দাবী এবং তখন এক দাবী করতো । এখন এক ছুঁতো, তখন এক ছুঁতো দেখাতো। কোনো বক্তব্যের ওপরই স্থরীর থাকতো না, সব সময় অস্থির ও দিশেহারা থাকতো । তারপর এই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্যে কোরআনের পরিবর্তে পূর্ববর্তী জাতিগুলোর সামনে যেসব অলৌকিক ঘটনা ঘটতো ৷ সেগুলোর ঘটানো দাবী জানাতো। ‘সুতরাং মোহাম্মাদ (স.)-এর উচিত পূর্ববর্তী জাতিগুলোর মতো আমাদের কাছেও কোনো নিদৰ্শন নিয়ে আসা ৷' অলৌকিক ঘটনাবলী ইতিপূর্বেও এসেছে। কিন্তু যাদের কাছে এসেছে, তারা ঈমান আনেনি । ফলে তাদের ওপর ধ্বংস নেমে এসেছে। অলৌকিক ঘটনাকে যারা মিথ্যা সাব্যস্ত করে তাদেরকে ধ্বংস করে দেয়াই আল্লাহর নীতি । এই নীতি অনুসারেই তাদেরকে ধ্বংস করে দেয়া হয়েছে, ‘তাদের পূর্বে যেসব নগরকে আমি ধ্বংস করেছি, তারা ঈমান আনেনি “ কারণ চর্মচক্ষু দিয়ে দেখা ও অস্তর দিয়ে অনুভব করা যায় এমন অলৌকিক ঘটনায়ও যে বিশ্বাস করে না, তার আর কোনো ওযর-বাহানা গ্রহণযোগ্য থাকে না এবং তার সংশোধনের আর কোনো আশাও অবশিষ্ট থাকে না। তাই তারা ধ্বংসের যোগ্য হয়ে যায়। এ ধরনের অলৌকিক ঘটনা বহুবার ঘটানো হয়েছে, বহুবার তাকে অবিশ্বাসও করা হয়েছে এবং অবিশ্বাসকারীদেরকে ধ্বংসও করা হয়েছে বহুবার । এখন মক্কার যেসব মোশরেক আবার ওই সব অলৌকিক ঘটনার দাবী জানাচ্ছে, তা যদি তাদের সামনে পুনরায় ঘটানোও হয়, তবে তারা যে | ঈমান আনবে, তার কী নিশ্চয়তা আছে? তারাও তো আগেকার ধ্বংসপ্রাপ্তদের মতোই মানুষ ছাড়া আর কিছু নয়। " ‘তারা কি ঈমান আনবে ৷' মানব জ্াাতির মাব্স গ্েক্কে করলসূন্স নির্বাচনেক্স কাব্সণ ‘আমি তোমার পূর্বে মানুষের মাধ্যমেই তাদের কাছে ওহী নাযিল করতাম । তোমরা যদি এসব না জানো, তবে যাদের এঁশী গ্রন্থ আছে, তাদের কাছে জিজ্ঞেস করো । আমি তাদের দেহকে এমনভাবে বানাইনি যে, তারা পানাহার করবে না । তারা চিরঞ্জীবও ছিলো না। বস্তুত আল্লাহর নিয়ম. এটাই ছিলো যে, রসূলরা মানুষের মধ্য থেকে আবির্ভূত হবেন এবং ওহী পাওয়া মাত্রই মানুষকে তার দিকে দাওয়াত দেবেন। পূর্ববর্তী নবীরাও দেহধারী মানুষ হতেন। আর দেহধারীরূপে সৃষ্টি করার পর আল্লাহ তায়ালা তাদেরকে পানাহারেরও মুখাপেক্ষী করেছেন। www.boikitab. blogspot. com

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।