অর্থাৎ, জান্নাতের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে যতোদিন তারা থাকবে ততোদিন এসব কষ্ট তাদের স্পর্শ করতে পারবে না। এখানে ক্ষুধার্ত হওয়ার ভয় নেই৷ তৃষ্ণার্ত হওয়ার ভয় নেই । বস্তু হারানোর ভয় নেই । রোদে কষ্ট পাওয়ার ভয় নেই ৷ অর্থাৎ যতোদিন পর্যন্ত এই জান্নাতের ছায়াতলে বাস করবে ততোদিন পর্যন্ত তোমাদের জন্যে খাদ্য, বস্তু ও বাসস্থানের পূর্ণ নিশ্চয়তা দেয়া হবে, কিন্তু আদম (আ.) খোদায়ী পরীক্ষার ব্যাপারে সচেতনতার অভাবে এবং চিরস্থায়ী জীবন ও ক্ষমতা লাভের মানবীয় দুর্বলতার কারণে শয়তানের চক্রান্তের শিকার হন। এই মানবীয় দুর্বলতার ছিদ্র দিয়েই তার মাঝে শয়তানের প্রবেশ ঘটে ৷ বলা হচ্ছে, কিন্তু এতো সাবধান করা কখনো পতন হবে না! (আয়াত ১২০) শয়তান আদম (আ.)-এর স্পর্শকাতর জায়গায়ই হাত দিয়েছিলো কারণ, মানুষের জীবন ক্ষণস্থায়ী । তার শক্তি সামর্থ্য ও সীমিত ৷ কাজেই দীর্ঘ জীবন ও চিরস্থায়ী ক্ষমতার প্রতি সে স্বাভাবিকভাবেই আগ্রহী । এই আগ্রহের পথ ধরেই শয়তান তাকে বিভ্রান্ত করতে প্রয়াস পায় । আমরা জানি, আদম (আ.)-কে মানবীয় স্বভাব ও মানবীয় দুর্বলতা দিয়েই সৃষ্টি করা হয়েছে। এর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ও রহস্য রয়েছে যা আমাদের জ্ঞানের আওতার বাইরে । এই মানবীয় দুর্বলতার কারণেই তিনি তার প্রতিজ্ঞার কথা ভুলে গিয়ে নিষিদ্ধ পথে পা বাড়িয়েছিলেন। ঘটনার প্রতি ইংগিত দিয়ে বলা হয়েছে, অতপর তারা ........ তাকে সঠিক পথনির্দেশ দিলেন ৷" (আয়াত ১২১-১২২) বিভ্রান্তি কেটে যাওয়ার পর আদমের প্রতিক্রিয়া আলোচ্য আয়াতের বক্তব্য দ্বারা বুঝা যায়, লজ্জাস্থান বলতে উভয়ের বাহ্যিক ও দৃষ্টি গোচর লজ্জাস্থানই বুঝানো হয়েছে, যা পরস্পরের কাছে গোপন ছিলো। উভয়ের কাছেই এই লজ্জা স্থান নিজেদের শরীরের সর্বাধিক গোপনীয় অংগ হিসেবে বিবেচিত ছিলো। সে জন্যে তা উন্ক্ত ও নিরাভরণ হয়ে পড়লে উভয়ই বিচলিত হয়ে পড়ে এবং তা পুনরায় আবৃত করার জন্যে গাছের লতা পাতা ব্যবহার করে। এর দ্বারা বুঝা যায়, লজ্জাস্থান উন্ক্ত হয়ে যাওয়ার ফলে উভয়ের মনে কামভাব জন্ম নিয়েছিলো । কারণ, কামভাব জন্য না নিলে সাধারণত মানুষ লজ্জাস্থান উন্ক্ত হলে কোনো প্রকার লজ্জা অনুভব করে না, এমনকি এদিকে জ্রক্ষেপও করে না, কিন্তু কামভাব জাগ্রত হলেই মানুষ লজ্জাস্থান সম্পর্কে সতর্ক হয় এবং তা অনাবৃত হয়ে গেলে লজ্জাবোধ করে। খুব সম্ভবত নিষিদ্ধ বৃক্ষটির ফল কামোদ্দীপক ছিলো। আল্লাহ তায়ালা চাচ্ছিলেন, উভয়ের মাঝে এই কামভাব বিলম্বে জাগ্রত হোক । তাই তিনি তাদের সেই বৃক্ষের ফল ভক্ষণ করতে নিষেধ করেছিলেন। অথবা, আল্লাহর সাথে করা প্রতিজ্ঞা ভুলে যাওয়া এবং তীর নির্দেশ অমান্য করার ফলে নিজেদের প্রভু ও সৃষ্টিকর্তার সাথে তাদের যে সম্পর্কচ্যুতি ঘটে, তারই অনিবার্য কারণ হিসেবে দৈহিক চাহিদার উদ্ভব ঘটে এবং এরই চরম পরিণতি হিসেবে তাদের মাঝে কামভাব জাগ্রত হয়। অথবা এমনও হতে পারে যে, যখন উভয়ের মাঝে অমর হয়ে থাকার আগ্রহ জাগে তখনই তাদের মাঝে বংশ বিস্তারের উপায় হিসেবে কামভাবও জন্য নেয়। কারণ, সীমিত ও নির্ধারিত আয়ু অতিক্রম করে পৃথিবীর বুকে অমর হয়ে থাকার এটাই একমাত্র সহজ উপায় । তবে আলোচ্য আয়াতের ব্যাখ্যায় এই যা কিছু বলা হলো তা নিতান্তই অনুমানভিত্তিক । আর অনুমানের আশ্রয় নিতে হয়েছে আলোচ্য আয়াতে বর্ণিত ‘লজ্জাস্থান অনাবৃত হয়ে গেলো' বক্তব্যটির কারণে । আয়াতটিতে এ কথা বলা হয়নি যে, ‘তাদের লজ্জাস্থান অনাবৃত হয়ে গেলো ৷’ বরং বলা হয়েছে, ‘তাদের জন্যে তাদের লজ্জাস্থান অনাবৃত হয়ে গেলো ৷’ এর দ্বারা বুঝা যায় যে, উভয়ের লজ্জাস্থান উভয়ের দৃষ্টির আড়ালে ছিলো। পরে তাদের উভয়ের কামভাবের কারণে তা দৃশ্যমান হয়ে পড়লো অন্য আয়াতে বলা হয়েছে যে, ‘যেন শয়তান তাদের গোপন লজ্জাস্থান তাদের জন্যে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।