যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

এ পর্বের সমাপ্তি ঘটেছে রসূল (স.)-কে তার আসল কর্তব্য সম্পর্কে সতর্ক করার মধ্য দিয়ে । যথা, ‘বলো, আমি তো শুধু ওহী দ্বারা তোমাদেরকে সতর্ক করছি ।' তাদের উদাসীনতার অশুভ পরিমাণ সম্পর্কে হুশিয়ারী দেয়া হয়েছে এই বলে, ‘বধিররা কোনো সতর্কবাণী শুনতে পায় না’ আরো বলা হয়েছে যে, তারা উদাসীন থাকতে থাকতে একদিন কেয়ামত এসে পড়বে এবং দাড়িপাল্লা স্থাপিত হয়ে যাবে। তৃতীয় পর্বে রয়েছে পূর্ববর্তী নবীদের উন্মতদের পর্যালোচনা ৷ এর মধ্য দিয়ে ফুটে উঠেছে যে তায়ালা, সকল নবীর একই দাওয়াত, একই আকীদা বিশ্বাস ও একই ধর্ম ইসলাম নিয়ে এসেছিলেন, আল্লাহ তায়ালা তার সৎ বান্দাদের প্রতি রহমত নাযিল করেন, তাদেরকে আযাব থেকে রক্ষা করেন এবং কাফেরদেরকে পাকড়াও করেন। চতুর্থ ও সর্বশেষ পর্বে আলোচিত হয়েছে আখেরাত ও কেয়ামত প্রসংগ ৷ সূরার শেষের কথাগুলো প্রথম দিককার কথাগুলোর মতো জোরদার সতকীর্ক্রণমূলক ৷ ধ্বৎহসের দ্বারপ্পান্তে দাঁড়িয়েও যারা উদাসীন এবার আমরা প্রথম পর্ব নিয়ে বিশদ আলোচনায় প্রবৃত্ত হচ্ছি। “মানুষের হিসেব নিকাশের অলস ও উদাসীন লোকদেরকে এখানে একটা প্রচন্ড ধাক্কা দিয়ে সচকিত করার উদ্যোগ নেয়া হয়েছে। বলা হয়েছে যে, হিসাব নিকাশের সময় ঘনিয়ে এসেছে, অথচ তারা উদাসীন । তাদের সামনে নিদর্শনাবলী তুলে ধরা হয়েছে। অথচ তারা হেদায়াত বিমুখ । পরিস্থিতি গুরুতর, অথচ তারা সে সম্পর্কে অচেতন । যখনই কোরআনের একটা নতুন আয়াত নাযিল হয়, অমনি তারা তার প্রতি বিদ্বপ করে। বলা হয়েছে, ‘তাদের হৃদয় উপহাসকারী ৷’ অথচ হৃদয় হলো চিন্তা, গবেষণা ও বিবেচনার স্থান । এখানে এমন এক ধরনের মানুষের চিত্র তুলে ধরা হয়েছে, যারা কোনো গুরুতর অবস্থাকেই গুরুতর মনে করে না, বরং গুরুতর অবস্থাকেও তারা হাসি তামাশার বিষয় গন্য করে এবং অতি পবিত্র ক্ষেত্রেও ধৃষ্টতাপূর্ণ ও বেয়াদবীপূর্ণ আচরণ করা হয়। তাদের কাছে ওহী যোগে যে বাণী আসে, তা তাদের প্রতিপালকের পক্ষ থেকে আসা সত্তেও তাকে মঙ্করার বিষয়ে পরিণত করে। তার প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করে না । যারা সব কিছুকেই অবহেলার যোগ্য ভাবতে পারে, কোনো কিছুর প্রতিই শ্রদ্ধা প্রদর্শন করতে পারে না, কোনো কিছুকেই গুরুত্ব দেয় না, তারা নিজেরাই এক সময় গুরুত্বহীন ও মর্যাদাহীন হয়ে পতন ও বিলুপ্তির দিকে ধাবিত হয়। মানবজীবনে তারা কোনো মতে পতন ও বিলুপ্তি থেকে রক্ষা পেলেও কোনো দায়িত্ব ও কর্তব্য পালনে সক্ষম হয় না এবং তাদের জীবন হয়ে পড়ে নিন্কিয়, স্থবির, মর্যাদাহীন ও মূল্যহীন । পবিত্র ও মহিমান্বিত জিনিসগুলোকে যারা অবহেলা ও তামাশার যোগ্য মনে করে, তারা এক ধরনের মানসিক ব্যাধিগ্স্ত মানুষ । অবহেলা ও তামাশা হচ্ছে উদারতা ও সহনশীলতার পরিপন্থী । যাদের উদারতা ও সহিষ্ণুতা আছে, তারা দৃঢ়চেতা ও তীব্র অনুভূতিসম্পন্ন মানুষ । আর যারা অবহেলা প্রবণ, তারা অনুভূতিহীন ও উদাসীন । পবিত্র কোরআন এখানে যাদের বিবরণ দিয়েছে, তারা কোরআনের বিরোধিতা করতো এ জন্যে যে, কোরআন একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, একটা পরিপূর্ণ আইন ও সংবিধান এবং পারস্পরিক আদান প্রদান ও আচার ব্যবহারের একটা পূর্ণাংগ বিধান তারা ব্যংগ বিদ্বূপ ও হাসি তামাশার মাধ্যমে কোরআনকে প্রতিরোধ করতে চেষ্টা করতো । তারা কেয়ামতের জবাবদিহিতার ‘যিলাল ১৩তম ১৮ Www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।