যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

প্রকাশ করে দিতে পারে।' অন্য এক জায়গায় বলা হয়েছে, ‘তাদের পোশাক তাদের থেকে খুলে দিয়েছে যাতে তাদেরকে লজ্জাস্থান দেখিয়ে দেয়৷’ শয়তান যে পোশাক খুলে ফেলেছে সেটা বস্তুগত পোশাক না হয়ে কোনো গোপন অনুভূতিও হতে পারে। এমনকি তা পবিত্রতা, পাপহীনতা ও আল্লাহর সাথে সম্পর্কের অনুভূতিও হতে পারে। যা হোক, এগুলো নিতান্তই অনুমানভিত্তিক ব্যাখ্যা বিশ্লেষণ । এগুলোর একটিও আমাদের কাছে নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত নয়। এখানে কেবল মানব জীবনের প্রথম অভিজ্ঞতার বিষয়টি বোধগম্য করে তোলার জন্যেই এসব ব্যাখ্যা বিশ্লেষণের আশ্রয় নেয়া হয়েছে। আল্লাহ্র নির্দেশের প্রতি অমনযোগী হওয়ার ফলে তার বিরাগভাজন হওয়ার পর পুনরায় আদম ও তার স্ত্রীর ভাগ্যে আল্লাহর রহমত ও দয়া জুটে । এটা ছিলো তাদের জীবনের প্রথম অভিজ্ঞতা । এ প্রসংগ উল্লেখ করে আয়াতে বলা হয়েছে, কিন্তু তার ক্ষমা প্রার্থনার .... সঠিক পথ নির্দেশ দিলেন । (আয়াত ১২২) ' আল্লাহর এই অপার করুণা ও অনুগ্রহ তারা তখন লাভ করতে সক্ষম হয় যখন তারা অনুতণ্ত হয়, দুঃখিত হয় এবং ক্ষমা প্রার্থনা করে। তবে এই বিষয় এখানে উল্লেখ করা হয়নি। এর পেছনে উদ্দেশ্য হচ্ছে, আল্লাহর রহমতকে এর নিজস্ব পরিবেশেই উদ্ভাসিত করা । এরপর পরম দুই শত্রু আদম ও ইবলীসকে পৃথিবী নামক এক দীর্ঘ যুদ্ধ ময়দানে অবতীর্ণ হতে নির্দেশ দেয়া হয়। বলা হয়, তিনি বললেন ............ কোনো কষ্ট পাবে। (আয়াত ১২৩) এই আয়াতের মাধ্যমে উভয় জাতের মধ্যকার শত্রুতার বিষয়টি ঘোষণা দিয়ে জানিয়ে দেয়া হলো । এর পর আদম বা তার কোনো সন্তানের পক্ষ থেকে সে ব্যাপারে অজ্ঞতার কোনো আপত্তিই চলবে না। সে আর বলতে পারবে না যে, শয়তান যে আমাদের শত্রু এ কথা আমার জানা ছিলো না। কারণ শয়তান যে মানব জাতির শত্রু এ ঘোষণা উর্ধ্বলোকেই দেয়া হয়েছে এবং সে ঘোষণা গোটা সৃষ্টি জগতের মাঝে ধ্বনিত হয়েছে। এই সুস্পষ্ট ও দ্বর্থহীন ঘোষণা স্বৰ্গে মর্তে, আকাশে-পাতালে ধ্বনিত হওয়া সত্তেও এবং এই ঘোষণার ব্যাপারে গোটা ফেরেশতা জাতি সাক্ষী থাকা সত্তেও কেবল বান্দার প্রতি দয়া পরবশ হয়ে আল্লাহ তায়ালা মানব জাতির হেদায়াতের জন্যে নবী রসূল প্রেরণ করেছেন । চির শত্রুতার বিষয়টি যে দিন ঘোষণা দেয়া হয়, সেদিনই এ ঘোষণা দেয়া হয় যে, মানুষের হেদায়াতের জন্যে তাদের মধ্য থেকেই পথপ্রদর্শকের আগমন ঘটবে ৷ যারা তার নির্দেশ মানবে তারা সঠিক পথের সন্ধান পাবে। যারা তার নির্দেশ অমান্য করবে তারা পথভ্রষ্ট হবে । নিচের আয়াতে এ কথাই বলা হয়েছে, তিনি বললেন........ আযাবই হচ্ছে বেশী কঠিন এবং অধিক স্থায়ী । (আয়াত ১২৩-১২৭) কঠিন শাস্তির এই দৃশ্য ঘটনার শেষে এমনভাবে বর্ণনা করা হয়েছে যেন এটাও এ ঘটনারই একটা অংশ । আদম ও হাওয়ার ঘটনার শেষে উর্ধ্বলোকেই এই শাস্তির কথা ঘোষণা করা হয়েছে। কাজেই এটা একটা খোদায়ী মীমাংসিত ও চূড়ান্ত বিষয় । এখানে পিছপা হওয়ারও কোনো সুযোগ নেই এবং পরিবর্তনেরও কোনো সুযোগ নেই । ‘এখন যে আমার বর্ণিত পথ অনুসরণ করবে, সে পথভ্রষ্ট হবে না এবং কষ্টে পতিত হবে না ৷” অর্থাৎ আল্লাহর নির্দেশিত পথে চললে মানুষ পথভ্রষ্টতা ও কষ্ট থেকে নিরাপদ থাকবে। এ দুটো অমংগল জান্নাতের দোরগোড়ায় তার জন্যে অপেক্ষা করছে। তবে যারা আল্লাহর দেখানো পথ অনুসরণ করে চলবে, তাদের তিনি এই দুটো অমংগল থেকে রক্ষা করবেন কষ্ট বা দুর্ভাগ্য হচ্ছে পথভ্রষ্টতারই পরিণতি । পথভ্রষ্টরা ভোগ বিলাসিতায় ডুবে থাকলেও তারা এই কষ্ট থেকে রেহাই পাবে না। কারণ, এই ভোগ বিলাসিতাই হচ্ছে এক ধরনের অমংগল । ইহকালের জন্যেও ংগল এবং পরকালের জন্যেও অমংগল ৷ অবৈধ ও অনৈতিক সকল ভোগ বিলাসিতার পরিণতি সূরা ত্বাহ___ ০১২০১ পারা ১৬ মনখিল ৪ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।