যিলালিল কুরআন — যিলালিল কুরআন 13
/ ২৭৭
📝 লেখা 📖 পিডিএফ

করে দেখবে, বলবে, ‘না না, একদিনের বেশী দুনিয়ায় কেউ তোমরা থাকোনি।' এভাবে ফেলে আসা জীবন সম্পর্কে তাদের ধারণা বিভিন্ন প্রকার হবে এবং মনে হবে গোটা জীবন যেন তাদের হাতের মুঠোর মধ্যে রয়েছে। সে দিন সারা জীবনের সঞ্চয় ও আশা-আকাংখা এবং দুঃখ-বেদনা বড়োই তুচ্ছ মনে হবে। এখন চিন্তা করে দেখুন, দুনিয়ার জীবনের দশটি দিন, তা যতোই সুখ স্বাচ্ছন্দ্য, সম্পদ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকুক না কেন, অনন্ত অসীম জীবনের তুলনায় তার কি মূল্য আছে!- একথা তাদের তখনই মনে হতে থাকবে যখন প্রতিটি মুহূর্তেই মনে হবে, হায় হায়, অতীতের এই তুচ্ছ জীবনের জন্যে আমরা এতো অন্যায় কাজ ও মন্দ আচরণে লিপ্ত হয়ে গিয়েছিলাম, আর ভুলে গিয়েছিলাম এই অফুরস্ত যিন্দেগীর কথা! ভুলে গিয়েছিলাম সেই কঠিন পরিণতির কথা যার নেই কোনো অন্ত, নেই কোনো শেষ! তখনই তারা সঠিকভাবে বুঝবে যে, আসল ও অনন্ত জীবন তো তাই যা এই হাশরের দিন থেকে শুরু হয়ে গেলো । এজন্যে তখন ওদের বার বার মনে হতে থাকবে, যতো সৌভাগ্য ও সুন্দর সচ্ছল জীবন তারা পৃথিবীর জীবনে অতিবাহিত করে থাকুক না কেন, তা তো ছিলো মাত্র একটি দিন বা একটি রজনীর শামিল । তার জন্যেই তারা কি দুঃসহ জ্বালা খরীদ করে নিয়েছে! হায়, তাদের আজ কি হবে? এসব কথা মনে হতে থাকবে এবং বাড়তে থাকবে তাদের ভীতি ও আতংক, যার কারণে সম্পর্কে ওই প্রশ্ন, যা জীবদ্দশায় তারা বার বার জিজ্ঞেস করেছে। আজকে ওইসব কথার জওয়াব তারা বাস্তবে দেখবে, অর্থাৎ তাদের সামনেই তারা দেখতে পাবে সবকিছু ধূলিকণায় রূপাস্তরিত হয়ে পরিণত হয়েছে এমন এক সুপ্রশস্ত ময়দানে, যার কোনো সীমা শেষ তাদের নযরে পড়বে না- এসব কিছু যতো বেশী তারা দেখতে থাকবে ততোই তাদের আতংক বাড়তে থাকবে । তাই এরশাদ হচ্ছে, ‘ওরা তোমাকে জিজ্ঞেস করছে পর্বত-মালা সম্পর্কে, অতএব তুমি বলো, এগুলোকে ধূলিকণা pees আর ঈমান আনার পর যে ব্যক্তি সকল প্রকার ভালো কাজ করবে, তার প্রতি কোনো যুলুম হবে বলে তার কোনো ভয় হবে না, আর সে ধ্বংস হয়ে যাবে বলেও শংকিত হবে না৷’ (আয়াত ১০৬-১১২) এই আয়াতগুলো পাঠকালে সে ভয়ানক দৃশ্যের ছবি যেন পাঠকের চোখের সামনে ভাসতে থাকে, যে পাহাড় পর্বত সব ভেংগে চুরমার হয়ে গোটা বিশ্ব একটি বিশাল প্রান্তরে পরিণত হয়ে যাচ্ছে এবং কোথাও কোনো বাকা তেড়া বা উঁচু-নীচু দেখা যাচ্ছে না- সুবৃহৎ একটি থালার মতো সব কিছু এক মসৃণ ভূমির আকার ধারণ করেছে। পাঠকের হৃদয়ে এই অধ্যায়টি অধ্যয়নের সময়ে তীব্রভাবে এই অনুভূতি আসবে যে উন্মত্ত এক তুফানের পর সকল পাহাড় পর্বত ভেংগে চুরমার হয়ে ধুলায় পরিণত হয়ে গেছে এবং এসব ধুলা সমানভাবে ছড়িয়ে পড়ে এক অন্তহীন সমান্তরাল প্রান্তরের রূপ ধারণ করেছে, এমনভাবে সব কিছু সমান হয়ে গেছে যে, কোনো জায়গায় উঁচুনীচু নেই। নেই কোনোখানে কোনো বাকা-তেড়া ভূসি নেই সম্মিলিত অগণিত জনতার ভিড় উর্ধ্বশ্বাসে ছুটোছুটি করছে। কোনো কিছুর নেই কোলাহল, নেই কোনো গন্ডগোল- সবাই নির্বাক নীরব নিথর, অজানা-অচেনা প্রচন্ড আতংকে সবার বাক রচ্দ্ধ হয়ে গেছে, কি করবে, কোথায় যাবে, কি হবে? কিছুই ভেবে না পেয়ে থেমে যাচ্ছে তাদের কাতরানি, মন্থর হয়ে যাচ্ছে তাদের গতি । এসময়ে উদিত হচ্ছে ঘোষকের আহ্বান! সে ডাকে সাড়া দিয়ে বিশাল এ জামায়াত অগ্রসর হচ্ছে একমুখী হয়ে এবং একযোগে নীরবে নিশনব্দে, www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।