সূরাটি শেষ করার পূর্বে আল্লাহ তায়ালা সেই সকল অহংকারী, ভোগবাদী ও আল্লাহদ্রোহী লোকদের প্রসংগ উল্লেখ করছেন যারা এই পবিত্র গ্রন্থের আগমনের পরেও রসূলুল্লাহ (স.)-এর কাছে নবুওতের নিদর্শন দাবী করে। অথচ এই কোরআন পূর্ববর্তী সকল নবী রসূলের ঘটনার বিবরণ সুস্পষ্টভাবে দিচ্ছে । এরপরও তারা বলে, এতো কিছু সত্তেও মজুদ রয়েছে! (আয়াত ১৩৩) গোয়ার্তুমি, দম্ভ এবং অহমিকার বশবর্তী হয়ে নিছক দাবীর খাতিরেই তারা এ জাতীয় উদ্ভট দাবী উত্থাপন করে থাকে । অন্যথায় তাদের জন্যে এই কোরআনই ছিলো বড়ো নিদর্শন। এর মাধ্যমে অতীত ও বর্তমানসহ সকল যুগের নবুওতের ঘটনাবলীই বর্ণিত হয়েছে। নবুওতের প্রকৃতি এবং এর লক্ষ্য সম্পর্কেও অভিন্ন বর্ণনা রয়েছে। এছাড়া পূর্ববর্তী এশী গ্রন্থগুলোর সংক্ষিপ্ত ও অস্পষ্ট বক্তব্যের ব্যাখ্যা বিশ্লেষণও এতে স্থান পেয়েছে। আল্লাহদ্রোহী এসব লোক যাতে কোনো প্রকার তালবাহানার আশ্রয় নিতে না পারে, সে জন্যে সর্বশেষ নবী হযরত মোহাম্মদ (স.)-কে আল্লাহ তাদের মাঝে প্রেরণ করেছেন। এ প্রসংগে আল্লাহ্ তায়ালা বলেন, আমি যদি এর আগেই তাদের........আগেই তোমার আয়াতসমূহ মেনে চলতাম। (আয়াত ১৩৪) যে মুহুর্তে এই আয়াত তাদের পাঠ করে শুনানো হচ্ছিলো. সেই মুহূর্তে তারা অবশ্যই লাঞ্চিতও হয়নি এবং অপমানিতও হয়নি; বরং এখানে ওদের চূড়ান্ত পরিণতির কথাই বলা হচ্ছে। অর্থাৎ পরকালে ওরা যখন লাঞ্ছিত অপমানিত হবে তখন হয়তো ওদের মুখ দিয়ে বের হয়ে পড়বে, ‘কতই না ভালো হতো যদি আমাদের জন্যে কোনো রসূল প্রেরিত হতো’ তারা সে ওযর আপত্তির আশ্রয় নিতে পারতো তার মূলোৎপাটন করে আল্লাহ তায়ালা ঠিকই রসূল প্রেরণ করলেন, ফলে বেহুদা ওযর আপত্তি পেশ করার আর কোনো সুযোগই ওদের রইলো না। ওদের এই চরম পরিণতির বিষয়টি উল্লেখ করার পর রসূলুল্লাহ (স.)-কে বলা হচ্ছে, তিনি যেন ওদের ব্যাপারটা সম্পূর্ণরূপে ভুলে যান। ওদের নিয়ে আদৌ কোনো হা হুতাশ না করেন । ওরা ঈমান গ্রহণ করেনি বলে আদৌ কোনো দুঃখ প্রকাশ না করেন; আল্লাহ তার রসূল (স.)-কে বরং ওদের ওই চরম. পরিণতির ঘোষণা দিয়ে অপেক্ষা করার নির্দেশ দিচ্ছেন। (আয়াত ১৩৫) সূরার সূচনা ও সমাপ্তির মাঝে পূর্ণ সংগতি রক্ষা পেয়েছে। উৎস স্থানে উপদেশ গ্রহণের উপকারিতা বর্ণিত হয়েছে। যারা এই উপদেশ গ্রহণ করে তাদের জন্যে রয়েছে মংগল ও কামিয়াবী । আর যারা গ্রহণ করছে না তাদের বিরুদ্ধে আর কিছুই করার নেই । উপদেশ পৌছিয়ে দেয়ার পর এখন তাদের পরিণতির জন্যে অপেক্ষার পালাই বাকী থাকবে। আর এই চূড়ান্ত পরিণতির বিষয়টি আল্লাহর হাতেই ন্যস্ত যিলাল ১৩তম ১৭ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।