যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

দুনিয়ার জীবনে অপরাধের শাস্তি না দেয়ার রহস্য ঘটনার উভয় প্রান্তের বর্ণনা শেষে এখন অতীতে ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর. বর্ণনা আসছে। সময়ের ব্যবধানে অতীতের এসব ঘটনা কেয়ামতের তুলনায় অনেকটা হাল যমানার ঘটনার মতোই । অনাগত কেয়ামতের দৃশ্য চাক্ষুষ না হলেও অতীতের এসব ঘটনা চাক্ষুষ । তাই বলা সন্তুষ্ট হয়ে যেতে পারো । (আয়াত ১২৮-১২৯) বাহ্যিক দৃষ্টি ও দিব্য দৃষ্টি দিয়ে যখন মানুষ অতীতের এসব ঘটনার দিকে তাকায়, যখন খুব কাছ থেকে এসব ধ্বংসযজ্ঞের নিদর্শনগুলো প্রত্যক্ষ করে, যখন নির্জন ও পরিত্যক্ত এসব ঘর বাড়ির দিকে দৃষ্টিপাত করে, যখন কল্পনায় এসব ঘর বাড়ির বাসিন্দাদের অস্তিত্ব অনুভব করে তখন সে ওদের আনাগোনা টের পায়। ওদের গতিবিধি লক্ষ্য করে। ওদের আশা আকাংখার কথা অনুভব করে। ওদের দুঃখ-সুখের বিষয়টি অনুভব করে। কল্পনায় এসব চিন্তা করতে করতে হঠাৎ যখন সে চোখ মেলে তাকায় তখন সে আর কিছুই দেখতে পায় না। বরং তার চোখের সামনে বিরাজ করে শূন্যতা ও নির্জনতা । তখন এই বিরাট শূন্যতার মাঝে অতীত ও বর্তমান বিলীন হয়ে যায়। আর ঠিক সে মুহূর্তেই আল্লাহর অসীম ক্ষমতার বিষয়টি তার কাছে সুস্পষ্ট হয়ে ওঠে । তখন সে বুঝতে পারে, আল্লাহর জন্যে সবই সম্ভব । যিনি অতীতের জাতিগুলোকে ধ্বংস করতে পেরেছেন, তিনি বর্তমান যুগের জাতিগুলোকেও ধ্বংস করতে সক্ষম । এই উপলব্ধির সাথে সাথে সে ‘সতর্ক করা, উপদেশ গ্রহণ করা’ ইত্যাদির তাৎপর্যও বুঝতে পারে। এটা শুভবুদ্ধিরই লক্ষণ । কারণ, অতীত থেকে কেবল বুদ্ধিমান ও বিচক্ষণ লোকেরাই উপদেশ গ্রহণ করে থাকে । বিশেষ কোনো হেকমত ও রহস্যের কারণে আল্লাহ তায়ালা যদি পাপী বান্দাদের দুনিয়ার বুকেই নিশ্চিহ্ন না করার ওয়াদাবদ্ধ না হতেন, তাহলে অতীতকালের জাতিগুলোর বেলায় যা ঘটেছিলো এদের বেলায়ও তাই ঘটতো । কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ভিন্নর্ূপ হওয়াতে এবং একটা সময়সীমা নির্ধারণ করার ফলে এমনটি হয়নি । এ বিষয়টির দিকেই ইংগিত করে বলা হয়েছে। (আয়াত ১২৯) ওদের শাস্তি বিলম্বিত করা হয়েছে মাত্র, রহিত করা হয়নি । কাজেই হে নবী ওদের জাকজমকপূর্ণ জীবন, ওদের চাকচিক্যময় আহার বিহার দেখে তুমি বিস্মিত হয়ো না, বিচলিত হয়ো না, এগুলোর মাধ্যমে তো ওদেরকে পরীক্ষা করা হচ্ছে, ওদের দায়ভার আরো বাড়িয়ে তোলা হয়েছে। অপরদিকে আল্লাহ তায়ালা তোমাকে যে নেয়ামত দান করেছেন তা তুলনাহীন, ওদের সে ক্ষণস্থায়ী চাকচিক্যময় জীবনের তুলনায় তা অনেক বেশী মূল্যবান ও মংগলময় । কাজেই তোমার দায়িত্ব হচ্ছে এই । (আয়াত ১৩০-১৩২) অর্থাৎ বিদ্রোহমূলক কার্যকলাপ, ওদের উপহাস বিদ্বপ, ওদের অহমিকা অস্বীকৃতি এবং ওদের তাচ্ছিল্য ও ওদাসীন্যের মোকাবেলায় তুমি ধৈর্যধারণ করো ৷ এর কারণে তুমি মনোচক্ষুণ্ব হয়ো না। ওদের এই অবস্থার জন্যে তোমার হা হুতাশ করারও প্রয়োজন নেই; বরং আল্লাহর প্রতি মনোনিবেশ করো । সকাল বিকাল তাকেই স্বরণ করো, তারই প্রশংসা বাক্য উচ্চারণ করো । প্রভাতের নির্জন মুহূর্তে যখন জীবনের চাঞ্চল্য ও কর্মতৎপরতার সূচনা হয় এবং বেলা শেষে যখন গোটা প্রকৃতি ঝিমিয়ে পড়ে, চোখের পাতা বন্ধ করে নেয়, অর্থাৎ দিনের প্রতিটি মুহূর্তেই নিজেকে আল্লাহর সাথে জড়িয়ে রাখো, সম্পৃক্ত রাখো, এর মাধ্যমে তুমি শান্তি পাবে, তৃপ্তি পাবে। আল্লাহর যেকের ও তসবীহের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গড়ে ওঠে । আর এই সম্পর্কের ফলে সে এক অনাবিল মানসিক শান্তি ও সুখ অনুভব করে। এই শান্তি হচ্ছে আল্লাহর নৈকট্যের, আর এই সুখ হচ্ছে তারই নিরাপদ সান্নিধ্যের । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।