অমংগল ও দুর্ভাগ্য ব্যতীত আর কিছুই হতে পারে না। যখনই কোনো মানুষ আল্লাহর দেখানো পথ থেকে দূরে সরে দাড়াবে, তখনই সে মানসিক দ্বন্দ, উদ্বেগ, উৎকন্ঠা ও অনিশ্চয়তার মাঝে হাবুডুবু খাবে । তার প্রতিটি কাজে ও পদক্ষেপে জড়তা, ভারসাম্যহীনতা ও সিদ্ধান্তহীনতার ছাপ প্রকট হয়ে দেখা দেবে। সত্য কথা হচ্ছে, অমংগল ও দুর্ভাগ্য পথভ্রষ্টতা ও লক্ষহীনতারই নামান্তর । এরপর চরম অমংলের পালা আসবে শেষ বিচারের পর, অনন্ত অসীম জগতে ৷ অপরদিকে যারা আল্লাহর নির্দেশিত পথে চলবে তারা এই অমংগল ও দুর্ভাগ্য হতে মুক্ত থাকবে এবং এর ফলে দুনিয়াতেই হারানো জান্নাতের বিকল্প পেয়ে যাবে। আর পরকালে তো আসল জান্নাত তাদের জন্যে থাকবেই । (আয়াত ১২৪) আল্লাহর সাথে সম্পর্কহীন জীবন, আল্লাহর রহমতের সাথে সম্পর্কহীন জীবন তো কষ্টকর হবেই তা যতোই বিলাসী হোকনা কেন, যতোই সহায় সম্পদে পরিপূর্ণ হোক না কেন। এই কষ্ট আল্লাহর সাথে সম্পর্কহীনতার কারণে, এই কষ্ট আসে আল্লাহর সান্নিধ্যজনিত প্রশান্তির অভাবে । এই কষ্ট হচ্ছে বিভ্রান্তিজনিত, উদ্বেগজনিত, ভয় ও আশংকাজনিত ৷ এই কষ্ট কামনা বাসনার পেছনে দৌড়ানোর ফলে । এই কষ্ট আসে প্রতিটি হারানো বস্তুর জন্যে আহাজারির ফলে । মোটকথা, মনের সুখ-শান্তি এবং হৃদয়ের স্থিরতা কেবল আল্লাহর সান্নিধ্যেই লাভ হয়। মানুষ কেবল তখনই নিজের মাঝে আস্থা ও নৈতিক শক্তি অনুভব করতে পারে যখন আল্লাহর সাথে দৃঢ় ও অটুট সম্পর্ক থাকবে৷ আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ও অটুট সম্পর্ক দ্বারা যে মানসিক প্রশান্তি লাভ হয় তা গোটা জীবনকে কানায় কানায় ভরে দেয়। আর যখন সে এই অনাবিল মানসিক প্রশান্তি থেকে বঞ্চিত হয় তখন তার জীবনে নেমে আসে হতাশা ও বঞ্চনার কালো ছায়া, যা দারিদ্র্য ও ব্যর্থতাজনিত হতাশার চেয়েও মারাত্মক । (আয়াত ১২৪) আল্লাহর স্মরণ বা যেকের থেকে গাফেল হলে পার্থিব জীবনে অবর্ণনীয় দুঃখ কষ্টের শিকার হতে হবে শুধু তাই নয়, পরকালে এমন ব্যক্তিকে অন্ধ করে ওঠানো হবে। এই অন্ধত্ব হচ্ছে তার পার্থিব জীবনের ভ্রষ্টতারই স্বাভাবিক পরিণতি এবং তার গাফলত উদাসীনতার শাস্তি । তখন সে আল্লাহকে জিজ্ঞেস করবে যে, তাকে অন্ধ করে কেন উঠানো হলো, LL Me সম্পন্ন ছিলো? তাই এই প্রশ্নের উত্তরে আল্লাহ তায়ালা বলবেন, তিনি বলবেন কঠিন এবং অধিক স্থায়ী । (আয়াত ১২৬-১২৭) অর্থাৎ তার সীমালংঘন ও বাড়াবাড়ির শাস্তিস্বরূপ তাকে এভাবে অন্ধ করে ওঠানো হয়েছে। আল্লাহকে ভুলে গিয়ে সে বাড়াবাড়ি করেছে। সরল ও সত্য পথকে প্রত্যাখ্যান করে বাড়াবাড়ি করেছে অথচ এটা ছিলো তার জন্যে এক অমূল্য রত্ম অমূল্য সম্পদ । দৃষ্টিশক্তির ব্যবহারের ক্ষেত্রেও সে বাড়াবাড়ি করেছে। কারণ, এই দৃষ্টি শক্তিকে আল্লাহর নিদর্শনাবলী অবলোকন করার পরিবর্তে ভিন্ন কাজে ব্যবহার করেছে। কাজেই তার জীবন তো কষ্টদায়ক হবেই ৷ এমনকি পরকালেও তাকে অন্ধত্ব বরণ করতে হবে। বৰ্ণনাভংগি আর দৃশ্যের চিত্রায়নে এখানে আমরা একটা অপূর্ব মিল লক্ষ্য করছি। জান্নাত ত্যাগের ফলে দুর্ভাগ্য ও হতাশার সৃষ্টি । অপরদিকে জান্নাতে প্রত্যাবর্তনের মাধ্যমে এই দুর্ভাগ্য ও হতাশা থেকে মুক্তি । পার্থিব জীবনের ভোগ বিলাসিতার বিপরীতে এসেছে দুঃখ-দুর্দশা । অপরদিকে হেদায়াতের বিপরীতে এসেছে অন্ধত্ব । আর এসব বর্ণনা এসেছে আদম (আ.)-এর ঘটনাকে কেন্দ্র করেই । কারণ এই ঘটনা হচ্ছে মূলত গোটা মানব জাতিরই ঘটনা । তাই এর সূচনাও হয়েছে জান্নাতকে কেন্দ্র করে এবং সমাপ্তিও ঘটেছে জান্নাতকে কেন্দ্র করেই, যেমনটি ঘটেছে সূরা আ'রাফে ৷ অবশ্য উভয় সূরার প্রাসংগিক বর্ণনার ক্ষেত্রে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায় । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।