যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

‘আমি তোমার পূর্বে যাকেই রসূল করে পাঠিয়েছি, তার কাছে এই ওহীই পাঠিয়েছি যে, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, তাই তোমরা একমাত্র আমারই এবাদাত করো !' রসূলরা সবাই মানুষের মধ্য থেকেই জন্ম নিক, এটাই আল্লাহর শাশ্বত ইচ্ছা ও সিদ্ধান্ত ৷ আল্লাহ তায়ালা বলেন, ‘তোমার পূর্বে আমি শুধু কিছু মানুষকেই রসূল হিসেবে পাঠিয়েছি ৷' ইসলামী আকীদা বিশ্বাস যেমন মহাবিশ্বের বড়ো বড়ো নিয়ম কানুন ও উপাদানের সাথে যোগসূত্ৰ স্থাপন করে, এই আকীদা বিশ্বাসের পার্থিব বৈশিষ্ট্াগুলোও তেমনি । তাই বিশ্ব প্রকৃতির চিরন্তন রীতি হলো, চূড়ান্ত পর্যায়ে বিশ্বে সত্যই বিজয়ী এবং বাতিল পরাজিত হবে। সত্য হচ্ছে |: | মহাবিশ্বের অন্যতম স্তম্ভ এবং তার বিজয় আল্লাহর শাশ্বত নীতি । আল্লাহ তায়ালা বলেন, ‘বরং আমি সত্যকে বাতিলের ওপর নিক্ষেপ করি, ফলে তা বাতিলকে চূর্ণ-বিচূর্ণ করে দেয় এবং বাতিল বিলুপ্ত হয়ে যায় ৷' | অনুরূপ, অত্যাচারী ও মিথ্যা আরোপকারীদের ধ্বংস এবং রসূল ও মোমেনদের মুক্তি লাভও | আল্লাহর এক চিরন্তন নীতি । আল্লাহ তায়ালা বলেন, ‘অতপর আমি তাদের প্রতিশ্রুতি সত্যে পরিণত করেছি, তাদেরকে ও অন্য যাদেরকে ইচ্ছা করেছি, মুক্তি দিয়েছি এবং সীমালংঘনকারীদের ধ্বংস করেছি ।' পৃথিবীটা আল্লাহর সৎ লোকদের অধিকারভুক্ত থাকুক এটাও আল্লাহর অন্যতম নীতি ৷ আল্লাহ ‘আমি যাবুরে লিখে দিয়েছি যে, আমার সৎ বান্দারাই পৃথিবীর মালিক হবে৷’ এ জন্যে এই সূরায় সকল রসূলের উন্মাতদেরকে একই উম্মাত গণ্য করে তাদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে এবং সে আলোচনা সূরার বিস্তীর্ণ অংশ জুড়ে অবস্থান করছে। হযরত ইবরাহীম (আ.) সংক্রান্ত আলোচনা কিছুটা দীর্ঘ হয়েছে। কিন্তু হযরত দাউদ, সোলায়মান, লা থাকক যর হক কাযে | আলোচনা করা হয়েছে অত্যন্ত সংক্ষেপে । এ আরালোচার সমা দিয়ে সূরার ওর তে ভালা চিত ডবা বাব অনার ছার ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে যা সাধারণ নীতিমালা ও আদর্শের আকারে বিবৃত হয়েছে, পরবর্তীতে তা নবীদের জীবন ও আন্দোলনের ঘটনাবলীর মধ্য দিয়ে বাস্তবতার রূপ নিয়ে মূর্ত হয়ে উঠেছে। সূরায় কেয়ামতের কিছু দৃশ্যও তুলে ধরা হয়েছে। এসব দৃশ্যের মধ্য দিয়েও সে সব তত্ত্ব ও নীতিমালা কেয়ামতের বাস্তবতার আকারে মূর্ত হয়ে উঠেছে। এভাবে সূরার বিভিন্ন দৃশ্য একই লক্ষ্যের ওপর কেন্দ্রীভূত হয়েছে। সেই লক্ষ্য হলো মানুষের মনকে সেই মহাসত্য উপলব্ধি করতে উদুুদ্ধ করা, যা শেষনবী (স.) এর আনীত আকীদা ও আদর্শে প্রতিফলিত হয়েছে। এই লক্ষ্য অর্জিত হলে মানুষ সেই মহাসত্য সম্পর্কে উদাসীন ও বিমুখ থাকতে পারবে না। এই মহাসত্য সম্পর্কে তাদের উদাসীনতা ও বিমুখতার বিষয়টি সূরার প্রথম তিন আয়াত জুড়ে আলোচিত হয়েছে। আল্লাহ তায়ালা বলেছেন, ‘মানুষের হিসেব গ্রহণের সময় ঘনিয়ে এসেছে, অথচ তারা তা থেকে উদাসীন ও বিমুখ রয়েছে।' মনে রাখতে হবে যে, আল্লাহর এই সৃষ্টিজগত যেমন সত্য ও গুরুগন্তীর বাস্তবতা, নবী ও রসূলদের আনীত বাণী ও দাওয়াতও তেমনি সত্য ও গুরুগষ্ঠীর বাস্তবতা । কাজেই তা ঠাট্টা ও উপহাস করে যেমন উড়িয়ে দেয়া চলে না। তেমনি তার সমর্থনে অলৌকিক ঘটনাবলী দেখতে www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।