পবিত্র কোরআনে বর্নিত ঘটনাবলীর মাঝে পরস্পর একটা যোগসূত্র ও সামঞ্জস্য লক্ষ্য করা যায়। এখানে আদম (আ.) সম্পর্কিত ঘটনাটি আলোচিত হয়েছে রসূলুল্লাহ (স.) সম্পর্কিত সেই ঘটনার পর, যেখানে আমরা রসূলুল্লাহ (স.)-কে দেখতে পাই যে, তিনি ভুলে যাওয়ার আশংকায় কোরআনের আয়াতগুলো মুখস্থ করার ব্যাপারে তাড়াহুড়ো করছেন। এখানে আদম (আ.)-এর ঘটনায় ভুলে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হচ্ছে, সাথে সাথে আলোচ্য সূরায় এ কথাও বলা হচ্ছে যে, আল্লাহর মনোনীত ও প্রিয় বান্দাদের প্রতি তার বিশেষ অনুগ্রহ ও সাহায্য থাকে । কাজেই আদম (আ.) আল্লাহর একজন মনোনীত ও সত্য পথের অনুসারী বান্দা হিসেবে তার অনুগ্রহের হকদার । আর সে কারণেই, আল্লাহ তায়ালা আদম (আ.)-এর ক্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিয়ে তাকে সত্য পথের সন্ধান দিয়েছেন। এরপর কেয়ামতের ভয়াবহ দৃশ্যের অবতারণা করা হয়েছে। এই দৃশ্যে আমরা আদম (আ.)-এর বাধ্য ও অবাধ্য সন্তানদের পরিণতি দেখতে পাই । এই দৃশ্যের মাধ্যমে মনে হচ্ছে যেন প্রতিটি প্রাণী তার কর্মফল ভোগ করার জন্যে পার্থিব জগত হতে পরকালের দিকে পাড়ি জমাচ্ছে। এখন আমরা মূল ঘটনার প্রসংগে ফিরে যাচ্ছি। আয়াতে বলা হয়েছে, আমি এর আগে আদমকে....... দৃঢ় সংকল্পবদ্ধ পাইনি । (আয়াত ১১৫) আদম (আ.)-এর কাছ থেকে আল্লাহ তায়ালা যে প্রতিজ্ঞা নিয়েছিলেন সেটা হচ্ছে, সব ধরনের ফলমূল খাবে, তবে একটি বিশেষ ফল বা বৃক্ষ খেতে পারবে না । এই নিষেধাজ্ঞার প্রয়োজন আছে। কারণ, এর মাধ্যমে মানবীয় ইচ্ছাশক্তির নিয়ন্ত্রণ, ব্যক্তিত্ব দৃঢ়করণ, রিপুর দমন ইত্যাদি মহৎ উদ্দেশ্য সধিত হয়। সাথে সাথে এর মাধ্যমে মানুষ নিজেকে প্রবৃত্তির নিয়ন্ত্রণ থেকে ততোটুকু মুক্ত রাখতে পারে যতোটুকু তার আত্মার উন্নতি ও স্বাধীন বিকাশের জন্যে প্রয়োজন । ফলে প্রবৃত্তি ও রিপুর দাসত্ব থেকে তার আত্মা মুক্ত থাকবে। আর এটাই হচ্ছে মানব উন্নতি নিরূপণের নির্ভুল মাপকাঠি ৷ যার মাঝে প্রবৃত্তি ও রিপুকে দমন করে তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা যতো বেশী থাকবে সে মানব ততোই উন্নতির উচ্চতর পর্যায়ে অবস্থান করবে । অপরদিকে যার মাঝে এই গুণের যতো বেশী অভাব দেখা দেবে সে ততোই পশুত্বের নিম্নতর স্তরে চলে যাবে। এ কারণেই আল্লাহ তায়ালা- যিনি মানব জাতির সৃষ্টা ও প্রতিপালক, মানুষের মাঝে ইচ্ছা শক্তি দান করেছেন এবং এই ইচ্ছাশক্তি নিয়ন্ত্রণ করার ক্ষমতাও দান করেছেন। পৃথিবীর বুকে ‘আল্লাহর প্রতিনিধি’ হিসেবে দায়িত্ পালন করার জন্যে এই স্বাধীন ইচ্ছা শক্তির প্রয়োজন আছে। তবে আল্লাহ তায়ালা তার সামনে ভালো ও মন্দের পার্থক্য তুলে ধরেছেন এবং প্রবৃত্তির তাড়না, শয়তানী প্ররোচনার সাথে সদিচ্ছা ও আল্লাহর সাথে করা প্রতিজ্ঞার মাঝে যে প্রচন্ড দ্বন্ববের সৃষ্টি হবে সে কথাও তিনি সুস্পষ্টভাবে তাকে জানিয়ে দিয়েছেন। এখন আসছে পরীক্ষার পালা । প্রথম পরীক্ষা । কিন্তু এই পরীক্ষার ফলাফল কোরআনের ভাষায় নিন্নরূপ- ‘অতপর সে ভুলে গিয়েছিলো, আমি তার মাঝে দৃঢ়তা পাইনি’ । এর পর ঘটনার বিস্তারিত বিবরণ এভাবে দেয়া হয়েছে, (আয়াত ১১৬-১১৯) এটা আল্লাহর অশেষ কৃপা ও অনুগ্রহ যে, তিনি আদমকে তার প্রকৃত শত্রুর ব্যাপারে সতর্ক করে দিয়েছিলেন, সাবধান করে দিয়েছিলেন। আদমকে সাজদা করার আল্লাহর নির্দেশ যে অমান্য করতে পারে সে যে, আদমের চরম শক্ত, এতে কোনোই সন্দেহ নেই ৷ সে কারণেই আল্লাহ তায়ালা সতর্ক করে দিয়ে বললেন, ‘সে যেন তোমাদের জান্নাত থেকে বের করে না দেয় ফলে তোমরা কষ্টে পতিত হবে '' এই কষ্ট কিসের? এই কষ্ট হচ্ছে কাজের, পরিশ্রমের, বিতাড়নের, বিভ্রান্তির, বিচ্যুতির, উদ্বেগের, উৎকষ্ঠার, অপেক্ষার, বেদনার এবং হারানোর ৷ জান্নাতের বাইরে এসব কষ্টই তাদের জন্যে অপেক্ষা করছে। od www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।