যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

চাওয়াও সমীচীন নয়। গোটা বিশ্ব নিখিলে বিদ্যমান আল্লাহর নিদর্শনাবলী ও চিরন্তন প্রাকৃতিক নিয়মাবলী যখন সাক্ষ্য দিচ্ছে যে, এই সমুদয় সৃষ্টির তিনিই একমাত্র সৃষ্টা, একমাত্র সর্বশক্তিমান সত্বা এবং নবীর আনীত বাণী ও বার্তা সেই অসীম শক্তিধর একক স্রষ্টার কাছ থেকেই এসেছে, তখন এর প্রমাণ হিসেবে আর কোনো অলৌকিক ঘটনার দাবী সংগত নয় । শব্দ ও সুরের দিক দিয়ে এ সূরার সার্বিক কাঠামো প্রতিবেদনমূলক এবং তার আলোচ্য বিষয় ও পূর্বাপর পটভূমির সাথে তার পূর্ণ সমন্বয় বিদ্যমান । সূরা মারইয়াম ও সূরা ত্বা-হার সাথে এ সূরার তুলনা করলে বিষয়টা স্পষ্ট হয়ে যায়। সে দুটো সূরার সুর অত্যন্ত উদার ও বিনীত এবং সূরা দুটোর সার্বিক পটভূমির সাথে সামঞ্জস্যপূর্ণ । আর এ সূরার সুর গম্ভীর, স্থিতিশীল এবং সূরার আলোচ্য বিষয়ও পটভূমির সাথে সংগতিশীল। এই পার্থক্যটা তখন আরো স্পষ্ট হয়ে ওঠে, যখন সূরা মারিয়ামে ও আলোচ্য সূরায় হযরত ইবরাহীম (আ.)-এর কাহিনীর বর্ণনাধারার তুলনামূলক পর্যালোচনা করা হয়। সূরা মারইয়ামের হযরত ইবরাহীম (আ.) ও তার পিতার মধ্যে উদার ও বিনীত কথোপকথন তুলে ধরা হয়েছে। পক্ষান্তরে এ সূরায় যে কথোপকথন হয়েছে, তা মূর্তিভাংগা ও ইবরাহীম (আ.)-কে আগুনে নিক্ষেপের মতো চরম পর্যায়ে উপনীত হয়েছে। এভাবে উভয় জায়গাতেই সূরার বর্ণনাভংগী শাব্দিক কাঠামো, পটভূমি ও বিষয়বস্তুর মধ্যে পারস্পরিক সমন্বয় সাধিত হয়েছে। সূরা আঙ্বিয়ায় চারটি পর্ব বা অধ্যায় দেখা যায়ঃ প্রথম পর্বটা শুরু হয়েছে বিবেককে জোরদার আঘাত করে জাগিয়ে তোলা ও মন মগযকে প্রচন্ড ধাক্কা ও ঝীকুনী দিয়ে ভুলে যাওয়া আসন্ন বিপদ সম্পর্কে সচকিত করার মধ্য দিয়ে । এর প্রথম আয়াত হলো “মানুষের হিসেব গ্রহণের সময় ঘনিয়ে আসছে, অথচ তারা উদাসীন ও বিমুখ.....' অতপর অতীতের জাতিগুলোর ধ্বংস হয়ে যাওয়ার দৃশ্য বর্ণনাপূর্বক আরো একটা ধাক্কা দেয়া হয়েছে, যারা আল্লাহর নিদর্শনাবলী সম্পর্কে উদাসীন এবং বিভ্রান্তি ও অপরাধে নিমজ্জিত ছিলো । ‘কত জনপদকে আমি ধ্বংস করেছি, যারা যুলুম অত্যাচারে ডুবেছিলো, ........... ’ | (আয়াত ১১-১৫) এরপর দাওয়াত ও আন্দোলনের ক্ষেত্রে আদর্শ ও বাস্তবতার মাঝে এবং প্রাকৃতিক বিধি ব্যবস্থার ক্ষেত্রে আদর্শ ও বাস্তবতার মাঝে যোগসূত্র স্থাপন করা হয়েছে। আরো যোগসূত্র স্থাপন করা হয়েছে তাওহীদী আকীদা ও প্রাকৃতিক নিয়মের মধ্যে, বিশ্ব জগতের সৃষ্টা ও বিধাতার একত্ব এবং সকল নবী ও রসূলের প্রচারিত আকীদা ও বিধানের অভিন্নতার মধ্যে, জীবনের আরম্ভ ও অবসান এবং উৎস ও পরিণতির অভিন্নৃতার মধ্যে । দ্বিতীয় পর্বটায় রসূল (স.)-এর সাথে ব্যাংগ বিদ্বপকারী কাফেরদেরকে সম্বোধন করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে, এমন অকাট্য সত্য ও গুরুতর বাস্তবতাকে উপহাস করা তোমাদের উচিত নয়। তাদের চারদিকে বিরাজমান গোটা পরিবেশ যখন সচেতন ও সচকিত হবার আহ্বান জানাচ্ছে তখন তা নিয়ে তামাশা করা এবং আযাব যখন আসন্ন, তখন আযাব পাঠানোর জন্যে তাড়াহুড়ো করা খুবই অন্যায় ও অসংগত । এখানে কেয়ামতের একটা দৃশ্যও তুলে ধরা হয়েছে। অতীতে যারা নবীদেরকে ব্যংগ বিদ্বপ করতো, তাদের পরিণতির দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাদেরকে জানানো হয়েছে যে, আল্লাহর পাকড়াও থেকে তাদেরকে রক্ষা করতে পারে এমন কেউ কোথাও নেই । মহান আল্লাহর অসীম শক্তিশালী হাত কিভাবে পৃথিবীকে চতুর্দিক থেকে সংকুচিত করে আনছে, সেদিকেও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। যাতে তাদের প্রাচুর্য ও সমৃদ্ধিজনিত উদাসীনত৷ থেকে সতর্ক ও সচেতন করা যায় । | ২১ সুক্লা আশ আছিয়া ০. 0১৩৬০ পান্পা ১৭ মনবিলল ৪ el PV WV We UOT UV. VLUOS SP OL.CLU

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।