পরিপূর্ণ অনুগতভাবে, কেউ এদিকে ওদিকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে না, পিছিয়েও থাকছে না কেউ, অথচ এমনও একদিন ছিলো যখন তাদের ডাকা হতো, কিন্তু তখন কেউ তো পিছিয়ে থাকতো আর মুখ ফিরিয়ে চলেও যেতো কেউ ৷ তাই সে ভয়ংকর দিনের ডাকে সাড়া দিয়ে আনুগত্য করার অর্থ এভাবে করা হচ্ছে, ‘তারা আহ্বানকারীর ডাকে সাড়া দিচ্ছে এমন আনুগত্যের সাথে যে, এ হুকুম পালন করার মধ্যে কোনো বক্রতা নেই ৷’ অর্থাৎ আজকের এই আনুগত্যের মধ্যে শরীর ও অন্তর পর্বতগুলো বিনাবাক্যে ওই কেয়ামতের দিনে আনুগত্য করেছে। তারপর সে ভয়ংকর নীরবতা ও পরিপূর্ণ শান্ত অবস্থার চিত্র এভাবে আকা হচ্ছে, ‘আর মহা-দয়াময় পরওয়ারদেগারের কথা শোনার জন্যে উন্মুখ জনতার সকল শব্দ স্তিমিত হয়ে যাবে, সেদিন তুমি মৃদু গুঞ্জরণ ধ্বনি ছাড়া আর কিছুই শুনতে পাবেনা ' চেহারা চিরঞ্জীব ও চিরস্থায়ী আল্লাহর সামনে ঝুঁকে থাকবে ৷” এভাবে ওই গোটা পরিবেশে আল্লাহ রব্বুল আলামীনের মর্যাদা প্রকাশিত হবে এবং তার মর্যাদা সে সমগ্র প্রাস্তরব্যাপী ছড়িয়ে পড়বে যার পরিধি অনুমান করতে পারবে না কোনো চোখ, আর ভয়ে ও মিনতিতে কেউ কোনো দিকে তাকাতেও সাহস পাবে না । সুতরাং কিছু গুঞ্জরন ধ্বনি শোনা যাবে, ফিসফিসিয়ে একে অপরকে কিছু জিজ্ঞেস করবে, কিন্তু বিনয়াবনতভাবে নীচের দিকে ঝুঁকে থাকা চেহারা থেকে সেসব শব্দ বেরুবে। চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহর সুমহান মর্যাদা ভীষণভাবে সকলের ওপর ছেয়ে থাকবে। সেদিন সেই ব্যক্তি ছাড়া কেউ কারো জন্যে শাফায়াত করতে পারবে না, যার ওপর আল্লাহ তায়ালা খুশী হয়ে যাবেন। আর সব কিছুর যাবতীয় জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই থাকবে, অর্থাৎ একমাত্র কি হবে না হবে সে বিষয়ে তিনি ছাড়া কেউ কিছুই জানবে না। সে দিন অত্যাচারী যালেম ব্যক্তিরা তাদের যুলুমের বোঝা কাধে নিয়ে শাস্তির নির্দেশের জন্যে প্রহর গুনতে থাকবে এবং তারপর তাদের নিক্ষেপ করা হবে চরম হীনতা ভরা স্থানে । অপরদিকে যারা ঈমান এনেছে তারা থাকবে নিশ্চিন্ত পরিতৃপ্ত অবস্থায় হিসাব নিকাশের ব্যাপারে তাদের প্রতি কোনো যুলুম করা হবে বলে তারা কোন ভয় করবে না এবং যেসব ভালো কাজ তারা করেছে তার কোনোটা বাতিল করে দেয়া হবে বলেও তারা মনে করবে না। মহাশক্তিমান, সকল মর্যাদার অধিকারী আল্লাহর সুমহান মর্যাদা পরিব্যাপ্ত থাকবে সব কিছুর ওপর- তারই সম্মান ঢেকে রাখবে গোটা পরিবেশকে; কিন্তু তিনি যে রহমান- পরম দয়াময়, তীর দয়ার মহিমা বিজয়ী অবস্থায় বিরাজ করতে থাকবে সব কিছুর ওপর ৷ এসব কথা নিয়েই আসছে মহান রব্বুল আলামীনের পরবর্তী কথা- ‘আর এমনি করে আমি মহান আল্লাহ নাযিল করেছি এই কোরআনে করীম আরবী ভাষায় এবং তার মধ্যে সে ভয়ংকর অবস্থার কথা জানিয়ে সবাইকে সময় থাকতেই সতর্ক করে দিয়েছি, এবং ভয়ানক ও কঠিন আযাবের ভয়ও দেখিয়েছি, যেন আল্লাহর ভয়ে তারা বাছ-বিচার করে চলতে পারে অথবা তাদের অন্তরে চিন্তার উদ্রেক করে। এভাবে বিভিন্ন প্রসংগে কোরআনের মধ্যে নানা প্রকার আযাবের ভয় দেখিয়ে তাদের সতর্ক করা হয়েছে। কোথায় কাকে কিভাবে আযাব দেয়া হবে সে বিষয়ের বিস্তারিত বিবরণ পৃথক পৃথকভাবে পেশ করা হয়েছে, যাতে করে এসব কথা অপরাধীদের অন্তরে ভয় জাগায়, অথবা আখেরাতে কি ঘটবে সে বিষয়ে প্রত্যাখ্যানকারীদের হৃদয়ে চিন্তা জাগে এবং অন্যায় কাজ ও আচরণ থেকে তারা আজই বিরত হয়ে যায়.......... এই কথা সূরার শুরুতে আল্লাহ রব্বুল যিলাল ১৩তম ১৬ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।