আলামীন তুলে ধরেছেন। বলছেন, ‘আমি মহান আল্লাহ, তোমার কাছে আল কোরআন তোমাকে কষ্ট দেয়ার জন্যে পাঠাইনি বরং এ পাক কালাম হচ্ছে এক মহা উপদেশ সেই ব্যক্তির জন্যে যে আল্লাহ তায়ালাকে ভয় করে ।' অবশ্যই এটা দেখা যেতো, যখন রসূলুল্লাহ (স.) কোনো ওহী পেতেন তখন সে ওহী নাযিল শেষ হওয়ার পূর্বে কোরআনের শব্দ ও আয়াতগুলো তিনি বার বার উচ্চারণ করতেন। এই ভয়ে তিনি বার বার আওড়াতেন যেন কোনো শব্দ বা বাক্য ছুটে না যায় বা ভুল না হয়ে যায়, কোরআন নাযিল হওয়ার সময় তার অবশ্যই কষ্ট হতো; এজন্যে আলোচ্য আয়াতে আল্লাহ রব্বুল আলামীন তাকে সেই আমানতের গুরুভার বহন করার জন্যে সান্তনা দিতে চাইছেন যার বিরাট বোঝা তাকে বহন করতে হচ্ছে বলছেন, ‘আল্লাহ সুমহান, যিনি প্রকৃতপক্ষে হক মালিক । না, আল কোরআন আয়ত্ত করতে গিয়ে তুমি জলদি করো না- যতোক্ষণ পর্যন্ত না তার ওহী আসা সল্পূর্ণ হয় বরং তুমি বলো, হে আমার রব, তুমি আমার এলেম (জ্ঞান) বাড়িয়ে দাও ।' অর্থাৎ, আল্লাহ তায়ালাই সুমহান মালিক, তিনিই প্রকৃতপক্ষে বরহক মালিক যার সামনে সকল চেহারা বিনয়াবনতভাবে ঝুঁকে পড়ে এবং তীর সামনে সকল যালেম গোষ্ঠী ব্যর্থ হয়ে যায়, আর নিরাপত্তা লাভ করে নেককার মোমেনরা........... তিনিই তো এই মহাগ্রন্থ আল কোরআন তার নিজ মর্যাদাপূর্ণ স্থান থেকে পাঠিয়েছেন, সুতরাং তোমার জিহবা (এ পাক কালাম) উচ্চারণ করার ব্যাপারে যেন ব্যস্ত না হয়ে যায়, অবশ্যই আল কোরআন নাযিল হচ্ছে জ্ঞান বৃদ্ধির জন্যে তীর কাছ থেকে, যিনি এ পাক কালাম পাঠাচ্ছেন, কিন্তু তিনি একে ক্ষতিগ্রস্ত হতে অথবা হারিয়ে যেতে দেবেন না । তোমার দায়িত্ব তো শুধু এতোটুকু যে, তুমি জ্ঞান বৃদ্ধির জন্যে তোমার রবের কাছে দোয়া করতে থাকবে । এরপর, যা তিনি তোমাকে দেবেন তা নিয়ে তুমি নিশ্চিন্ত হয়ে যেয়ো তোমার কাছ থেকে কিছু চলে যাবে বা হারিয়ে যাবে এ আশংকা তুমি করো না । সাফ সাফ জেনে নাও, এলেম বা নির্ভুল ও সুনিশ্চিত জ্ঞান তাই যা আল্লাহ তায়ালা তোমাকে শেখাচ্ছেন আর না, তিনি কৃতকার্য করেন, কাউকে ব্যর্থ করেন না। শব্মতানের প্রক্লোচনাফ় আদম (আ.)-একর ভূন্প ও পরিণতি এরপর আসছে আদম (আ.)-এর কেসসা, আল্লাহর সাথে তিনি যে ওয়াদা করেছিলেন তা রক্ষা করতে তিনি ভুলে গিয়েছিলেন। তিনি চির স্থায়ীভাবে বেঁচে থাকার ধোকাপূর্ণ আশ্বাসের কাছে দুর্বল হয়ে পড়েছিলেন, আর এই কারণেই তিনি সেই ধোকাবাজ মরদূদ শয়তানের প্ররোচনাপূর্ণ কথায় কান দিয়েছিলেন। অথচ তাঁকে পৃথিবীতে খলীফা (প্রতিনিধি) হিসেবে নিযুক্ত করার পূর্বে আল্লাহর পক্ষ থেকে ছিলো এটা এক কঠিন পরীক্ষা, আর এ ঘটনা আদম সন্তানদের শিক্ষার জন্যে জানানো হয়েছে। অতপর ইবলীসের এই ধোকাবাজির কাজকে উদাহরণ হিসেবে রেখে দিয়েছেন যাতে করে তারা নিসন্দেহভাবে বুঝতে পারে যে, আল্লাহর ইচ্ছা বিরোধী যে কোনো কথা বা ইচ্ছা, যে কোনো দিক থেকেই তা আসুক না কেন- তাই শয়তানী প্ররোচনা ও ধোকা, যার ফল ধ্বংসই ধ্বংস । অতএব আদম (আ.)-এর এ ঘটনা থেকে যেন তারা শিক্ষা নেয় এবং আর যেন ধোকা না খায়। তারপর পরীক্ষা যখন শেষ হলো, আদম (আ.) অনুতপ্ত হলেন এবং আল্লাহর রহমতের প্রত্যাশী হয়ে মিনতি জানালেন, যার ফলে আল্লাহ তায়ালা তীর তাওবা কবুল করলেন এবং তাকে পরবর্তীতে সত্য সঠিক পথ প্রদর্শন করলেন। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।