যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

pA R jl Bs c al fe 0 PEE © UF Ef. 5s Lf AU তোমার পূর্বেও কোনো মানব সন্তানকে অনন্ত জীবন দান করিনি; সুতরাং আজ তুমি মরে গেলে (তুমি কি মনে করো) তারা এখানে চিরজীবী হয়ে থাকবে? ৩৫. প্রতিটি জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে; (হে মানুষ,) আমি তোমাদের মন্দ ও ভালো (এ উভয়) অবস্থার মধ্যে ফেলেই পরীক্ষা করি; অতপর (তোমাদের তো) আমার কাছেই ফিরিয়ে আনা হবে। সংকশ্কিপ্ত আল্লোচনা এ সূরাটা মক্কী । অন্যান্য মক্কী সূরার মতোই এর প্রধান আলোচ্য বিষয় হলো আকীদা বিশ্বাস সংক্রান্ত তথা তাওহীদ, রেসালাত ও আখেরাত ৷ এই আকীদাগত বিষয়গুলো এ সূরায় প্রাকৃতিক জগতের বড়ো বড়ো নিয়ম ও উপাদানের বিবরণ দানের মাধ্যমে এবং আকীদা বিশ্বাসকে তার সাথে সংযুক্ত 'করণের মাধ্যমে আলোচিত হয়েছে। বস্তুত আকীদা বিশ্বাস মহাবিশ্বের সৃষ্টিরই অবিচ্ছেদ্য অংশ, যা তার প্রধান প্রধান নিয়ম ও উপাদানের মধ্য দিয়ে প্রকাশিত । এইসব নিয়ম ও উপাদান সেই মহাসত্যের ওপর প্রতিষ্ঠিত, যার ওপর আকাশ ও পৃথিবী দাড়িয়ে আছে এবং সেই লক্ষ্য ও উদ্দেশ্যকে কেন্দ্র করে আবর্তিত, যার ভিত্তিতে আকাশ ও পৃথিবী পরিচালিত । এইসব প্রাকৃতিক নিয়ম ও উপাদান এবং এই মহাবিশ্ব মোটেই উদ্দেশ্যহীন ও লক্ষ্যহীন নয়, নয় তা নেহাত লীলাখেলা যেমন আল্লাহ তায়ালা সূরা দৌখানে বলেছেন, ‘আমি আকাশ ও পৃথিবীকে খেলাচ্ছলে সৃষ্টি করিনি ।' এ জন্যে সূরাটা মানুষের হৃদয়, দৃষ্টি ও চিন্তাধারাকে মহাবিশ্বের কয়েকটা জোড়া জোড়া অংশ যথা আকাশ ও পৃথিবী, পাহাড় ও সমতল, দিন ও রাত এবং সূর্য ও চন্তরের দিকে টেনে নিয়ে যায়। তাদের দৃষ্টি আকৃষ্ট করে এইসব সৃষ্টিকে পরিচালনা ও শাসনকারী প্রাকৃতিক বিধানের একত্বের দিকে। এই প্রাকৃতিক বিধানের একত্ব দ্বারা যে প্রাকৃতিক জগত তথা সমগ্র মহাবিশ্বের স্ষ্টা ও অধিপতির একত্বই প্রমাণিত হয় সে বিষয়ের দিকেও তার মনোযোগ আকর্ষণ করেছে। এ কথাও উপলব্ধি করার আবেদন জানানো হয়েছে যে, মহাবিশ্বের সৃষ্টিতে যেমন অন্য কেউ আল্লাহর সাথে শরীক ছিলো না, তেমর্নি তার মালিকানায়, আধিপত্যে ও কর্তৃত্ব ও কেউ তার অংশীদার নেই । বলা হয়েছে, ‘আকাশ ও পৃথিবীতে যদি আল্লাহ ছাড়া অন্যান্য প্রভুও থাকতো, তাহলে সে দুটোই ধ্বংস হয়ে যেতো ৷' এরপর মানুষের বিবেককে এ কথা উপলব্ধি করার আহ্বান জানানো হয়েছে যে, পৃথিবীর অভ্যন্তরের প্রাণীজগত একই প্রাকৃতিক নিয়মে পরিচালিত ও শাসিত এবং সমুদয় প্রাণীর জীবন একই উৎস থেকে উৎসারিত । বলা হয়েছে, ‘প্রত্যেকটি প্রাণীকে আমি পানি থেকে তৈরী করেছি ।' এমনকি সমুদয় প্রাণীর জীবনের পরিসমাপ্তিও ঘটে একইভাবে, ‘প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই' এবং মৃত্যুর পরে সবাই একই গন্তব্যের দিকে ফিরে যাবে। ‘অতপর তোমরা আমার দিকেই ফিরে আসবে” তাওহীদ, রেসালাত ও আখেরাত সংক্রান্ত মৌল আকীদা সেসব প্রধান প্রধান প্রাকৃতিক উপাদান ও নিয়মের সাথে যোগসূত্র স্থাপন করে। এই আকীদাও চিরদিন এক ও অভিন্ন, যদিও যুগে যুগে বহু নবী ও রসূল দুনিয়ায় এসেছেন, www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।