তাহলে বুঝা গেলো যে, এবাদাত রিয়াযতের ফল হচ্ছে মানসিক প্রশান্তি । পার্থিব জীবনের জন্যে এটাই হচ্ছে উত্তম প্রতিদান ৷ এর মাধ্যমে বান্দার হৃদয় মন সুখ শান্তিতে ভরে উঠে । আল্লাহর এবাদাতের প্রতি মনোনিবেশ করুন । কাফের মোশরেকদের ধন দৌলত, সন্তান সন্ততি, প্রভাব প্রতিপত্তি এবং জৌলুসময় জীবনের দিকে ভ্রক্ষেপ করার দরকার নেই৷ কারণ এগুলো অত্যন্ত ক্ষণস্থায়ী, ফুল যেমন দেখতে খুব সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে, এসব ক্ষণস্থায়ী বিলাস সামগ্রীও তেমনিই, কিন্তু ফুল সুন্দর হলেও তার এই সৌন্দর্য ক্ষণস্থায়ী । কারণ খুব কম সময়ের ব্যবধানেই ফুল শুকিয়ে যায়, নেতিয়ে পড়ে পার্থিব ভোগ বিলাসিতার অবস্থাও ঠিক এমনটিই হয়ে থাকে । তাছাড়া এগুলো হচ্ছে পরীক্ষার জন্যে । এর মাধ্যমে বান্দাকে পরীক্ষা করা হয়ে থাকে, কিন্তু আপনাকে যা দান করা হয়েছে তা পরীক্ষাস্বরূপ নয়, বরং নেয়ামতস্বরূপ দান করা হয়েছে। এই নেয়ামত মংগলময়, কল্যাণময় । এর অস্তিত্ব ক্ষণস্থায়ী নয়, চোখের ধোকা নয় এবং কোনো আপদও নয়। পরিবার পরিজনদের প্রতি নামাযের আদেশ এটা কিন্তু বৈরাগ্যের প্রতি আহ্বান নয়, জীবনের বৈধ আরাম আয়েশ ত্যাগ করার আহ্বান নয়; বরং এটা হচ্ছে শাশ্বত ও চিরন্তন মূল্যবোধের প্রতি গৌরব প্রকাশের আহ্বান, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের আহ্বান, তার প্রতি রাযি খুশী থাকার আহ্বান । অর্থাৎ মানুষ যেন ধন দৌলতের জৌলুসে আত্মহারা না হয়ে পড়ে । এর কারণে সে যেন তার প্রকৃত ও উন্নত আদর্শের প্রতি তার গৌরব এবং শ্রদ্ধাবোধ হারিয়ে না ফেলে; বরং সব সময়ই যেন এসব ক্ষণস্থায়ী ও চোখ ধাধানো বিলাস সামগবীর ব্যাপারে সে নিল্পৃহ থাকে এবং নিজেকে এসবের অনেক উর্ধ্বে মনে করে। ‘তুমি তোমার পরিবার পরিজনকে নামাযের নির্দেশ দাও ।' এই আয়াতের আলোকে প্রত্যেক মুসলমানের দায়িত্ব হচ্ছে তার ঘরকে একটা মুসলিম ঘরে রূপান্তরিত করা । তার পরিবারের সবাইকে নামায আদায়ে উদ্বুদ্ধ করা যাতে করে আল্লাহর সাথে তাদের সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের জীবনের আদর্শ ও লক্ষ্য অভিন্ন হয়ে যায়। যে পরিবারের সকলের লক্ষ্য কেবল আল্লাহমুখী হয়, সে পরিবারের ছায়াতলে বাস করার মাঝে যে কি শান্তি তা বলে শেষ করার মতো নয়। ‘এবং এর ওপর অবিচল থাকো,’ অর্থাৎ পরিপূর্ণরূপে নামায কায়েম করার ব্যাপারে অবিচল থাকো । এই নামাযের সৎ প্রভাব নিজের মাঝে সৃষ্টি করার ব্যাপারে অবিচল থাকো । মন্দ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখাই হচ্ছে নামাযের মূল ও যথার্থ প্রভাব । নামাযীর আচার আচরণে এই প্রভাব সৃষ্টি করার জন্যে নামাযের প্রতি যথেষ্ট যত্নশীল হতে হবে যদি এই কাংখিত প্রভাব সৃষ্টি হয় তখনই বলা যাবে, নামায কায়েম করা হচ্ছে। অন্যথায় এই নামাযে কিছু বাক্য ও কিছু ক্রিয়াকলাপ ব্যতীত আর কিছুই থাকে না। এই নামায, এই এবাদাত বন্দেগী এবং. এই আল্লাহমুখী কর্মকান্ড হচ্ছে তোমার দায়িত্ব কর্তব্যের অন্তর্ভুক্ত । এর মাধ্যমে আল্লাহর কিছুই পাওয়ার নেই । কারণ, আল্লাহ তায়ালা তোমার মুখাপেক্ষী নন। বান্দার এবাদাতেরও তিনি মুখাপেক্ষী নন। ‘আপনার কাছে আমি কোনো রেযেক কামনা করছি না রেযেক তো আমিই আপনাকে প্রদান করবো ৷’ নামায হচ্ছে একটি এবাদাত । এর মাধ্যমে তাকওয়া পরহেযগারী অর্জিত হয়। আর শুভ পরিণতি কেবল তারাই লাভ করবে যারা তাকওয়া পরহেযগারীর অধিকারী হবে। কাজেই মানুষ নিজেই এই এবাদাতের মাধ্যমে দুনিয়া ও আখেরাত উভয় স্থানে লাভবান হবে৷ কারণ, এবাদাতের বিনিময়ে সে নিজেই দুনিয়ার যিন্দেগীতে সুখ শান্তি ভোগ করবে এবং পরকালে পাবে পরম পুরস্কার । এতে আল্লাহর লাভ লোকসানের কিছুই নেই এবং জগদ্বাসীর কাছেও তার চাওয়া পাওয়ার কিছু নেই । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।