বিষয়টাকেও উদাসীনতার মাধ্যমে অগ্রাহ্য করতো । এ ধরনের মানুষ সবযুগেই পাওয়া যায়। গুরুত্ববোধ, মর্যাদাবোধ ও শ্রদ্ধাবোধ যাদের ভেতরে নেই, তারা সেইসব বিকারগ্রস্ত রোগীর পর্যয়েই উপনীত হয়। যাদের চিত্র কোরআন এখানে তুলে ধরেছে। এই বদস্বভাব মানুষের গোটা জীবনকেই একটা অসার পরিহাসে পরিণত. করে দেয়, যার কোনো উদ্দেশ্যও নেই এবং যার কোনো মূল্যও নেই । অথচ প্রকৃত মোমেনদের অবস্থা হলো যে, এ সূরা তাদের মনকে দুনিয়ার প্রতিই বীতশ্রদ্ধ ও নিরাসক্ত করে তোলে । এ প্রসংগে একটা ঘটনার উল্লেখ করা যাচ্ছে, আমাদীর রচিত হযরত আমের বিন রবীয়ার জীবন চরিতে আছে যে, একবার তার কাছে জনৈক মেহমান এসেছিলো। তিনি সে মেহমানকে যথেষ্ট সম্মান ও সমাদর প্রদর্শন করেন। এতে সে এতো অভিভূত হয় যে, পরবর্তীতে সে একটা ভূ-সম্পত্তির মালিক হওয়ার পর পুনরায় তার কাছে আসে এবং তাকে বলে, আমি রসূলুল্লাহর কাছ থেকে একটা ভূ-সম্পত্তি লাভ করেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে, সে সম্পত্তির একটা অংশ তোমাকে দেবো, যা দ্বারা তোমার ও তোমার ংশধরের উপকার হবে। আমের বললেন, তোমার যমীন দিয়ে আমার কাজ নেই । আজ এমন একটা সূরা নাযিল হয়েছে, যা আমাদেরকে দুনিয়া সম্পর্কে নিরাসক্ত করে দিয়েছে। সূরাটার শুরুতেই বলা হয়েছে, ‘মানুষের হিসাব নিকাশ ঘনিয়ে এসেছে। অথচ তারা তা থেকে উদাসীন ও বিমুখ রয়েছে ।' এই হলো জীবস্ত মুক্ত ও সচেতন এবং নির্জীব, একগুঁয়ে ও অবরুদ্ধ মনের পার্থক্য । নিজীবি ও একগুয়ে মন তার নির্জীবতাকে লুকানোর জন্যে ঠাট্টা বিদ্বপের আশ্রয় নেয় এবং তার অকর্মন্যতাকে লুকানোর জন্যে ধৃষ্টতাপূর্ণ আচরণ করে। এ ধরনের মন্কে ওহীর বাণী দ্বারা প্রভাবিত করা যায় না । কেননা তার মধ্যে আর কোনো জীবনী শক্তি অবশিষ্ট থাকে না। ‘যারা অপরাধীদের সাথে গোপন সলাপরামর্শ করে'..... ইতিপূর্বে কাফেররা নিজেদের মধ্যেই গোপন ষড়যন্ত্র ও সলাপরামর্শ করতো । তারা রসূল (স.) সম্পর্কে বলতো, ‘এই ব্যক্তি কি তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছু? তোমরা কি দেখে শুনেও যাদুর কাছে আসো?’ মৃত ও জীবনী শক্তি থেকে বঞ্চিত মন নিয়ে এই কোরআনের মোকাবেলা করতে গিয়ে তাদের বুক দুরু দুরু করে কাপতো। তাই কোরআনের অপ্রতিরোধ্য প্রভাবের প্রতিরোধ করার জন্যে তারা নানা ছলচাতুরি ও তালবাহানার আশ্রয় নিতো ৷ তারা বলতো, মোহাম্মদ তো অন্য দশজন মানুষের মতোই মানুষ । তোমরা নিজেদের মতোই একজন মানুষকে কিভাবে নবী হিসেবে মেনে নিতে পারো? সে যা কিছু নিয়ে এসেছে, তাতো যাদু ছাড়া কিছু নয়। তোমাদের চোখ থাকতে যাদুমন্তর দ্বারা প্রভাবিত ও যাদুর অনুগত হও কিভাবে? এই পর্যায়ে রসূল (স.) তীর নিজের কাজ ও বিরোধীদের অশুভ তত্রতার ব্যাপারটাকে আল্লাহর কাছে সমর্পণ করেন। ইতিপূর্বে আল্লাহ তায়ালা তাদের গোপন ষড়যন্ত্র সম্পর্কে তাকে অবহিত করেন এবং যে ফন্দি ফিকির দিয়ে তারা কোরআনের প্রভাব থেকে মুক্ত থাকার অপচেষ্টা চালায়, তা রসূল (স.)-কে জানান । ‘সে বললো, আমার প্রতিপালক আকাশ ও পৃথিবীতে যে কথাই বলা হয় তা জানেন। তিনি সর্বজ্ঞ ও সর্বশ্রোতা ৷' অর্থাৎ তিনি যখন আকাশ ও পৃথিবীর যেখানে যা বলা হয় তা জানেন, তখন পৃথিবীর কোনো জায়গায় বসে যে গোপন সলা-পরামর্শ করা ষড়যন্ত্র আটা হয়, তা তিনি অবহিত হন এবং স্বীয় রসূলকে তা অবহিত করেন তিনি তো সব কিছুই জানেন ও শোনেন। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।